বৃহস্পতিবার | ২৬ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo পলাশবাড়ীতে থানায় ঢুকে পুলিশের উপর হামলা! ওসিসহ ৮ পুলিশ সদস্য আহত।। থানায় মামলা- আটক -১ Logo বন্যপ্রাণী উপদেষ্টা বোর্ডে সদস্য হলেন খুবির অধ্যাপক ড. মো. নাজমুস সাদাত Logo কয়রার ঘুগরাকাটি বাজারে জুতা ব্যবসায়ী ছিনতাইয়ের শিকার, আহত Logo পলাশবাড়ীতে গণহত্যা দিবস পালিত Logo পলাশবাড়ীতে উপজেলা পরিষদে সংরক্ষিত  লক্ষাধিক টাকার  মুল্যবান  কাঠ চুরি Logo কচুয়ায় জমি বিরোধকে কেন্দ্র করে হয়রানি, হামলা ও ভাঙচুরের অভিযোগে সংবাদ সম্মেলন Logo কয়রায় অন্ডকোষ চেপে স্বামীকে হত্যা-স্ত্রী আটক Logo শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে ৩০০ কার্টন সিগারেট জব্দ Logo ঈদে পর্যটকদের ঢল: জমজমাট চাঁদপুর, মুখর ‘মিনি কক্সবাজার Logo চাঁদপুর জেলা কারাগারে ঈদুল ফিতর উদযাপন: বন্দিদের জন্য দিনব্যাপী বিশেষ আয়োজন

আলুকদিয়ায় মা ও মেয়েকে পিটিয়ে জখম

  • rahul raj
  • আপডেট সময় : ১১:৫৩:৩৩ পূর্বাহ্ণ, রবিবার, ১৮ নভেম্বর ২০১৮
  • ৭৫১ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক: চুয়াডাঙ্গার সদর উপজেলার আলুকদিয়া ইউনিয়নের নওদাপাড়া গ্রামে জমিজমাকে কেন্দ্র করে মা ও মেয়েকে পিটিয়ে জখম করার ঘটনা ঘটেছে। আহত মা ও মেয়েকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। গতকাল শনিবার সকাল ৮টার দিকে এ ঘটনা ঘটে। চুয়াডাঙ্গার সদর উপজেলার নওদাপাড়া গ্রামে আদম আলীর স্ত্রী বেগম (৬০) ও তার মেয়ে শাবানাকে (৩৫) জমির ভাগাভাগি নিয়ে তার চাচাতো ভাইয়েরা তাদেরকে পিটিয়ে জখম করেছে। অভিযুক্তরা হলো- নওদাপাড়া গ্রামের মৃত ভগা সর্দারের ছেলে মাহতাব (৭০), মৃত রহমানের স্ত্রী রেবেকা (৫০) ও ইদ্রিস আলীর স্ত্রী ভানু (৩৫)। এরা শাবানার জমি জোরপূর্বক দখল করার চেষ্টা করে। এসময় শাবানা বাঁধা দিলে তাকে বেধড়ক মারতে থাকে। একপর্যায়ে শাবানার মা বেগম মারামারি থামানোর চেষ্টা করলে তারা তাকেও মারধর করে। এতে শাবানা ও তার মা বেগম দু’জনেই গুরুত্বর আহত হন। পরে তার পরিবারের সদস্যরা তাদেরকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

পলাশবাড়ীতে থানায় ঢুকে পুলিশের উপর হামলা! ওসিসহ ৮ পুলিশ সদস্য আহত।। থানায় মামলা- আটক -১

আলুকদিয়ায় মা ও মেয়েকে পিটিয়ে জখম

আপডেট সময় : ১১:৫৩:৩৩ পূর্বাহ্ণ, রবিবার, ১৮ নভেম্বর ২০১৮