শনিবার | ২৮ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo ভান্ডারিয়ায় পূর্ব সত্রুতার জেরে হামলা আহত ১ Logo পেট্রোল পাম্পে তেল নিতে গিয়ে ১ জনের মৃতু Logo বীরগঞ্জে জুয়ার আসর হতে ৫ জুয়ারু আটক, ৪ জুয়ারু পালাতক Logo পলাশবাড়ীতে ওসিকে মারা জামায়াত নেতা  আটক, জিজ্ঞাসাবাদের জন্য ডিবিতে প্রেরণ Logo প্রাক্তন-বর্তমান শিক্ষার্থীদের মিলনমেলা চাঁদপুর সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজে সুবর্ণ জয়ন্তী উদযাপন Logo বুড়িগোয়ালিনীতে কাঁকড়া পয়েন্টে বিষ প্রয়োগের অভিযোগ, ক্ষতি প্রায় ৯ লাখ টাকা Logo চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে মহান স্বাধীনতা দিবস উদযাপন Logo মহান স্বাধীনতা দিবসে চাঁদপুরে জাকের পার্টির শ্রদ্ধা নিবেদন Logo পলাশবাড়ীতে থানায় ঢুকে পুলিশের উপর হামলা! ওসিসহ ৮ পুলিশ সদস্য আহত।। থানায় মামলা- আটক -১ Logo বন্যপ্রাণী উপদেষ্টা বোর্ডে সদস্য হলেন খুবির অধ্যাপক ড. মো. নাজমুস সাদাত

গাংনীর খাসমহলে স্বামীর হাতে স্ত্রী খুন!

  • rahul raj
  • আপডেট সময় : ১০:২৯:৪২ পূর্বাহ্ণ, শনিবার, ১৭ নভেম্বর ২০১৮
  • ৭৪৭ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:মেহেরপুরের গাংনী উপজেলার সীমান্তবর্তী খাসমহল গ্রামে জাহান্নারা খাতুন (৪২) নামের এক গৃহবধুকে স্বাসরোধ করে হত্যা করেছে তার স্বামী। গতকাল সকালে খাসমহলের মাঠের একটি পুকুর পাড় থেকে জাহান্নারার লাশ উদ্ধার করে পুলিশ। জাহান্নারা খাসমহল গ্রামের রেজাউল হকের স্ত্রী ও একই গ্রামের আহম্মদ আলীর মেয়ে। এ ঘটনায় তার স্বামী রেজাউল হককে আটক করেছে গাংনী থানা পুলিশ। গতকাল শুক্রবার সকাল সাড়ে ৭টার দিকে গাংনী থানা পুলিশের একটিদল জাহান্নারা খাতুনের লাশ উদ্ধার করে। স্থানীয়রা জানান, ৩ সন্তানের জননী জাহান্নারা খাতুনের সাথে স্বামী রেজাউল হকের সাংসারিক কাজ-কর্ম নিয়ে প্রায়ই ঝগড়া-বিবাদ লেগে থাকতো। গত বৃহস্পতিবার বিকালে জাহান্নারা খাতুনের সাথে স্বামী রেজাউল হকের ঝগড়াও হয়েছিল। এ কারণে বৃহস্পতিবার সন্ধ্যারাতে জাহান্নারা তার বাপের বাড়িতে চলে যায়। গতকাল শুক্রবার সকালে গ্রামের ধলার বিল নামক মাঠের একটি পুকুরপাড়ে স্থানীয় কৃষকরা জাহান্নারার লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। স্থানীয় কয়েকজন জানান, জাহান্নারার বিবাহ বর্হিভূত সন্দেহে স্বামীর সাথে ঝগড়া হওয়ার কারণেই হত্যার ঘটনা ঘটতে পারে বলে ধারণা করা হচ্ছে। জাহান্নারা খাতুনের বড় ছেলে মিলন হোসেন জানান, রাতে আমার মা নানার বাড়িতে ছিল। আমার বাবাই তাকে মোবাইলফোনের মাধ্যমে ডেকে নিয়ে হত্যা করেছে বলে ধারণা করা হচ্ছে। এদিকে গাংনী থানার ওসি হরেন্দ্রনাথ সরকার (পিপিএম) ঘটনাস্থল পরিদর্শন করেছেন। ওসি হরেন্দ্রনাথ সরকার (পিপিএম) জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মেহেরপুর জেনারেল হাসপাতাল মর্গে নেয়ার প্রক্রিয়া চলছে। জাহান্নারা খাতুনের মুখে ও চোখে রক্তের দাগ রয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, শ্বাসরোধে তাকে হত্যা করা হয়েছে। জাহান্নার স্বামী রেজাউল হককে আটক করা হয়েছে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

ভান্ডারিয়ায় পূর্ব সত্রুতার জেরে হামলা আহত ১

গাংনীর খাসমহলে স্বামীর হাতে স্ত্রী খুন!

আপডেট সময় : ১০:২৯:৪২ পূর্বাহ্ণ, শনিবার, ১৭ নভেম্বর ২০১৮