শনিবার | ৭ ফেব্রুয়ারি ২০২৬ | শীতকাল
শিরোনাম :
Logo জাবিতে নির্বাচনী বিতর্ক, প্রতীকী গণভোটে সংস্কারের পক্ষে রায় Logo খুবিতে ‘নৈয়ায়িক ভয়েসক্রাফট’ শীর্ষক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত Logo খুবিতে ‘রান ফর ফিউচার বাংলাদেশ’ কর্মসূচি অনুষ্ঠিত Logo প্রধানমন্ত্রীর মেয়াদ সর্বোচ্চ ১০ বছর ও উপ-রাষ্ট্রপতি পদ সৃষ্টির প্রস্তাব বিএনপির Logo দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থান সৃষ্টিতে শিরোপা ডেভেলপমেন্ট সোসাইটির অগ্রযাত্রা Logo প্যাপিরাস পাঠাগারের উদ্যোগে জাতীয় গ্রন্থাগার দিবস উদযাপন Logo হাইমচর উপজেলার নীলকমল ইউনিয়নে মোমবাতির প্রার্থী আহসান উল্লাহ দিনভর গণসংযোগ Logo হাল্ট প্রাইজ অ্যাট খুলনা ইউনিভার্সিটি-এর গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠিত Logo চাঁদপুরে ইসলামী ছাত্র শিবিরের ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন, বর্ণাঢ্য র‍্যালিতে নেতাকর্মীদের ঢল Logo চাঁদপুর ল্যাবরেটরী স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন সিইসি

  • আপডেট সময় : ০৯:৩৯:৪৯ পূর্বাহ্ণ, বৃহস্পতিবার, ৮ নভেম্বর ২০১৮
  • ৭৬৯ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

আজ বৃহস্পতিবার সন্ধ্যা ৭টায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান নির্বাচন কমিশনার কে এম নূরুল হুদা।বুধবার নির্বাচন কমিশনের জনসংযোগ পরিচালক এস এম আসাদুজ্জামান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘প্রধান নির্বাচন কমিশনার কে এম নূরুল হুদা  বৃহষ্পতিবার সন্ধ্যা ৭টায় জাতির উদ্দেশে   ভাষণ প্রদানের মাধ্যমে একাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করবেন।’প্রধান নির্বাচন কশিনারের ভাষণ বাংলাদেশ টেলিভিশন ও বাংলাদেশ বেতারে একযোগে সম্প্রচার করা হবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।গতকাল বুধভার সকালে জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদ নেতৃত্বাধীন সম্মিলিত জাতীয় জোটের সঙ্গে বৈঠকে সিইসি বলেন, ‘আপনারা জানেন, আমরা এর আগেও সংসদ নির্বাচন নিয়ে ঐক্যফ্রন্ট ও যুক্তফ্রন্টের সঙ্গে বৈঠক করেছি। আমাদের সব প্রস্তুতি রয়েছে। আশা করি, কাল তফসিল ঘোষণা করা হবে।’এরশাদের জাতীয় জোট, এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরীর যুক্তফ্রন্ট এবং ক্ষমতাসীন আওয়ামী লীগ ইসির পরিকল্পনা অনুযায়ী বৃহস্পতিবার তফসিল ঘোষণায় পক্ষে বলে এলেও বিএনপিকে নিয়ে গঠিত কামাল হোসেনের ঐক্যফ্রন্ট সমঝোতার আগে তফসিল ঘোষণা না করার দাবি জানিয়ে আসছে।সংবিধান অনুযায়ী ২০১৯ সালের ২৮ জানুয়ারির মধ্যে একাদশ জাতীয় নির্বাচন অনুষ্ঠানের বাধ্যবাধকতার কথা তুলে ধরে গত মঙ্গলবার সিইসি বলেছিলেন, এর বাইরে তারা যেতে পারব না।তিনি বলেন, সব রাজনৈতিক দল চাইলে কমিশন হয়ত সংবিধান নির্ধারিত সময়ের মধ্যে থেকে ভোটের সময়সূচি কয়েকদিন পেছানোর কথা ভাবতে পারে, কিন্তু নির্বাচন পেছানোর সুযোগ নেই।সাধারণত তফসিল ঘোষণা থেকে ভোট পর্যন্ত ৪০-৪৫ দিন সময় লাগে। সর্বশেষ দশম সংসদ নির্বাচনে ৪২ দিন সময় রেখে ভোটের তফসিল হয়েছিল।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

জাবিতে নির্বাচনী বিতর্ক, প্রতীকী গণভোটে সংস্কারের পক্ষে রায়

সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন সিইসি

আপডেট সময় : ০৯:৩৯:৪৯ পূর্বাহ্ণ, বৃহস্পতিবার, ৮ নভেম্বর ২০১৮