বুধবার | ২৫ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo কয়রায় অন্ডকোষ চেপে স্বামীকে হত্যা-স্ত্রী আটক Logo শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে ৩০০ কার্টন সিগারেট জব্দ Logo ঈদে পর্যটকদের ঢল: জমজমাট চাঁদপুর, মুখর ‘মিনি কক্সবাজার Logo চাঁদপুর জেলা কারাগারে ঈদুল ফিতর উদযাপন: বন্দিদের জন্য দিনব্যাপী বিশেষ আয়োজন Logo ঈদের আনন্দে শৈশবের পুনর্মিলন—বন্ধুত্বের বন্ধন অটুট থাকুক চিরকাল Logo চাঁদপুরে বৃষ্টি উপেক্ষা করে ঈদের জামাতে মুসল্লিদের ঢল Logo চাঁদপুরে জাকের পার্টির ঈদ জামাত অনুষ্ঠিত, শান্তি-সমৃদ্ধি কামনায় দোয়া Logo ঈদের সকালে মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় একজনের মৃত্যু Logo সবার সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করার আহ্বান প্রধানমন্ত্রীর Logo যেখানে হৃদয় মেলে হৃদয়ে: ঈদের আলোয় সাম্যের কাব্য

চুয়াডাঙ্গায় ১ কেজি ৭শ গ্রাম স্বর্ণসহ এক পাচারকারীকে আটক করেছে বিজিবি

  • rahul raj
  • আপডেট সময় : ১২:১২:৪১ অপরাহ্ণ, বুধবার, ৩১ অক্টোবর ২০১৮
  • ৭৯৫ বার পড়া হয়েছে

চুয়াডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাঙ্গায় ১ কেজি ৬শ ৪৮ গ্রাম স্বর্ণসহ সেলিম মিয়া (২৩) নামে এক পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি। বুধবার ভোরে ঢাকা থেকে দর্শনাগামী একটি নৈশকোচে তল্লাশী চালিয়ে স্বর্ণের এই চালান আটক করা হয়। আটক সেলিম মিয়া দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গা গ্রামের আব্দুল কাদেরের ছেলে। বিজিবি জানায়, ঢাকা থেকে দর্শনা ডিলাক্সের একটি পরিবহনে স্বর্ণের চালান চুয়াডাঙ্গার দর্শনায় ঢুকবে। গোপন সংবাদে এমন খবর পেয়ে বুধবার রাত থেকেই বিজিবির একটি দল চুয়াডাঙ্গা-জীবননগর সড়কের দর্শনা ফিলিং স্টেশনের কাছে অবস্থান নিয়ে থাকে। ভোর ৪টার দিকে যাত্রীবাহি ওই বাসটি ফিলিং স্টেশনের কাছে পৌঁছালে বিজিবির সদস্যরা গাড়িটি থামিয়ে তল্লাশী চালায়। এ সময় সেলিম মিয়া নামে এক যাত্রীকে আটক করে।

পরে চুয়াডাঙ্গা-৬ বিজিবির সদর দপ্তরে সকাল ১০টায় গণমাধ্যম কর্মিদের উপস্থিতিতে আটক ব্যক্তির পায়ের স্যান্ডেলের ভিতর বিশেষভাবে লুকিয়ে রাখা ১০টি স্বর্ণের বার বের করা হয়। যার ওজন ১ কেজি ৬শ ৪৮ গ্রাম। চুয়াডাঙ্গা-৬ বিজিবির পরিচালক লে: কর্নেল ইমাম হাসান জানান, আটক সেলিম মোল্লা মুলত পাচারকারী। ঢাকা থেকে এই স্বর্ণের চালানটি ভারতে পাচারের জন্য আনা হচ্ছিলো। তিনি আরো জানান এর পিছনের কারিগরদেরও খুঁজে বের করা হবে। আটককৃত স্বর্ণের বাজার মূল্য ৬৩ লাখ ৫৭ হাজার ৬শ টাকা বলে জানিয়েছে বিজিবি।

রহমান রনজু
চুয়াডাঙ্গা
০১৯১৫৮৯১৩৩৭

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কয়রায় অন্ডকোষ চেপে স্বামীকে হত্যা-স্ত্রী আটক

চুয়াডাঙ্গায় ১ কেজি ৭শ গ্রাম স্বর্ণসহ এক পাচারকারীকে আটক করেছে বিজিবি

আপডেট সময় : ১২:১২:৪১ অপরাহ্ণ, বুধবার, ৩১ অক্টোবর ২০১৮