শনিবার | ২৮ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo ভান্ডারিয়ায় পূর্ব সত্রুতার জেরে হামলা আহত ১ Logo পেট্রোল পাম্পে তেল নিতে গিয়ে ১ জনের মৃতু Logo বীরগঞ্জে জুয়ার আসর হতে ৫ জুয়ারু আটক, ৪ জুয়ারু পালাতক Logo পলাশবাড়ীতে ওসিকে মারা জামায়াত নেতা  আটক, জিজ্ঞাসাবাদের জন্য ডিবিতে প্রেরণ Logo প্রাক্তন-বর্তমান শিক্ষার্থীদের মিলনমেলা চাঁদপুর সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজে সুবর্ণ জয়ন্তী উদযাপন Logo বুড়িগোয়ালিনীতে কাঁকড়া পয়েন্টে বিষ প্রয়োগের অভিযোগ, ক্ষতি প্রায় ৯ লাখ টাকা Logo চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে মহান স্বাধীনতা দিবস উদযাপন Logo মহান স্বাধীনতা দিবসে চাঁদপুরে জাকের পার্টির শ্রদ্ধা নিবেদন Logo পলাশবাড়ীতে থানায় ঢুকে পুলিশের উপর হামলা! ওসিসহ ৮ পুলিশ সদস্য আহত।। থানায় মামলা- আটক -১ Logo বন্যপ্রাণী উপদেষ্টা বোর্ডে সদস্য হলেন খুবির অধ্যাপক ড. মো. নাজমুস সাদাত

আজ ২৫০ শয্যা হাসপাতালের নতুন ভবনের উদ্বোধন

  • rahul raj
  • আপডেট সময় : ১১:০০:০৮ পূর্বাহ্ণ, রবিবার, ২৮ অক্টোবর ২০১৮
  • ৭৫৯ বার পড়া হয়েছে

চুয়াডাঙ্গায় স্বাস্থ্যমন্ত্রীর আগমনে সদর হাসপাতাল সেজেছে নতুন সাজে
নিউজ ডেস্ক:চুয়াডাঙ্গায় স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিমের আগমন উপলক্ষে চুয়াডাঙ্গা সদর হাসপাতাল সেজেছে নতুনরুপে। মন্ত্রীর আগমনে বদলে গেছে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের চিত্র। সর্বত্র পরিষ্কার-পরিচ্ছন্নতার ছাপ। নতুন রঙ্গে দেয়াল ঝকঝক করছে। চিকিৎসকরা সাদা অ্যাপ্রোন এবং নার্সরা তাদের নির্ধারিত পোশাক পরিধান করে দায়িত্ব পালন করছেন। আজ দীর্ঘদিনের চুয়াডাঙ্গাবাসীর অপেক্ষমান ২৫০ শয্যা হাসপাতালের নতুন ভবনের উদ্বোধন করবেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রাণালয়ের মন্ত্রী মোহাম্মদ নাসিম। মন্ত্রীর আগমন উপলক্ষে সাজসজ্জা করা হয়েছে। স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম চুয়াডাঙ্গা আসছেন আজ। তিনি ঢাকা থেকে আকাশ পথে যশোর হয়ে সড়ক পথে চুয়াডাঙ্গা পৌঁছানোর পর দুপুর ২টায় চুয়াডাঙ্গা ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালের নতুন ভবন উদ্বোধন করবেন। উদ্বোধন শেষে চুয়াডাঙ্গা টাউন ফুটবল মাঠে ১৪ দলীয় জোটের জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। বিকেলে তিনি ফের সড়ক পথে যশোরের উদ্দেশ্যে চুয়াডাঙ্গা ত্যাগ করবেন। দীর্ঘদিন সংস্কার বঞ্চিত ১০০ শয্যার হাসপাতালটিতে উন্নীত হয় ২৫০ শয্যায়। যত্রতত্র ময়লা আবর্জনা হাসপাতালের বৈশিষ্ট্য হলেও বর্তমানে স্বাস্থ্যমন্ত্রীর আগমন উপলক্ষে চলছে পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ। গত এক সপ্তাহ ধরে হাসপাতাল জুড়ে চলেছে সাঁজসজ্জার কাজ। গতকাল রাতে হাসপাতালে ঘুরে দেখা গেছে, সাজসজ্জার শেষ করতে ব্যাপক কর্মযজ্ঞ চলছে। হাসপাতালের নতুন ভবন পর্যন্ত সড়কটি পরিষ্কার-পরিচ্ছন্ন করে ফকফকা করা হয়েছে। এদিকে, হাসপাতালের নতুন ভবনের উদ্বোধন হলেও কার্যক্রম কবে শুরু হবে তা নিয়ে অনিশ্চিত জেলাবাসী। চুয়াডাঙ্গা সিভিল সার্জন ডা. খায়রুল আলম বলেন, ইতোমধ্যে হাসপাতালের ৯০ শতাংশ কাজ সম্পূর্ণ হয়েছে। বাকি কাজগুলো আগামী ১৫ নভেম্বরের মধ্যে সম্পূর্ণ হবে।

১/২

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

ভান্ডারিয়ায় পূর্ব সত্রুতার জেরে হামলা আহত ১

আজ ২৫০ শয্যা হাসপাতালের নতুন ভবনের উদ্বোধন

আপডেট সময় : ১১:০০:০৮ পূর্বাহ্ণ, রবিবার, ২৮ অক্টোবর ২০১৮