সোমবার | ৯ ফেব্রুয়ারি ২০২৬ | শীতকাল
শিরোনাম :
Logo চাঁদপুর গ্রামার একাডেমিতে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ Logo পলাশবাড়ীতে যুবদল নেতার উপর যুব জামায়াত কর্মীদের হামলার অভিযোগে থানা অবরোধ করে বিক্ষোভ Logo খুবি স্কু্লের বার্ষিক ক্রিড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন Logo নতুন প্রজন্মের জন্য মুক্তিযুদ্ধের অনুপ্রেরণা প্রয়োজন : প্রধান উপদেষ্টা Logo জীবননগরে বাবু খানরে নেতৃত্বে এক কিলোমিটারজুড়ে বিএনপির গণমিছিল Logo বৈষম্যহীন রাষ্ট্র বিনির্মাণে বিএনপির পক্ষে ভোট চাইলেন জাবি শিক্ষকরা Logo আগামীর রাষ্ট্র পরিচালনায় ন্যায় ও ইনসাফের অঙ্গীকার: কয়রায় জামায়াতের জনসমাবেশ Logo হাইমচরে ধানের শীষের প্রার্থী শেখ ফরিদ আহমেদ মানিকের সমর্থনে বিশাল জনসভা Logo চাঁদপুর ৩ আসনে দাঁড়িপাল্লার প্রার্থী অ্যাডভোকেট শাহজাহান মিয়ার নির্বাচনী গনমিছিল Logo ফরিদগঞ্জে হাতপাখার সমর্থনে বিশাল সমাবেশ

মসজিদে আল-নববীতে মহানবী হযরত মোহাম্মদ (সা.) এর রওজা জিয়ারত প্রধানমন্ত্রীর !

  • আপডেট সময় : ১২:২০:৪৭ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ১৮ অক্টোবর ২০১৮
  • ৭৬৯ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত রাতে এখানে মসজিদে আল-নববীতে মহানবী হযরত মোহাম্মদ (সা.)-এর রওজা মুবারক জিয়ারত করেছেন। চারদিনের এক সরকারি সফরে বর্তমানে তিনি সৌদি আরবে রয়েছেন।
প্রধানমন্ত্রী এ মসজিদে এশার নামাজ আদায় করেন এবং বাংলাদেশের জনগণের পাশাপাশি সমগ্র মুসলিম উম্মাহর অব্যাহত শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধির জন্য প্রার্থনা করেন।
এর আগে, তিনি সৌদি আরব এয়ারলাইন্সের একটি বিশেষ ফ্লাইটে রিয়াদ থেকে পবিত্র মদিনা নগরীর প্রিন্স মোহাম্মদ বিন আবদুল আজিজ বিমানবন্দরে পৌঁছান।
প্রধানমন্ত্রী আজ সকালে জেদ্দার উদ্দেশে মদিনা ত্যাগ করবেন এবং দুপুরে সেখানে বাংলাদেশ কনস্যুলেট জেনারেলের চ্যান্সেরি ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন।
পরে প্রধানমন্ত্রী আজ রাতে এশার নামাজের পর মক্কায় পবিত্র ওমরাহ পালন করবেন।
শেখ হাসিনা কাল দেশের উদ্দেশে জেদ্দা ত্যাগ করবেন।
সৌদি বাদশাহ এবং দুটি পবিত্র মসজিদের খাদেম সালমান বিন আবদুল আজিজ আল সউদের আমন্ত্রণে প্রধানমন্ত্রী সৌদি আরবে চারদিনের এক সরকারি সফরে মঙ্গলবার রিয়াদে পৌঁছান।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

চাঁদপুর গ্রামার একাডেমিতে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

মসজিদে আল-নববীতে মহানবী হযরত মোহাম্মদ (সা.) এর রওজা জিয়ারত প্রধানমন্ত্রীর !

আপডেট সময় : ১২:২০:৪৭ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ১৮ অক্টোবর ২০১৮