শনিবার | ৭ ফেব্রুয়ারি ২০২৬ | শীতকাল
শিরোনাম :
Logo জাবিতে নির্বাচনী বিতর্ক, প্রতীকী গণভোটে সংস্কারের পক্ষে রায় Logo খুবিতে ‘নৈয়ায়িক ভয়েসক্রাফট’ শীর্ষক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত Logo খুবিতে ‘রান ফর ফিউচার বাংলাদেশ’ কর্মসূচি অনুষ্ঠিত Logo প্রধানমন্ত্রীর মেয়াদ সর্বোচ্চ ১০ বছর ও উপ-রাষ্ট্রপতি পদ সৃষ্টির প্রস্তাব বিএনপির Logo দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থান সৃষ্টিতে শিরোপা ডেভেলপমেন্ট সোসাইটির অগ্রযাত্রা Logo প্যাপিরাস পাঠাগারের উদ্যোগে জাতীয় গ্রন্থাগার দিবস উদযাপন Logo হাইমচর উপজেলার নীলকমল ইউনিয়নে মোমবাতির প্রার্থী আহসান উল্লাহ দিনভর গণসংযোগ Logo হাল্ট প্রাইজ অ্যাট খুলনা ইউনিভার্সিটি-এর গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠিত Logo চাঁদপুরে ইসলামী ছাত্র শিবিরের ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন, বর্ণাঢ্য র‍্যালিতে নেতাকর্মীদের ঢল Logo চাঁদপুর ল্যাবরেটরী স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

জঙ্গি আস্তানা সন্দেহে ঘিরে রাখা ৭ তলা ভবন নিলুফা ভিলায় চূড়ান্ত অভিযানের প্রস্তুতি !

  • আপডেট সময় : ১১:৫৩:৩৫ পূর্বাহ্ণ, বুধবার, ১৭ অক্টোবর ২০১৮
  • ৭৭২ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

নরসিংদীর মাধবদীতে ‘জঙ্গি আস্তানা’ সন্দেহে ঘিরে রাখা ৭ তলা ভবন নিলুফা ভিলায় চূড়ান্ত অভিযানের প্রস্তুতি নিচ্ছে আইনশৃঙ্খলা বাহিনী। আজ বুধবার সকাল থেকে ভবনটির আশপাশ পরিদর্শন এবং ভবনে থাকা অন্যদের নিরাপদে সরিয়ে নেয়া হচ্ছে।

মাধবদী পৌরসভা ভবন থেকে ২০০ গজ দূরে অবস্থিত আফজাল হোসেনের মালিকানাধীন নিলুফা ভিলা নামক ৭ তলা বাড়িটি গত সোমবার রাত সাড়ে ৯টা থেকে ঘিরে রেখেছে পুলিশ।পুলিশের সঙ্গে কথা বলে জানা গেছে, ১৪৪ ধারা জারির পর থেকে পুরো এলাকায় সতর্ক অবস্থান নিয়েছে পুলিশ। মহল্লার সবাই যেন কেউ বাড়ির বাইরে বের না হয় এবং বাড়ির দরজা-জানালা বন্ধ করে দেয়া হয়। সাংবাদিকসহ কেউ যেন কোনো বাড়ির ছাদে না উঠতে না পারে সে জন্য  মাইকিং করা হচ্ছে।পাশাপাশি এ এলাকার দোকান-পাটসহ সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়েছে।এর আগে গতকাল মঙ্গলবার সদর উপজেলার মেহেরপাড়া ইউনিয়নের ভগীরথপুর এলাকার এক ৫ তলা বাড়িতে সকাল ১০টা থেকে ৬ ঘণ্টার ‘অপারেশন গর্ডিয়ান নট’বা জটিল গেঁরো নামের অভিযান চালানো হয়। ওই অভিযান শেষে একটি আগ্নেয়াস্ত্রসহ এক নারী ও এক পুরুষের লাশ উদ্ধার করে পুলিশ।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

জাবিতে নির্বাচনী বিতর্ক, প্রতীকী গণভোটে সংস্কারের পক্ষে রায়

জঙ্গি আস্তানা সন্দেহে ঘিরে রাখা ৭ তলা ভবন নিলুফা ভিলায় চূড়ান্ত অভিযানের প্রস্তুতি !

আপডেট সময় : ১১:৫৩:৩৫ পূর্বাহ্ণ, বুধবার, ১৭ অক্টোবর ২০১৮