সোমবার | ২৩ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo ঈদে পর্যটকদের ঢল: জমজমাট চাঁদপুর, মুখর ‘মিনি কক্সবাজার Logo চাঁদপুর জেলা কারাগারে ঈদুল ফিতর উদযাপন: বন্দিদের জন্য দিনব্যাপী বিশেষ আয়োজন Logo ঈদের আনন্দে শৈশবের পুনর্মিলন—বন্ধুত্বের বন্ধন অটুট থাকুক চিরকাল Logo চাঁদপুরে বৃষ্টি উপেক্ষা করে ঈদের জামাতে মুসল্লিদের ঢল Logo চাঁদপুরে জাকের পার্টির ঈদ জামাত অনুষ্ঠিত, শান্তি-সমৃদ্ধি কামনায় দোয়া Logo ঈদের সকালে মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় একজনের মৃত্যু Logo সবার সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করার আহ্বান প্রধানমন্ত্রীর Logo যেখানে হৃদয় মেলে হৃদয়ে: ঈদের আলোয় সাম্যের কাব্য Logo নীলকন্ঠ ডট কম সম্পাদকের ঈদুল ফিতরের শুভেচ্ছা Logo চাঁদপুরে হুইল চেয়ার, ট্রাইসাইকেল ও হিয়ারিং এইড বিতরণ

বেনাপোল বন্দরে দুর্গাপূজা উপলক্ষে ৪ দিনের ছুটি !

  • আপডেট সময় : ০৪:১০:১৫ অপরাহ্ণ, সোমবার, ১৫ অক্টোবর ২০১৮
  • ৭৭১ বার পড়া হয়েছে
এবিএস রনি, শার্শা (যশোর) প্রতিনিধি।।
 হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় অনুষ্ঠান শারদীয় দুর্গাপূজা উপলক্ষে টানা চারদিনের ছুটির কবলে পড়ছে বেনাপোল-পেট্রাপোল স্থলবন্দর।
তবে এ পথে বাণিজ্য বন্ধ থাকলেও বন্দর অভ্যন্তরে পণ্য খালাস ও দুই দেশের মধ্যে পাসপোর্ট যাত্রী যাতায়াত স্বাভাবিক থাকবে।
মঙ্গলবার (১৬ অক্টোবর) থেকে শুক্রবার (১৯ অক্টোবর) পর্যন্ত এপথে সব ধরনের পণ্য আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে।
ভারতের পেট্রাপোল বন্দরের আমদানি-রফতানিকারক সংগঠনের সভাপতি পরিতোষ বিশ্বাস জানান, ভারতীয় ট্রাক চালকরা তাদেরকে জানিয়েছেন, পূজা উৎসব উপলক্ষে পণ্য পরিবহন করবেন না। এতে এ পথে বাণিজ্য বন্ধ থাকবে। পূজা শেষে ২০ অক্টোবর (শনিবার) সকাল থেকে ফের এ পথে আমদানি-রফতানি বাণিজ্য শুরু হবে।
বেনাপোল বন্দর পরিচালক (ট্রাফিক) আমিনুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, ভারতের পেট্রাপোল কাস্টমসের ডেপুটি কমিশনার রামেশর মিনা পূজায় চারদিন ছুটির বিষয়টি তাকে জানিয়েছেন। তবে ভারতের সঙ্গে আমদানি-রফতানি বন্ধ থাকলেও বেনাপোল বন্দর এসময় খোলা থাকবে। এছাড়া ছুটির মধ্যে বন্দর এলাকায় যাতে কোনো ধরনের নাশকতামূলক কর্মকাণ্ড না ঘটে সেজন্য নিরাপত্তা জোরদার থাকবে বলেও জানান তিনি।
বেনাপোল ইমিগ্রেশন উপ-পরিচালক (এসআই) ফজলুর রহমান জানান, এ পথে আমদানি বাণিজ্য বন্ধ থাকলেও ওই সময় পাসপোর্ট যাত্রী চলাচল স্বাভাবিক থাকবে।
এদিকে ভারতের বঁনগা কালিতলাসহ তিনটি পার্কিংয়ে প্রায় তিন হাজার ট্রাক আমদানি পণ্য নিয়ে এরইমধ্যে প্রবেশের অপেক্ষায় রয়েছে। আবার চারদিন টানা বন্ধের ফলে সেখানে পণ্যজট আরো বাড়বে বলে জানান বন্দর পরিচালক আমিনুল ইসলাম।
আমদানিকারক ব্যবসায়ী উজ্বল জানান, চারদিন বন্ধের কারণে বিশেষ করে ভারতে আটকে পরা পচনশীল পণ্য নষ্ট হওয়ার আশঙ্কা করছেন ব্যবসায়ীরা।
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

ঈদে পর্যটকদের ঢল: জমজমাট চাঁদপুর, মুখর ‘মিনি কক্সবাজার

বেনাপোল বন্দরে দুর্গাপূজা উপলক্ষে ৪ দিনের ছুটি !

আপডেট সময় : ০৪:১০:১৫ অপরাহ্ণ, সোমবার, ১৫ অক্টোবর ২০১৮