শনিবার | ৭ ফেব্রুয়ারি ২০২৬ | শীতকাল
শিরোনাম :
Logo জাবিতে নির্বাচনী বিতর্ক, প্রতীকী গণভোটে সংস্কারের পক্ষে রায় Logo খুবিতে ‘নৈয়ায়িক ভয়েসক্রাফট’ শীর্ষক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত Logo খুবিতে ‘রান ফর ফিউচার বাংলাদেশ’ কর্মসূচি অনুষ্ঠিত Logo প্রধানমন্ত্রীর মেয়াদ সর্বোচ্চ ১০ বছর ও উপ-রাষ্ট্রপতি পদ সৃষ্টির প্রস্তাব বিএনপির Logo দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থান সৃষ্টিতে শিরোপা ডেভেলপমেন্ট সোসাইটির অগ্রযাত্রা Logo প্যাপিরাস পাঠাগারের উদ্যোগে জাতীয় গ্রন্থাগার দিবস উদযাপন Logo হাইমচর উপজেলার নীলকমল ইউনিয়নে মোমবাতির প্রার্থী আহসান উল্লাহ দিনভর গণসংযোগ Logo হাল্ট প্রাইজ অ্যাট খুলনা ইউনিভার্সিটি-এর গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠিত Logo চাঁদপুরে ইসলামী ছাত্র শিবিরের ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন, বর্ণাঢ্য র‍্যালিতে নেতাকর্মীদের ঢল Logo চাঁদপুর ল্যাবরেটরী স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

রাজধানীতে কঠোর নিরাপত্তা !

  • আপডেট সময় : ১২:০০:১১ অপরাহ্ণ, বুধবার, ১০ অক্টোবর ২০১৮
  • ৭৭১ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

গ্রেনেড হামলা মামলার রায়কে কেন্দ্র করে রাজধানীতে কঠোর নিরাপত্তা নেয়া হয়েছে। সংশ্লিষ্ট ও ঝুঁকিপূর্ণ এলাকাগুলোতে বিপুল সংখ্যক পুলিশ ও র‌্যাবসহ অন্যান্য আইন শৃঙ্খলাবাহিনীর সদস্যদের মোতায়েন করা হয়েছে।
ঢাকা মহানগর পুলিশ কমিশনার (ডিএমপি) মো: আছাদুজ্জামান মিয়া বলেছেন, ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলার রায়কে কেন্দ্র করে কোন ধরণের বিশৃঙ্খলা বরদাস্ত করা হবে না। কেউ বিশঙ্খলার চেষ্টা করলে কঠোরভাবে দমন করা হবে এবং প্রচলিত আইনে বিচারের আওতায় আনা হবে। এ জন্য প্রয়োজনীয় সকল ব্যবস্থা নেয়া হবে।
গ্রেনেড হামলার রায়কে কেন্দ্র করে পুলিশের নিরাপত্তা ব্যবস্থা সরজমিন পরিদর্শনকালে নাজিমউদ্দিন রোডে পুরানো কেন্দ্রীয় কারাগারের পাশে স্থাপিত ঢাকা ১ নন্বর দ্রুত বিচার ট্রাইবুনালের সামনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ডিএমপি কমিশনার একথা বলেন।
তিনি বলেন, কোন ধরণের নাশকতার চেষ্টা করা হলে একচুলও ছাড় দেয়া হবে না।
তিনি বলেন, এই ধরণের পরিস্থিতি মোকাবেলার জন্য পুলিশের সকল ধরণের প্রস্তুতি রয়েছে।
রায় প্রদানকে কেন্দ্র করে নিরাপত্তার অংশ হিসেবে বকশিবাজার আলিয়া মোড় থেকে চানখার পুল ও আশপাশের এলাকার যান চলাচল বন্ধ করে দেয়া হয়েছে। শতশত পুলিশ, র‌্যাব ও আইন শৃঙ্খলাবাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে। ইতিমধ্যেই দ্রুত বিচার ট্রাইবুনালের বিচারক শাহেদ নূর উদ্দিন আদালতে হাজির হয়েছেন।
রাষ্ট্রপক্ষের প্রধান কৌসুলি সৈয়দ রেজাউর রহমান ও রাষ্ট্রপক্ষের আইনজীবী মোশাররফ হোসেন কাজল জানান, কারাগারে আটক মামলার আসামীদের আদালতে নিয়ে আসা হয়েছে। মামলার মোট আসামী ৫২ জন, এদের মধ্যে ১৮ জন পলাতক রয়েছেন, ৩ জনের অন্য মামলায় ফাঁসি হয়েছে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

জাবিতে নির্বাচনী বিতর্ক, প্রতীকী গণভোটে সংস্কারের পক্ষে রায়

রাজধানীতে কঠোর নিরাপত্তা !

আপডেট সময় : ১২:০০:১১ অপরাহ্ণ, বুধবার, ১০ অক্টোবর ২০১৮