শনিবার | ৭ ফেব্রুয়ারি ২০২৬ | শীতকাল
শিরোনাম :
Logo জাবিতে নির্বাচনী বিতর্ক, প্রতীকী গণভোটে সংস্কারের পক্ষে রায় Logo খুবিতে ‘নৈয়ায়িক ভয়েসক্রাফট’ শীর্ষক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত Logo খুবিতে ‘রান ফর ফিউচার বাংলাদেশ’ কর্মসূচি অনুষ্ঠিত Logo প্রধানমন্ত্রীর মেয়াদ সর্বোচ্চ ১০ বছর ও উপ-রাষ্ট্রপতি পদ সৃষ্টির প্রস্তাব বিএনপির Logo দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থান সৃষ্টিতে শিরোপা ডেভেলপমেন্ট সোসাইটির অগ্রযাত্রা Logo প্যাপিরাস পাঠাগারের উদ্যোগে জাতীয় গ্রন্থাগার দিবস উদযাপন Logo হাইমচর উপজেলার নীলকমল ইউনিয়নে মোমবাতির প্রার্থী আহসান উল্লাহ দিনভর গণসংযোগ Logo হাল্ট প্রাইজ অ্যাট খুলনা ইউনিভার্সিটি-এর গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠিত Logo চাঁদপুরে ইসলামী ছাত্র শিবিরের ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন, বর্ণাঢ্য র‍্যালিতে নেতাকর্মীদের ঢল Logo চাঁদপুর ল্যাবরেটরী স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

রাষ্ট্রপতির সঙ্গে বিদায়ী ইরানী রাষ্ট্রদূতের সাক্ষাৎ !

  • আপডেট সময় : ১০:০২:০১ পূর্বাহ্ণ, সোমবার, ৮ অক্টোবর ২০১৮
  • ৭৬৩ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সঙ্গে আজ বিকেলে বঙ্গভবনে সাক্ষাৎ করেছেন ইরানের বিদায়ী রাষ্ট্রদূত ড. আব্বাস বায়েজি দেহনবি।
রাষ্ট্রপতির প্রেস সচিব জয়নাল আবেদিন বাসসকে জানান, এসময় রাষ্ট্রপতি বলেছেন, ইরানের সঙ্গে বাংলাদেশে চমৎকার দ্বিপক্ষীয় সম্পর্ক বিরাজমান।’ রাষ্ট্রপতি আবদুল হামিদ রোহিঙ্গা ইস্যুতে ইরান সরকারের আন্তরিক সমর্থনের বিষয় উল্লেখ করে ইরানের জনগণ ও সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
রাষ্ট্রপ্রধান এসময় বলেন, বাংলাদেশ ও ইরান বিভিন্ন আঞ্চলিক ও আন্তর্জাতিক ফোরামে একে অপরকে সমর্থন ও সহযোগিতা করে।
বিদায়ী ইরানী রাষ্ট্রদূত বাংলাদেশের সামগ্রিক উন্নয়ন ও অগ্রগতি বিশেষ করে নারীর ক্ষমতায়নের প্রশংসা করে বলেন, বিশ্বে এটা একটি দৃষ্টান্ত। রাষ্ট্রদূত মিয়ানমারের রাখাইন রাজ্য থেকে জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গাদের আশ্রয়দানের ক্ষেত্রে বাংলাদেশের সময়োচিত ভূমিকারও প্রশংসা করেন।
দেহনবি বলেন, ইরান সরকার রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশের প্রতি তার সমর্থন অব্যাহত রাখবে।
বাংলাদেশে দায়িত্ব পালনকালে তাকে সহযোগিতা করার জন্যও তিনি রাষ্ট্রপতিকে ধন্যবাদ জানান।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

জাবিতে নির্বাচনী বিতর্ক, প্রতীকী গণভোটে সংস্কারের পক্ষে রায়

রাষ্ট্রপতির সঙ্গে বিদায়ী ইরানী রাষ্ট্রদূতের সাক্ষাৎ !

আপডেট সময় : ১০:০২:০১ পূর্বাহ্ণ, সোমবার, ৮ অক্টোবর ২০১৮