শনিবার | ২১ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo সবার সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করার আহ্বান প্রধানমন্ত্রীর Logo যেখানে হৃদয় মেলে হৃদয়ে: ঈদের আলোয় সাম্যের কাব্য Logo নীলকন্ঠ ডট কম সম্পাদকের ঈদুল ফিতরের শুভেচ্ছা Logo চাঁদপুরে হুইল চেয়ার, ট্রাইসাইকেল ও হিয়ারিং এইড বিতরণ Logo চাঁদপুরে ঈদুল ফিতর উপলক্ষে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ Logo বড়স্টেশন প্রধানীয়া বাড়ির মানবিক উদ্যোগ: ৫ শতাধিক অসহায়দের মাঝে ঈদ উপহার বিতরণ Logo ইসলামী আন্দোলন চাঁদপুর জেলা সভাপতির ঈদুল ফিতরের শুভেচ্ছা Logo ঈদে নাড়ির টানে বাড়ি যাওয়ার আগে বাসার নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান তানিয়া ইশতিয়াকের Logo শতাধিক অসহায় মানুষের মাঝে যমুনা রোড স্পোর্টিং ক্লাবের ঈদ উপহার বিতরণ Logo ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন মানবদূত স্বেচ্ছাসেবী সংগঠনের আহ্বায়ক মোঃ সাইফুল ইসলাম আকাশ

নান্দাইলে স্বজন কবিকে সংবর্ধনা জ্ঞাপন

  • Nil Kontho
  • আপডেট সময় : ১১:৫০:০৬ অপরাহ্ণ, রবিবার, ২৬ আগস্ট ২০১৮
  • ৭৪১ বার পড়া হয়েছে

নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি ঃ ময়মনসিংহের নান্দাইল উপজেলা যুগান্তর স্বজন সমাবেশের সহ-সভাপতি ও স্বজন পাতা লেখক জাতীয় সাহিত্য পদক প্রাপ্ত কবি আব্দুল হান্নান ইউজেটিক্সকে বৃহস্পতিবার (২৩শে আগষ্ট) উপজেলা প্রেসক্লাবের আয়োজনে এক সংবর্ধনা প্রদান করা হয়। সম্প্রতি কাব্যকথা সাহিত্য পরিষদ কর্তৃক “কবিতার মিছিলে যাব” কাব্যগ্রন্থের লেখক ও কবি আব্দুল হান্নান ইউজেটিক্স জাতীয় সাহিত্য পদক-২০১৮ প্রাপ্ত হন। নান্দাইল উপজেলা প্রেসক্লাবের সভাপতি আজিজুর রহমান ভূইয়া বাবুলের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক কামরুজ্জামান খাঁন গেনুর সঞ্চালনায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন নান্দাইল উপজেলা নির্বাহী অফিসার মো. মোসাদ্দেক মেহেদী ইমাম। এছাড়া বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, নান্দাইল পৌরসভা মেয়র মো. রফিক উদ্দিন ভূইয়া, বিশিষ্ট শিক্ষাবিদ ও সাহিত্য কলামিস্ট মো. আলী আফজাল খাঁন, মোয়াজ্জেমপুর ইউপি চেয়ারম্যান মো.আবু বক্কর সিদ্দিক, সিনিয়র সাংবাদিক এ্যাডভোকেট হাবিুবর রহমান ফকির, মো. ফজলুল হক ভূইয়া, যুগান্তর স্বজন উপদেষ্টা মো. এনামুল হক বাবুল, মো. শামছ-ই-তাবরীজ রায়হান, সাংবাদিক মো. আব্দুর রাজ্জাক ভূইয়া, আব্দুর রাশিদ মাস্টার, সংবর্ধিত কবি আব্দুল হান্নান ইউজেটিক্স, শিক্ষক নেতা মো. রবিউল নেওয়াজ ফরিদ প্রমুখ। এসময় নান্দাইলে কর্মরত সাংবাদিকবৃন্দ সহ সাহিত্য-সংস্কৃতিমনা ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। কবি আব্দুল হান্নান ইউজেটিক্স শিক্ষকতা পেশায় জড়িত থাকার পাশাপাশি দেশ, মাটি ও মানুষকে নিয়ে সাহিত্যিক চিন্তাধারায় তাঁর লেখনীর মাধ্যমে নান্দাইলকে এগিয়ে নিতে চান বলে জানান। সংবর্ধনায় কবির হাতে সম্মাননা স্মারক তুলে দেন উপজেলা নিবার্হী অফিসার মোসাদ্দেক মেহেদী ইমাম সহ অতিথিবৃন্দ। ইতিপূর্বে কবিকে যুগান্তর স্বজন সমাবেশ নান্দাইল উপজেলা শাখার পক্ষ থেকে সংবর্ধনা জ্ঞাপন করা হয়।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

সবার সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করার আহ্বান প্রধানমন্ত্রীর

নান্দাইলে স্বজন কবিকে সংবর্ধনা জ্ঞাপন

আপডেট সময় : ১১:৫০:০৬ অপরাহ্ণ, রবিবার, ২৬ আগস্ট ২০১৮