রবিবার | ২২ ফেব্রুয়ারি ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo খুবিতে মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত Logo কয়রায় মৎস্য ঘের দখলের অভিযোগ, সংবাদ সম্মেলন Logo সাতক্ষীরার উপকূলে সংরক্ষিত বনাঞ্চলে অবৈধ মাছ আহরণ, মান্দারবাড়িয়ায় ২২ জেলে আটক Logo জীবননগরে রেললাইনের লোহার পাত ভেঙে ৪ ঘণ্টা ট্রেন চলাচলে বিঘ্ন Logo জীবননগরে মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে নানা প্রতিযোগিতা অনুষ্ঠিত Logo সাতক্ষীরায় ব্র্যাক-এর উদ্যোগে জলবায়ু পরিবর্তন ও স্বাস্থ্য বিষয়ক সমন্বয় সভা অনুষ্ঠিত Logo ভাষা নিয়ে ভাসাভাসা কথা: ভাষা দিবস ও রাজনীতির ভাষা ড. মাহরুফ চৌধুরী Logo চাঁদপুর রোটারি ক্লাব ও ঢাকা সেন্ট্রালের উদ্যোগে সুবিধাবঞ্চিত মানুষের মাঝে রমাদান উপহার বিতরণ Logo গাইবান্ধার সাদুল্যাপুরে  গণপিটুনিতে নিহত ২ Logo রমজানের প্রথম দিনে এতিমদের নিয়ে অ্যাড সেলিম আকবরের  ইফতার

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬

🇧🇩
📅
তারিখ
১২ ফেব্রুয়ারি ২০২৬
সময়
সকাল ৭:৩০ - বিকেল ৪:৩০
🇧🇩 ঢাকা সময়
শুরু হতে বাকি
00 দিন
00 ঘন্টা
00 মিনিট
00 সেকেন্ড
ঢাকা সময় (GMT+6)

🏛️ দলীয় অবস্থান 📊

বিএনপি ঐক্য Party Icon
ভোটে এগিয়ে ০ %
আসন সংখ্যা ২১২
জামাত ঐক্য Party Icon
ভোটে এগিয়ে 0 %
আসন সংখ্যা ৭৭
জাপা Party Icon
ভোটে এগিয়ে 0 %
আসন সংখ্যা 0
আইএবি Party Icon
ভোটে এগিয়ে 0 %
আসন সংখ্যা

🇧🇩 সংসদ নির্বাচনের সংক্ষিপ্ত তথ্য 📋

🏛️
আসন সংখ্যা
২৯৯
*শেরপুর–৩ আসনে ভোট স্থগিত
🗳️
অংশগ্রহণকারী দল
৫০
*ইসিতে নিবন্ধিত
👥
মোট প্রার্থী
২,০২৮
স্বতন্ত্র প্রার্থী
২৭৩
👪
মোট ভোটার
১২,৭৭,১১,৭৯৩
*পোস্টাল ভোটার: ১৫,৩৩,৬৮২
👨
পুরুষ ভোটার
৬,৪৮,২৫,৩৬১
👩
নারী ভোটার
৬,২৮,৮৫,২০০
🏳️‍🌈
হিজড়া ভোটার
১,২৩২
গণভোট
হ্যাঁ
৬৮.১%
প্রাপ্ত ভোট: ৪.৮+ কোটি
ভোট বিতরণ৬৮.১%
না
৩১.৯%
প্রাপ্ত ভোট: ২.৩+ কোটি
ভোট বিতরণ৩১.৯%

বিশ্বের সবচেয়ে নোংরা ৭ জিনিস !

  • amzad khan
  • আপডেট সময় : ১১:০৭:৫০ পূর্বাহ্ণ, রবিবার, ২৯ জানুয়ারি ২০১৭
  • ৮৩৮ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

আমাদের ব্যবহার্য প্রত্যেকটি জিনিসই পরিষ্কার রাখা দরকার। এসব স্পর্শ করার পর হাত না ধুলে বিপদ হতে পারে৷ টাকা! যা সবারই দরকার৷ অথচ এই টাকা কিন্তু খুবই নোংরা৷ এমন জিনিস আরও আছে, যেগুলো খুব নোংরা৷ সেই কারণে জীবাণুতেও ভরা৷

টাকা

টাকার চেয়ে দরকারি অথচ বিপজ্জনক জিনিস পৃথিবীতে বোধহয় দ্বিতীয়টি নেই৷ বিপজ্জনক! কারণ, টাকা খুব দ্রুত হাতে হাতে বিভিন্ন স্থান, বিভিন্ন পরিবেশে ঘুরে বেড়ায়৷ কিন্তু টাকা তো পরিষ্কার করা যাবে না, তাই পরামর্শ- টাকা ধরার পরই হাত ধুয়ে ফেলুন৷ নিজের ডেবিট কার্ড ব্যবহার করে টাকার স্পর্শ যতটা সম্ভব এড়িয়ে চলুন৷

স্মার্টফোন

ফোন! বিশেষ করে স্মার্টফোন ছাড়া এখন জীবনই যেন প্রায় অচল৷ বিজ্ঞানীরা বলছেন, ব্যবহৃত স্মার্টফোন টয়লেটের চেয়েও নোংরা৷ কখনও কখনও নাকি টয়লেটের চেয়ে অন্তত দশগুণ ব্যাকটিরিয়া থাকে স্মার্টফোনে৷ হাফিংটন পোস্টের সাম্প্রতিক এক প্রতিবেদনেও বলা হয়েছে এই কথা৷ সুতরাং প্রত্যেকের উচিত মোবাইলে অ্যান্টিব্যাকটিরিয়াল কোটিং ব্যবহার করা কিংবা প্রতিদিন অন্তত একবার ‘অ্যান্টিব্যাকটিরিয়াল ওয়াইপস’ দিয়ে মোবাইলটি পরিষ্কার করা৷

ইয়ারফোন

ইয়ারফোন বা ইয়ারবাডসের ব্যবহারও দিনদিন বাড়ছে৷ কিশোর-কিশোরী, তরুণ-তরুণীদের বড় একটা অংশই কানে এই ধরনের যন্ত্র লাগিয়ে গান শুনতে ভালোবাসে৷ অনেকে ফোনে কথাও বলে ইয়ারফোন কানে গুঁজে৷ এই বস্তুটিতেও কিন্তু ব্যাকটিরিয়া গিজগিজ করে৷ সুতরাং তা নিয়মিত পরিষ্কার করা অত্যাবশ্যক৷ পুরোনো টুথব্রাশ দিয়ে প্রথমে বাইরের ধুলোবালি বিদায় করে তারপর গরম জলে ভেজানো নরম কাপড় দিয়ে মুছে নিলেই এটি বেশ পরিষ্কার হয়ে যায়৷

কম্পিউটার কি-বোর্ড এবং মাউস

কাজ থামিয়ে এক্ষুনি আপনার কম্পিউটারের কি-বোর্ড আর মাউসটা একটু দেখুন৷ দু’টোতেই কত ময়লা জমেছে, তা খালিচোখেই বুঝতে পারছেন তো? বিজ্ঞানীরা বলছেন, টয়লেটের চেয়ে পাঁচগুণ ব্যাকটিরিয়া থাকে কি-বোর্ড এবং মাউসে৷ তাই ভ্যাকুয়াম ক্লিনারের পাইপের সামনের অংশটি খুলে পাইপটি ওপরে ধরে এগুলোর ভেতরের ধুলো পরিষ্কার করা যেতে পারে৷ তারপর অবশ্যই অ্যান্টিব্যাকটিরিয়াল ওয়াইপস দিয়ে কি-বোর্ড আর মাউস মুছে নেওয়া উচিত।

গাড়ির স্টিয়ারিং

গাড়ির স্টিয়ারিংও প্রতিদিনই পরিষ্কার করা উচিত৷ কেননা, এটি ব্যাকটিরিয়ার আদর্শ ‘বিচরণভূমি’৷

টুথব্রাশ

টুথব্রাশ দাঁত পরিষ্কার করে! কিন্তু টুথব্রাশকে পরিষ্কার করে কে? আসলে খুব কম মানুষই টুথব্রাশ পরিষ্কার করে৷ অথচ টয়লেট থেকে জীবাণু সহজেই এতে আশ্রয় নিতে পারে বলে এটা পরিষ্কার রাখা আরও বেশি দরকার৷

শপিং ব্যাগ

বারবার ব্যবহার করা যায় এমন শপিং ব্যাগগুলোও পরিষ্কার না করলে সেই ব্যাগে যখন যা কিনে আনবেন, তা-ই জীবাণুযুক্ত হবে৷ সুতরাং শপিং ব্যাগও নিয়মিত পরিষ্কার করুন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

খুবিতে মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

বিশ্বের সবচেয়ে নোংরা ৭ জিনিস !

আপডেট সময় : ১১:০৭:৫০ পূর্বাহ্ণ, রবিবার, ২৯ জানুয়ারি ২০১৭