শনিবার | ৭ ফেব্রুয়ারি ২০২৬ | শীতকাল
শিরোনাম :
Logo জাবিতে নির্বাচনী বিতর্ক, প্রতীকী গণভোটে সংস্কারের পক্ষে রায় Logo খুবিতে ‘নৈয়ায়িক ভয়েসক্রাফট’ শীর্ষক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত Logo খুবিতে ‘রান ফর ফিউচার বাংলাদেশ’ কর্মসূচি অনুষ্ঠিত Logo প্রধানমন্ত্রীর মেয়াদ সর্বোচ্চ ১০ বছর ও উপ-রাষ্ট্রপতি পদ সৃষ্টির প্রস্তাব বিএনপির Logo দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থান সৃষ্টিতে শিরোপা ডেভেলপমেন্ট সোসাইটির অগ্রযাত্রা Logo প্যাপিরাস পাঠাগারের উদ্যোগে জাতীয় গ্রন্থাগার দিবস উদযাপন Logo হাইমচর উপজেলার নীলকমল ইউনিয়নে মোমবাতির প্রার্থী আহসান উল্লাহ দিনভর গণসংযোগ Logo হাল্ট প্রাইজ অ্যাট খুলনা ইউনিভার্সিটি-এর গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠিত Logo চাঁদপুরে ইসলামী ছাত্র শিবিরের ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন, বর্ণাঢ্য র‍্যালিতে নেতাকর্মীদের ঢল Logo চাঁদপুর ল্যাবরেটরী স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

যুক্তরাজ্যে মেডিকেল চেকআপ শেষে দেশে ফিরেছেন রাষ্ট্রপতি !

  • আপডেট সময় : ০৭:৪০:১০ পূর্বাহ্ণ, শুক্রবার, ২০ জুলাই ২০১৮
  • ৭৭১ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ যুক্তরাজ্যে মেডিকেল চেকআপ শেষে দেশে ফিরেছেন।
রাষ্ট্রপতির ডেপুটি প্রেস সচিব আবুল কালাম আজাদ বাসসকে বলেন, রাষ্ট্রপতিকে বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ভিভিআইপি ফ্লাইট আজ সকাল সোয়া এগারোটায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে অবতরণ করে।
যুক্তরাজ্যে বাংলাদেশের হাইকমিশনার মোহাম্মদ নাজমুল কাওনাইন গতরাতে লন্ডনে হিথরো আন্তর্জাতিক বিমান বন্দরে রাষ্ট্রপতিকে বিদায় জানান।
শিল্পমন্ত্রী আমির হোসেন আমু, বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহম্মদ, কূটনৈতিক কোরের ডিন এবং বাংলাদেশে ভ্যাটিকানের রাষ্ট্রদূত, ঢাকায় বৃটিশ হাইকমিশনার, তিন বাহিনী প্রধানগণ, পুলিশের মহাপরিদর্শক (আইজিপি), উর্ধ্বতন বেসামরিক ও সামরিক কর্মকর্তাগণ বিমান বন্দরের ভিভিআইপি লাউঞ্জে রাষ্ট্রপতিকে অভ্যর্থনা জানান।
রাষ্ট্রপতি হামিদ গত ৭ জুলাই লন্ডনে যান, সেখানে বুপা ক্রমওয়েল হসপিটালে মেডিকেল চেকআপ এবং মোরফিল্ড আই হসপিটালে চোখের চিকিৎসার জন্য ১২ দিন অবস্থান করেন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

জাবিতে নির্বাচনী বিতর্ক, প্রতীকী গণভোটে সংস্কারের পক্ষে রায়

যুক্তরাজ্যে মেডিকেল চেকআপ শেষে দেশে ফিরেছেন রাষ্ট্রপতি !

আপডেট সময় : ০৭:৪০:১০ পূর্বাহ্ণ, শুক্রবার, ২০ জুলাই ২০১৮