শনিবার | ৭ ফেব্রুয়ারি ২০২৬ | শীতকাল
শিরোনাম :
Logo জাবিতে নির্বাচনী বিতর্ক, প্রতীকী গণভোটে সংস্কারের পক্ষে রায় Logo খুবিতে ‘নৈয়ায়িক ভয়েসক্রাফট’ শীর্ষক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত Logo খুবিতে ‘রান ফর ফিউচার বাংলাদেশ’ কর্মসূচি অনুষ্ঠিত Logo প্রধানমন্ত্রীর মেয়াদ সর্বোচ্চ ১০ বছর ও উপ-রাষ্ট্রপতি পদ সৃষ্টির প্রস্তাব বিএনপির Logo দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থান সৃষ্টিতে শিরোপা ডেভেলপমেন্ট সোসাইটির অগ্রযাত্রা Logo প্যাপিরাস পাঠাগারের উদ্যোগে জাতীয় গ্রন্থাগার দিবস উদযাপন Logo হাইমচর উপজেলার নীলকমল ইউনিয়নে মোমবাতির প্রার্থী আহসান উল্লাহ দিনভর গণসংযোগ Logo হাল্ট প্রাইজ অ্যাট খুলনা ইউনিভার্সিটি-এর গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠিত Logo চাঁদপুরে ইসলামী ছাত্র শিবিরের ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন, বর্ণাঢ্য র‍্যালিতে নেতাকর্মীদের ঢল Logo চাঁদপুর ল্যাবরেটরী স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

৪১৯ জন হজযাত্রী নিয়ে ছেড়ে গেছে প্রথম হজ ফ্লাইট !

  • আপডেট সময় : ০৬:২২:৩৩ অপরাহ্ণ, শনিবার, ১৪ জুলাই ২০১৮
  • ৭৫৮ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের প্রথম হজ-ফ্লাইট বিজি-১০১১ আজ সকাল ৭টা ৫২ মিনিটে ৪১৯ জন হজ-যাত্রী নিয়ে সৌদী আরবের জেদ্দার উদ্দেশ্যে ঢাকা ছেড়ে গেছে।
বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী এ কে এম শাহজাহান কামাল ও ধর্ম বিষয়ক মন্ত্রী অধ্যক্ষ মতিউর রহমান এসময় বিমানবন্দরে উপস্থিত থেকে উদ্বোধনী ফ্লাইট বোয়িং ৭৭৭-৩০০ইআর এ হজ-যাত্রীদের বিদায় জানান। তারা উড়োজাহাজের অভ্যন্তরে হজ-যাত্রীদের সাথে কুশল বিনিময় করেন।
একই দিনে হজ-ফ্লাইট বিজি-৩০১১ সকাল ১১টা ৫৫ মিনিটে ৪০২ জন হজযাত্রী নিয়ে জেদ্দার উদ্দেশে ঢাকা ত্যাগ করে এবং বিজি-৫০১১ বিকেল ৩টা ৫৫ মিনিটে ৪০২ জন হজযাত্রী নিয়ে এবং সিডিউল ফ্লাইট বিজি-০০৩৫ রাত ৮টা৪৫ মিনিটে জেদ্দার উদ্দেশে ঢাকা ছাড়বে।
এর আগে ১১ জুলাই বুধবার সকাল ১০ টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আশকোনাস্থ হজ্জ-ক্যাম্পে হজ কার্যক্রমের শুভ উদ্বোধন ঘোষণা করেন।
এ বছর হজ-ফ্লাইট ও সিডিউল ফ্লাইটে মোট ৬৩ হাজার ৫৯৯ (ব্যালটি ও নন-ব্যালটি) জন ধর্মপ্রাণ মুসলমান হজ পালনে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স-এ জেদ্দা যাবেন। এসব হজ-যাত্রীদের ঢাকা-জেদ্দা-ঢাকা রুটে পারাপারের জন্য বিমান ইতোমধ্যেই নিজস্ব সুপরিসর বোয়িং ট্রিপল সেভন উড়োজাহাজ প্রস্তুত রেখেছে। দুই মাসে বিমানের মোট ৩৫৯টি হজ ফ্লাইট পরিচালনা করা হবে।
বাংলাদেশ থেকে এ বছর প্রায় ১ লাখ ২৭ হাজার ১৯৮ জন হজ-যাত্রী পবিত্র হজব্রত পালনে সৌদি আরব যাবেন। এ বছর বিমানে যাবেন মোট ৬৩ হাজার ৫৯৯ জন হজ-যাত্রী, এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় যাবেন ৭ হাজার ১৯৮ জন, অবশিষ্ট ৫৬ হাজার ৪০১ জন যাবেন বেসরকারি ব্যবস্থাপনায়।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

জাবিতে নির্বাচনী বিতর্ক, প্রতীকী গণভোটে সংস্কারের পক্ষে রায়

৪১৯ জন হজযাত্রী নিয়ে ছেড়ে গেছে প্রথম হজ ফ্লাইট !

আপডেট সময় : ০৬:২২:৩৩ অপরাহ্ণ, শনিবার, ১৪ জুলাই ২০১৮