শনিবার | ৭ ফেব্রুয়ারি ২০২৬ | শীতকাল
শিরোনাম :
Logo জাবিতে নির্বাচনী বিতর্ক, প্রতীকী গণভোটে সংস্কারের পক্ষে রায় Logo খুবিতে ‘নৈয়ায়িক ভয়েসক্রাফট’ শীর্ষক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত Logo খুবিতে ‘রান ফর ফিউচার বাংলাদেশ’ কর্মসূচি অনুষ্ঠিত Logo প্রধানমন্ত্রীর মেয়াদ সর্বোচ্চ ১০ বছর ও উপ-রাষ্ট্রপতি পদ সৃষ্টির প্রস্তাব বিএনপির Logo দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থান সৃষ্টিতে শিরোপা ডেভেলপমেন্ট সোসাইটির অগ্রযাত্রা Logo প্যাপিরাস পাঠাগারের উদ্যোগে জাতীয় গ্রন্থাগার দিবস উদযাপন Logo হাইমচর উপজেলার নীলকমল ইউনিয়নে মোমবাতির প্রার্থী আহসান উল্লাহ দিনভর গণসংযোগ Logo হাল্ট প্রাইজ অ্যাট খুলনা ইউনিভার্সিটি-এর গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠিত Logo চাঁদপুরে ইসলামী ছাত্র শিবিরের ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন, বর্ণাঢ্য র‍্যালিতে নেতাকর্মীদের ঢল Logo চাঁদপুর ল্যাবরেটরী স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

মুক্তিযোদ্ধা কোটায় হস্তক্ষেপের সুযোগ নেই : আ ক ম মোজাম্মেল হক !

  • আপডেট সময় : ০৩:১৩:০৮ অপরাহ্ণ, বুধবার, ১১ জুলাই ২০১৮
  • ৭৮১ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেছেন, বর্র্তমান সরকার মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী তাই আমরা বিশ্বাস করি কোটা সংস্কারে সময়ে মুক্তিযোদ্ধা কোটায় হস্তক্ষেপ করা হবে না।
আজ বুধবার সচিবালয়ে পিআইডির কনফারেন্স হলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। চাকুরিতে মুক্তিযোদ্ধা কোটা সংরক্ষণ এবং মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সাম্প্রতিক কার্যক্রম তুলে ধরতেই এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
মোজাম্মেল হক বলেন, ‘মুক্তিযোদ্ধা কোটা নিয়ে যারা উদ্বিগ্ন তাদের আশ্বস্ত করে বলতে চাই, এ সরকার যেহেতু আইনের প্রতি শ্রদ্ধাশীল এবং মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী তাই আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি, মুক্তিযোদ্ধা কোটায় হস্তক্ষেপ করা হবে না এবং মুক্তিযোদ্ধা পরিবার বা মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী জনগণের উদ্বিগ্ন হওয়ার কোন কারণ আছে বলে মনে করি না।’
তিনি বলেন, মুক্তিযোদ্ধা কোটায় যোগ্য প্রার্থী পাওয়া না গেলে মেধা তালিকা থেকে তা পূরণ করার সুযোগ থাকলেও ৩০ শতাংশ কোটা সংরক্ষণের বাধ্যবাধকতা রয়েছে বলে হাইকোর্টের আদেশে বলা আছে।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মোজাম্মেল হক বলেন, সরকারি চাকরিতে বিদ্যমান মুক্তিযোদ্ধাদের সংরক্ষিত ৩০ শতাংশ কোটা সম্পর্কে হাইকোর্টের আদেশের বিষয়টি সরকার গঠিত কমিটিকে মনে করিয়ে দিতেই আজ এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে। এ নিয়ে বিভ্রান্তির কোনও সুযোগ নেই।’
তিনি বলেন, মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রী হিসেবে মুক্তিযোদ্ধা পরিবার, মুক্তিযোদ্ধাদের সন্তান এবং মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী অনেক মানুষ আমাকে ফোন করেছেন। আমি তাদেরকে সাফ জানিয়ে দিয়েছি, মুক্তিযোদ্ধাদের জন্য সংরক্ষিত ৩০ শতাংশ কোটায় কোনও হস্তক্ষেপ করা হবে না। এ নিয়ে উদ্বিগ্নের কোনও কারণ নেই।
সংবাদ সম্মেলনে সরকারের প্রধান তথ্য কর্মকর্তা কামরুন নাহার উপস্থিত ছিলেন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

জাবিতে নির্বাচনী বিতর্ক, প্রতীকী গণভোটে সংস্কারের পক্ষে রায়

মুক্তিযোদ্ধা কোটায় হস্তক্ষেপের সুযোগ নেই : আ ক ম মোজাম্মেল হক !

আপডেট সময় : ০৩:১৩:০৮ অপরাহ্ণ, বুধবার, ১১ জুলাই ২০১৮