রবিবার | ৮ ফেব্রুয়ারি ২০২৬ | শীতকাল
শিরোনাম :
Logo জাবিতে নির্বাচনী বিতর্ক, প্রতীকী গণভোটে সংস্কারের পক্ষে রায় Logo খুবিতে ‘নৈয়ায়িক ভয়েসক্রাফট’ শীর্ষক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত Logo খুবিতে ‘রান ফর ফিউচার বাংলাদেশ’ কর্মসূচি অনুষ্ঠিত Logo প্রধানমন্ত্রীর মেয়াদ সর্বোচ্চ ১০ বছর ও উপ-রাষ্ট্রপতি পদ সৃষ্টির প্রস্তাব বিএনপির Logo দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থান সৃষ্টিতে শিরোপা ডেভেলপমেন্ট সোসাইটির অগ্রযাত্রা Logo প্যাপিরাস পাঠাগারের উদ্যোগে জাতীয় গ্রন্থাগার দিবস উদযাপন Logo হাইমচর উপজেলার নীলকমল ইউনিয়নে মোমবাতির প্রার্থী আহসান উল্লাহ দিনভর গণসংযোগ Logo হাল্ট প্রাইজ অ্যাট খুলনা ইউনিভার্সিটি-এর গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠিত Logo চাঁদপুরে ইসলামী ছাত্র শিবিরের ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন, বর্ণাঢ্য র‍্যালিতে নেতাকর্মীদের ঢল Logo চাঁদপুর ল্যাবরেটরী স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

সংসদীয় গণতন্ত্রের ধারা অব্যাহত রাখতে সহযোগিতা করুন : স্পিকার

  • আপডেট সময় : ০২:১৪:৫২ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ১৪ জুন ২০১৮
  • ৭৬৫ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

জাতীয় সংসদের স্পীকার ড. শিরীন শারমিন চৌধুরী বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে সংসদীয় গণতন্ত্রের ধারা অব্যাহত রাখতে সাংবাদিকদের প্রতি আহবান জানিয়েছেন।
তিনি আজ জাতীয় প্রেস ক্লাবে বিএফইউজে-বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন ও ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) যৌথ উদ্যোগে আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তৃতায় এ আহবান জানান।
ড. শিরীন শারমিন চৌধুরী দোয়া কবুল ও সংযমের মাস পবীত্র মাহে রমজানে মহান আল্লাহ তায়ালার রহমত কামনা করে সাংবাদিক সমাজের সদস্যদের প্রতি পবিত্র ঈদ-উল-ফিতরের অগ্রিম শুভেচ্ছা জানান এবং সাংবাদিক সমাজের দাবির প্রতি সংহতি প্রকাশ করে নবম ওয়েজ বোর্ড দ্রুত বাস্তবায়নে কার্যকর পদক্ষেপ নিতে তথ্যমন্ত্রীর প্রতি আহ্বান জানান।
ডিজিটাল নিরাপত্তা আইন সম্পর্কে স্পিকার বলেন, বর্তমানে ডিজিটাল নিরাপত্তা আইনের খসড়া স্থায়ী কমিটিতে বিবেচনাধীন রয়েছে। এ বিষয়ে সকলের মতামত নিয়ে একটি কার্যকর আইন প্রণয়ন করা সম্ভব হবে বলে তিনি আশ্বস্ত করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতায় তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেন, বাংলাদেশ বর্তমানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে গণতন্ত্রের পথে যাত্রা করেছে এবং উন্নয়নের বিস্ময়কর ধারায় এগিয়ে যাচ্ছে। এ ধারা অব্যাহত রাখতে তিনি সাংবাদিক সমাজের সহযোগিতা কামনা করেন।
বিএফইউজে’র সভাপতি মনজুরুল ইসলাম বুলবুলের সভাপতিত্বে অনুষ্ঠানে বিএফইউজে মহাসচিব ওমর ফারুক, ডিইউজে সভাপতি আবু জাফর সূর্য, সাধারন সম্পাদক সোহেল হায়দার চৌধুরী, জাতীয় প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ফরিদা ইয়াসমিন এবং ঢাকা রিপোর্টার্স ইউনিটির সভাপতি সাইফুল ইসলাম বক্তৃতা করেন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

জাবিতে নির্বাচনী বিতর্ক, প্রতীকী গণভোটে সংস্কারের পক্ষে রায়

সংসদীয় গণতন্ত্রের ধারা অব্যাহত রাখতে সহযোগিতা করুন : স্পিকার

আপডেট সময় : ০২:১৪:৫২ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ১৪ জুন ২০১৮