শনিবার | ৭ ফেব্রুয়ারি ২০২৬ | শীতকাল
শিরোনাম :
Logo জাবিতে নির্বাচনী বিতর্ক, প্রতীকী গণভোটে সংস্কারের পক্ষে রায় Logo খুবিতে ‘নৈয়ায়িক ভয়েসক্রাফট’ শীর্ষক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত Logo খুবিতে ‘রান ফর ফিউচার বাংলাদেশ’ কর্মসূচি অনুষ্ঠিত Logo প্রধানমন্ত্রীর মেয়াদ সর্বোচ্চ ১০ বছর ও উপ-রাষ্ট্রপতি পদ সৃষ্টির প্রস্তাব বিএনপির Logo দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থান সৃষ্টিতে শিরোপা ডেভেলপমেন্ট সোসাইটির অগ্রযাত্রা Logo প্যাপিরাস পাঠাগারের উদ্যোগে জাতীয় গ্রন্থাগার দিবস উদযাপন Logo হাইমচর উপজেলার নীলকমল ইউনিয়নে মোমবাতির প্রার্থী আহসান উল্লাহ দিনভর গণসংযোগ Logo হাল্ট প্রাইজ অ্যাট খুলনা ইউনিভার্সিটি-এর গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠিত Logo চাঁদপুরে ইসলামী ছাত্র শিবিরের ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন, বর্ণাঢ্য র‍্যালিতে নেতাকর্মীদের ঢল Logo চাঁদপুর ল্যাবরেটরী স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

হরিণাকুন্ডুতে হরিণাকুন্ডুতে বিএনপি’র প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৩৭তম মৃত্যুবার্ষিকী পালিত

  • Nil Kontho
  • আপডেট সময় : ০৯:৪৫:৫৪ অপরাহ্ণ, বুধবার, ৩০ মে ২০১৮
  • ৭৮৩ বার পড়া হয়েছে

All-focus

জাহিদুর রহমান তারিক,ঝিনাইদহঃ ঝিনাইদহের হরিণাকুন্ডুতে বিএনপি’র প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৩৭তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে উপজেলা বিএনপি’র উদ্যোগে বুধবার বিকেলে দলীয় কার্যালয়ে এক আলোচনা সভার আয়োজন করা হয়। আলোচনা সভায় হরিণাকুন্ডু উপজেলা বিএনপি’র সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান এম.এ. মজিদ প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হরিণাকুন্ডু পৌর বিএনপি’র সভাপতি জিন্নাতুল আলম, সাধারণ সম্পাদক আনিচুর রহমান ও উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক তাইজুল ইসলাম। আলোচনা সভায় বিএনপি ও এর অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়। আলোচনা সভায় উপজেলা বিএনপি’র সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান এম.এ. মজিদ বলেন, দেশে আজ নূন্যতম গণতান্ত্রিক পরিবেশ উপস্থিত নাই। বীরউত্তম খেতাব পাওয়া সাবেক রাষ্ট্রপতির মৃত্যুবার্ষিকীর শান্তিপূর্ণ কর্মসূচীতে পুলিশ বাঁধা দিচ্ছে। তিনি বলেন বিএনপি মা, মাটি, মানুষের দল। শত অত্যাচার নির্যাতন করে বিএনপিকে নিঃশেষ করা যাবে না। তিনি সকলকে ঐক্যবদ্ধ করে আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে বিএনপির চেয়ারপার্সন খালেদা জিয়াকে মুক্ত করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

জাবিতে নির্বাচনী বিতর্ক, প্রতীকী গণভোটে সংস্কারের পক্ষে রায়

হরিণাকুন্ডুতে হরিণাকুন্ডুতে বিএনপি’র প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৩৭তম মৃত্যুবার্ষিকী পালিত

আপডেট সময় : ০৯:৪৫:৫৪ অপরাহ্ণ, বুধবার, ৩০ মে ২০১৮