শনিবার | ৭ ফেব্রুয়ারি ২০২৬ | শীতকাল
শিরোনাম :
Logo জাবিতে নির্বাচনী বিতর্ক, প্রতীকী গণভোটে সংস্কারের পক্ষে রায় Logo খুবিতে ‘নৈয়ায়িক ভয়েসক্রাফট’ শীর্ষক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত Logo খুবিতে ‘রান ফর ফিউচার বাংলাদেশ’ কর্মসূচি অনুষ্ঠিত Logo প্রধানমন্ত্রীর মেয়াদ সর্বোচ্চ ১০ বছর ও উপ-রাষ্ট্রপতি পদ সৃষ্টির প্রস্তাব বিএনপির Logo দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থান সৃষ্টিতে শিরোপা ডেভেলপমেন্ট সোসাইটির অগ্রযাত্রা Logo প্যাপিরাস পাঠাগারের উদ্যোগে জাতীয় গ্রন্থাগার দিবস উদযাপন Logo হাইমচর উপজেলার নীলকমল ইউনিয়নে মোমবাতির প্রার্থী আহসান উল্লাহ দিনভর গণসংযোগ Logo হাল্ট প্রাইজ অ্যাট খুলনা ইউনিভার্সিটি-এর গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠিত Logo চাঁদপুরে ইসলামী ছাত্র শিবিরের ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন, বর্ণাঢ্য র‍্যালিতে নেতাকর্মীদের ঢল Logo চাঁদপুর ল্যাবরেটরী স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

এমপি বদিসহ মাদকের সাথে যেই জড়িত থাক না কেন আইনের আওতায় আনা হবে : ওবায়দুল কাদের

  • আপডেট সময় : ০৩:১৯:০৬ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ২৪ মে ২০১৮
  • ৭৮৭ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

চলমান মাদক নির্মূল অভিযানকে সমর্থন জানিয়ে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, রাজনৈতিক দলগুলো গালিগালাজ ছাড়া অন্য কিছু জানে না। তারা যদি মাদক-সন্ত্রাসের বিরুদ্ধে কথা বলতো, তাহলে দেশে মাদকের এমন পরিস্থিতি সৃষ্টি হতো না।

বৃহস্পতিবার রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রম পরিদর্শনকালে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

এ সময় ওবায়দুল কাদের বলেন, মাদকের বিরুদ্ধে এই অভিযান অব্যাহত থাকবে। এমপি বদিসহ মাদকের সাথে যেই জড়িত থাক না কেন তাদের সবাইকে আইনের আওতায় আনা হবে।

মন্ত্রী আরও বলেন, আইন-শৃঙ্খলা বাহিনী অভিযান চালাতে গেলে প্রতিপক্ষ হামলা করে। সেক্ষেত্রে আইন-শৃঙ্খলা বাহিনীকে আত্মরক্ষার্থে পাল্টা গুলি ছুড়তে হয়। তবে মাদকের বিরুদ্ধে অভিযানকে সমর্থন করলেও বিচার বহির্ভূত হত্যাকাণ্ডকে সমর্থন করে না আওয়ামী লীগ।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

জাবিতে নির্বাচনী বিতর্ক, প্রতীকী গণভোটে সংস্কারের পক্ষে রায়

এমপি বদিসহ মাদকের সাথে যেই জড়িত থাক না কেন আইনের আওতায় আনা হবে : ওবায়দুল কাদের

আপডেট সময় : ০৩:১৯:০৬ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ২৪ মে ২০১৮