রবিবার | ৮ ফেব্রুয়ারি ২০২৬ | শীতকাল
শিরোনাম :
Logo জাবিতে নির্বাচনী বিতর্ক, প্রতীকী গণভোটে সংস্কারের পক্ষে রায় Logo খুবিতে ‘নৈয়ায়িক ভয়েসক্রাফট’ শীর্ষক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত Logo খুবিতে ‘রান ফর ফিউচার বাংলাদেশ’ কর্মসূচি অনুষ্ঠিত Logo প্রধানমন্ত্রীর মেয়াদ সর্বোচ্চ ১০ বছর ও উপ-রাষ্ট্রপতি পদ সৃষ্টির প্রস্তাব বিএনপির Logo দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থান সৃষ্টিতে শিরোপা ডেভেলপমেন্ট সোসাইটির অগ্রযাত্রা Logo প্যাপিরাস পাঠাগারের উদ্যোগে জাতীয় গ্রন্থাগার দিবস উদযাপন Logo হাইমচর উপজেলার নীলকমল ইউনিয়নে মোমবাতির প্রার্থী আহসান উল্লাহ দিনভর গণসংযোগ Logo হাল্ট প্রাইজ অ্যাট খুলনা ইউনিভার্সিটি-এর গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠিত Logo চাঁদপুরে ইসলামী ছাত্র শিবিরের ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন, বর্ণাঢ্য র‍্যালিতে নেতাকর্মীদের ঢল Logo চাঁদপুর ল্যাবরেটরী স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

গাজায় ইসরায়েলের বর্বরোচিত হামলায় তথ্যমন্ত্রীর নিন্দা !

  • আপডেট সময় : ০২:৪১:২২ অপরাহ্ণ, বুধবার, ১৬ মে ২০১৮
  • ৭৯২ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি বাহিনীর বর্বরোচিত হামলায় ব্যাপক প্রাণহানি ও কয়েক হাজার লোকের আহতের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন।
মঙ্গলবার এক বিবৃতিতে তিনি ফিলিস্তিনী নাগরিকদের প্রতি তার গভীর সহানুভূতি প্রকাশ করেন এবং এই নৃশংসতা বন্ধে আন্তর্জাতিক সম্প্রদায়কে ইসরায়েলের ওপর চাপ প্রয়োগের আহ্বান জানান।
তথ্যমন্ত্রী তার বিবৃতিতে জাতিসংঘের প্রস্তাবনা অনুযায়ী জেরুজালেমের আইনগত অবস্থান বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন।
ইসরায়েলের রাজধানী জেরুজালেম থেকে গাজায় মার্কিন দূতাবাস স্থানান্তরে ফিলিস্তিনীদের প্রতিবাদ ১৫ মে পর্যন্ত অব্যহত রয়েছে। উল্লেখ্য ১৯৪৮ সালের এই দিনে ইসরায়েলকে স্বাধীন রাষ্ট্র ঘোষণা করায় ফিলিস্তিনীরা বাস্তুচ্যুত হয়। তাই এই দিনটিকে ফিলিস্তিনীরা নাকাব দিবস (দুর্যোগের দিন) হিসেবে পালন করে।
তথ্যমন্ত্রী এ সময় ফিলিস্তিন বিষয়ে দুই রাষ্ট্র সমাধান নীতি এবং ১৯৬৭ সালের পূর্বের সীমানা অনুযায়ী পূর্ব জেরুজালেমকে ফিলিস্তিনের রাজধানী করার বাংলাদেশের অবস্থান পুনর্ব্যক্ত করেন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

জাবিতে নির্বাচনী বিতর্ক, প্রতীকী গণভোটে সংস্কারের পক্ষে রায়

গাজায় ইসরায়েলের বর্বরোচিত হামলায় তথ্যমন্ত্রীর নিন্দা !

আপডেট সময় : ০২:৪১:২২ অপরাহ্ণ, বুধবার, ১৬ মে ২০১৮