শনিবার | ৭ ফেব্রুয়ারি ২০২৬ | শীতকাল
শিরোনাম :
Logo জাবিতে নির্বাচনী বিতর্ক, প্রতীকী গণভোটে সংস্কারের পক্ষে রায় Logo খুবিতে ‘নৈয়ায়িক ভয়েসক্রাফট’ শীর্ষক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত Logo খুবিতে ‘রান ফর ফিউচার বাংলাদেশ’ কর্মসূচি অনুষ্ঠিত Logo প্রধানমন্ত্রীর মেয়াদ সর্বোচ্চ ১০ বছর ও উপ-রাষ্ট্রপতি পদ সৃষ্টির প্রস্তাব বিএনপির Logo দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থান সৃষ্টিতে শিরোপা ডেভেলপমেন্ট সোসাইটির অগ্রযাত্রা Logo প্যাপিরাস পাঠাগারের উদ্যোগে জাতীয় গ্রন্থাগার দিবস উদযাপন Logo হাইমচর উপজেলার নীলকমল ইউনিয়নে মোমবাতির প্রার্থী আহসান উল্লাহ দিনভর গণসংযোগ Logo হাল্ট প্রাইজ অ্যাট খুলনা ইউনিভার্সিটি-এর গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠিত Logo চাঁদপুরে ইসলামী ছাত্র শিবিরের ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন, বর্ণাঢ্য র‍্যালিতে নেতাকর্মীদের ঢল Logo চাঁদপুর ল্যাবরেটরী স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

মাসে একবার পেশাজীবীদের সাথে মতবিনিময় করবে আওয়ামী লীগ : ওবায়দুল কাদের

  • আপডেট সময় : ১০:৪১:৪০ পূর্বাহ্ণ, সোমবার, ১৪ মে ২০১৮
  • ৭৮৮ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে প্রতি মাসে একবার পেশাজীবী নেতাদের সঙ্গে মতবিনিময় করবে আওয়ামী লীগ।
তিনি বলেন, ‘আজ আমরা পেশাজীবী সমন্বয় পরিষদের নেতাদের সঙ্গে বসলাম। এর আগে আমরা সাংবাদিক নেতা ও সাংস্কৃতিক সংগঠকদের সঙ্গে দু’বার বসেছি। এরপর আমরা প্রতিমাসে একবার করে বিভিন্ন পেশাজীবী নেতাদের সঙ্গে আলাদাভাবে বৈঠক করব।’
রোববার রাতে রাজধানীর শিল্পকলা একাডেমীর চিত্রশালা ভবন মিলনায়তনে পেশাজীবী সমন্বয় পরিষদের নেতাদের এক মিলন মেলায় প্রধান অতিথির বক্তৃতায় আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এসব কথা বলেন।
অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী, আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য ও পেশাজীবী সমন্বয় পরিষদের নেতা ড. আব্দুর রাজ্জাক এমপি, পেশাজীবী সমন্নয় পরিষদের মহাসচিব ও বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ডা. কামরুল হাসান খান, আওয়ামী লীগ যুগ্ম-সাধারণ সম্পাদক আব্দুর রহমান, পেশাজীবী সমন্বয় পরিষদের প্রেসিডিয়াম সদস্য ও আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক কৃষিবিদ আ ফ ম বাহাউদ্দিন নাছিম এমপি, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের মহাসচিব ও পেশাজীবী সমন্বয় পরিষদের প্রেসিডিয়াম সদস্য ওমর ফারুক, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী এমপি, দপ্তর সম্পাদক ড. আব্দুস সোবহান গোলাপ, সংস্কৃতি বিষয়ক সম্পাদক অসীম কুমার উকিল, জাতীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ফরিদা ইয়াসমিন ও পেশাজীবী সমন্নয় পরিষদের তথ্য ও গবেষণা সম্পাদক জয়ন্ত আচার্য্য উপস্থিত ছিলেন।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের পেশাজীবী সমন্বয় পরিষদের নেতাদের সঙ্গে কথা বলেন। পেশাজীবী নেতারা আগামী নির্বাচনে আওয়ামী লীগের করণীয় বিভিন্ন বিষয় সম্পর্কে মতামত তুলে ধরেন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

জাবিতে নির্বাচনী বিতর্ক, প্রতীকী গণভোটে সংস্কারের পক্ষে রায়

মাসে একবার পেশাজীবীদের সাথে মতবিনিময় করবে আওয়ামী লীগ : ওবায়দুল কাদের

আপডেট সময় : ১০:৪১:৪০ পূর্বাহ্ণ, সোমবার, ১৪ মে ২০১৮