শনিবার | ৭ ফেব্রুয়ারি ২০২৬ | শীতকাল
শিরোনাম :
Logo জাবিতে নির্বাচনী বিতর্ক, প্রতীকী গণভোটে সংস্কারের পক্ষে রায় Logo খুবিতে ‘নৈয়ায়িক ভয়েসক্রাফট’ শীর্ষক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত Logo খুবিতে ‘রান ফর ফিউচার বাংলাদেশ’ কর্মসূচি অনুষ্ঠিত Logo প্রধানমন্ত্রীর মেয়াদ সর্বোচ্চ ১০ বছর ও উপ-রাষ্ট্রপতি পদ সৃষ্টির প্রস্তাব বিএনপির Logo দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থান সৃষ্টিতে শিরোপা ডেভেলপমেন্ট সোসাইটির অগ্রযাত্রা Logo প্যাপিরাস পাঠাগারের উদ্যোগে জাতীয় গ্রন্থাগার দিবস উদযাপন Logo হাইমচর উপজেলার নীলকমল ইউনিয়নে মোমবাতির প্রার্থী আহসান উল্লাহ দিনভর গণসংযোগ Logo হাল্ট প্রাইজ অ্যাট খুলনা ইউনিভার্সিটি-এর গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠিত Logo চাঁদপুরে ইসলামী ছাত্র শিবিরের ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন, বর্ণাঢ্য র‍্যালিতে নেতাকর্মীদের ঢল Logo চাঁদপুর ল্যাবরেটরী স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

খুলনা সিটি কর্পোরেশন নির্বাচনে তালুকদার আব্দুল খালেককে কেন্দ্রীয় ১৪ দলের সমর্থন !

  • আপডেট সময় : ১২:৪৮:৩৯ অপরাহ্ণ, মঙ্গলবার, ৮ মে ২০১৮
  • ৭৬৬ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

আসন্ন খুলনা সিটি কর্পোরেশন নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী তালুকদার আব্দুল খালেককে সমর্থন জানিয়েছে কেন্দ্রীয় ১৪ দল।
কেন্দ্রীয় ১৪ দলের মুখপাত্র ও স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম এমপি’র জাতীয় সংসদ ভবনস্থ কার্যালয়ে সোমবার সকালে অনুষ্ঠিত কেন্দ্রীয় ১৪ দলের এক সভায় এ সমর্থন জানানো হয়।
আওয়ামী লীগ সভাপতিমন্ডলীর সদস্য ও কেন্দ্রীয় ১৪ দলের মুখপাত্র মোহাম্মদ নাসিমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় দেশের বিদ্যমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে পর্যালোচনা করা হয়।
সভায় আজ মঙ্গলবার জাসদ (একাংশ)’র সভাপতি শরীফ নুরুল আম্বিয়ার নেতৃত্বে নির্বাচনী প্রচারণায় অংশ গ্রহণ করতে খুলনায় কেন্দ্রীয় ১৪ দলের একটি প্রতিনিধি দল পাঠানোর সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
প্রতিনিধি দলের সদস্যরা হলেন, গণতন্ত্রী পার্টির সাধারণ সম্পাদক ডা. শাহাদাত হোসেন, ন্যাপের যুগ্ম-সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন, কমিউনিস্ট কেন্দ্রের যুগ্ম-আহ্বায়ক ডা. অসিত বরণ রায়, জাসদের যুগ্ম-সাধারণ সম্পাদক মোহাম্মদ মহসীন ও ড. নীম চন্দ্র ভৌমিক।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

জাবিতে নির্বাচনী বিতর্ক, প্রতীকী গণভোটে সংস্কারের পক্ষে রায়

খুলনা সিটি কর্পোরেশন নির্বাচনে তালুকদার আব্দুল খালেককে কেন্দ্রীয় ১৪ দলের সমর্থন !

আপডেট সময় : ১২:৪৮:৩৯ অপরাহ্ণ, মঙ্গলবার, ৮ মে ২০১৮