রবিবার | ৮ ফেব্রুয়ারি ২০২৬ | শীতকাল
শিরোনাম :
Logo জাবিতে নির্বাচনী বিতর্ক, প্রতীকী গণভোটে সংস্কারের পক্ষে রায় Logo খুবিতে ‘নৈয়ায়িক ভয়েসক্রাফট’ শীর্ষক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত Logo খুবিতে ‘রান ফর ফিউচার বাংলাদেশ’ কর্মসূচি অনুষ্ঠিত Logo প্রধানমন্ত্রীর মেয়াদ সর্বোচ্চ ১০ বছর ও উপ-রাষ্ট্রপতি পদ সৃষ্টির প্রস্তাব বিএনপির Logo দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থান সৃষ্টিতে শিরোপা ডেভেলপমেন্ট সোসাইটির অগ্রযাত্রা Logo প্যাপিরাস পাঠাগারের উদ্যোগে জাতীয় গ্রন্থাগার দিবস উদযাপন Logo হাইমচর উপজেলার নীলকমল ইউনিয়নে মোমবাতির প্রার্থী আহসান উল্লাহ দিনভর গণসংযোগ Logo হাল্ট প্রাইজ অ্যাট খুলনা ইউনিভার্সিটি-এর গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠিত Logo চাঁদপুরে ইসলামী ছাত্র শিবিরের ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন, বর্ণাঢ্য র‍্যালিতে নেতাকর্মীদের ঢল Logo চাঁদপুর ল্যাবরেটরী স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

মিথ্যা মামলা ও মামলা জট কমানো বন্ধে সুপারিশ !

  • আপডেট সময় : ১২:২৪:০৩ অপরাহ্ণ, বুধবার, ৪ এপ্রিল ২০১৮
  • ৭৭২ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

আদালতের মামলার জট কমানো ও মিথ্যা মামলা বন্ধ করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের সুপারিশ করেছে সংসদীয় কমিটি। একইসঙ্গে জেলা জজ আদালতের অধস্তন কর্মচারী নিয়োগে জেলাভিত্তিক নিয়োগ প্রদান, সহকারী জজদের জন্য কম্পিউটার অপারেটর পদ সৃজন, বিচারকদের নিয়মিত প্রশিক্ষণ প্রদানের সুপারিশ করে কমিটি।

সংসদ ভবনে মঙ্গলবার অনুষ্ঠিত আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির ৪১তম বৈঠকে এসব সুপারিশ করা হয়। বৈঠকে সভাপতিত্ব করেন কমিটির সভাপতি আবদুল মতিন খসরু। কমিটির সদস্য মো. তাজুল ইসলাম চৌধুরী, বেগম সাহারা খাতুন এবং মো. শামসুল হক টুকু বৈঠকে অংশ নেন।

সংসদ সচিবালয় জানায়, বৈঠকে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের সার্বিক কার্যক্রমের ওপর আলোচনা অনুষ্ঠিত হয়। কমিটি মামলা দ্রুত নিষ্পত্তি করার পাশাপাশি বিচার বিভাগের সার্বিক কার্যক্রম ডিজিটাইজেশন করার এবং বার কাউন্সিলের কাঠামোগত উন্নয়নের সুপারিশ করে।

বৈঠকে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের সচিবসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বিডি প্রতিদিন

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

জাবিতে নির্বাচনী বিতর্ক, প্রতীকী গণভোটে সংস্কারের পক্ষে রায়

মিথ্যা মামলা ও মামলা জট কমানো বন্ধে সুপারিশ !

আপডেট সময় : ১২:২৪:০৩ অপরাহ্ণ, বুধবার, ৪ এপ্রিল ২০১৮