রবিবার | ৮ ফেব্রুয়ারি ২০২৬ | শীতকাল
শিরোনাম :
Logo জাবিতে নির্বাচনী বিতর্ক, প্রতীকী গণভোটে সংস্কারের পক্ষে রায় Logo খুবিতে ‘নৈয়ায়িক ভয়েসক্রাফট’ শীর্ষক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত Logo খুবিতে ‘রান ফর ফিউচার বাংলাদেশ’ কর্মসূচি অনুষ্ঠিত Logo প্রধানমন্ত্রীর মেয়াদ সর্বোচ্চ ১০ বছর ও উপ-রাষ্ট্রপতি পদ সৃষ্টির প্রস্তাব বিএনপির Logo দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থান সৃষ্টিতে শিরোপা ডেভেলপমেন্ট সোসাইটির অগ্রযাত্রা Logo প্যাপিরাস পাঠাগারের উদ্যোগে জাতীয় গ্রন্থাগার দিবস উদযাপন Logo হাইমচর উপজেলার নীলকমল ইউনিয়নে মোমবাতির প্রার্থী আহসান উল্লাহ দিনভর গণসংযোগ Logo হাল্ট প্রাইজ অ্যাট খুলনা ইউনিভার্সিটি-এর গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠিত Logo চাঁদপুরে ইসলামী ছাত্র শিবিরের ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন, বর্ণাঢ্য র‍্যালিতে নেতাকর্মীদের ঢল Logo চাঁদপুর ল্যাবরেটরী স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

ভাই আর বাবুটাকে শেষ বিদায় জানাতে এসেছি

  • Nil Kontho
  • আপডেট সময় : ০৬:১৬:১৮ অপরাহ্ণ, সোমবার, ১৯ মার্চ ২০১৮
  • ৭৭৭ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক: নেপালে বিমান দুর্ঘটনায় আহত যে তিন বাংলাদেশিকে নেপাল থেকে ফিরিয়ে এনে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয় তাদের একজন হলেন মাহমুদুল হাসান মেহেদী। এখনো হাতে রয়েছে, স্যালাইন দেওয়ার ক্যানোলা, ঘাড়ে রয়েছে আলাদা সাপোর্ট।

সব উপেক্ষা করে সোমবার প্রিয়জনদের জানাজায় অংশ নিতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে আর্মি স্টেডিয়ামে এসেছেন মেহেদি।

এই শারীরিক অবস্থায় কেন এলেন এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘ভাই আর বাবুটাকে শেষ বিদায় জানাতে এসেছি।’

জানাজা শেষে আবারও হাসপাতালে ফিরবেন মেহেদি হাসান। তার ঘাড়, মাথাসহ বিভিন্ন জায়গায় রয়েছে আঘাতের দাগ। গত শুক্রবার বিমান দুর্ঘটনায় আহত তিনজনকে নেপাল থেকে ফিরিয়ে আনা হয়। এরপর তাদেরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়। নেপালে থেকে নিয়ে আসা আরও দুজন হলেন- আনমুন নাহার অ্যানি ও কামরুন্নাহার স্বর্ণা।

ইউএস-বাংলার বিমানে মেহেদীর সঙ্গে নেপাল যাচ্ছিলেন তার ফুফাতো ভাই ফারুক আহমেদ প্রিয়ক ও তার স্ত্রী আনমুন নাহার অ্যানি এবং তাদের আড়াই বছরের শিশুসন্তান তামান্না প্রিয়ম্মী। তারা পাশাপাশি সিটে বসেছিলেন। বিমান দুর্ঘটনায় ফারুক আহমেদ প্রিয়ক ও তার শিশুসন্তান তামান্না মারা যান।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

জাবিতে নির্বাচনী বিতর্ক, প্রতীকী গণভোটে সংস্কারের পক্ষে রায়

ভাই আর বাবুটাকে শেষ বিদায় জানাতে এসেছি

আপডেট সময় : ০৬:১৬:১৮ অপরাহ্ণ, সোমবার, ১৯ মার্চ ২০১৮