রবিবার | ৮ ফেব্রুয়ারি ২০২৬ | শীতকাল
শিরোনাম :
Logo জাবিতে নির্বাচনী বিতর্ক, প্রতীকী গণভোটে সংস্কারের পক্ষে রায় Logo খুবিতে ‘নৈয়ায়িক ভয়েসক্রাফট’ শীর্ষক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত Logo খুবিতে ‘রান ফর ফিউচার বাংলাদেশ’ কর্মসূচি অনুষ্ঠিত Logo প্রধানমন্ত্রীর মেয়াদ সর্বোচ্চ ১০ বছর ও উপ-রাষ্ট্রপতি পদ সৃষ্টির প্রস্তাব বিএনপির Logo দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থান সৃষ্টিতে শিরোপা ডেভেলপমেন্ট সোসাইটির অগ্রযাত্রা Logo প্যাপিরাস পাঠাগারের উদ্যোগে জাতীয় গ্রন্থাগার দিবস উদযাপন Logo হাইমচর উপজেলার নীলকমল ইউনিয়নে মোমবাতির প্রার্থী আহসান উল্লাহ দিনভর গণসংযোগ Logo হাল্ট প্রাইজ অ্যাট খুলনা ইউনিভার্সিটি-এর গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠিত Logo চাঁদপুরে ইসলামী ছাত্র শিবিরের ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন, বর্ণাঢ্য র‍্যালিতে নেতাকর্মীদের ঢল Logo চাঁদপুর ল্যাবরেটরী স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

রাস্তা বন্ধ করে সমাবেশ করায় পুলিশ গ্রেফতার করেছে: কাদের

  • Nil Kontho
  • আপডেট সময় : ০৮:৫৮:২২ অপরাহ্ণ, শুক্রবার, ৯ মার্চ ২০১৮
  • ৭৬৩ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক: আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, রাস্তা বন্ধ করে সভা-সমাবেশ করায় পুলিশ বিএনপি নেতাকে গ্রেফতার করেছে।

শুক্রবার নারায়ণগঞ্জ শহরের চাঁদমারী এলাকায় ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের সংস্কারকাজ পরিদর্শনে এসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।

কাদের বলেন, বিএনপি রাস্তা বন্ধ করে বেআইনিভাবে সমাবেশ করতে যাওয়ায় পুলিশ বাধা দিয়েছে। এ ঘটনার জন্য বিএনপি নিজেরাই দায়ী।

তিনি বলেন, প্রেসক্লাবের সামনের রাস্তা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই রাস্তাটি বন্ধ করে বিএনপি যদি সমাবেশ করে সেই অবস্থায় পুলিশ তো হস্তক্ষেপ করবেই। রাস্তা বন্ধ করে সভা-সমাবেশ করা বেআইনি। সেই বেআইনি কাজটা বিএনপি করতে গিয়েছে।

ওবায়দুল কাদের বলেন, বিএনপির নেতাকর্মীরা মামলার আসামি। আসামিরা এমনিতেই পালিয়ে পালিয়ে থাকে। সমাবেশের পর মামলার আসামিদের যদি পুলিশ সামনে পায় তবে তাকে ছেড়ে দেবে?

সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপিকে সমাবেশ করতে অনুমতি দেয়া হয়নি বলে মির্জা ফখরুলের অভিযোগের বিষয়ে সেতুমন্ত্রী বলেন, দলীয়ভাবে এ ব্যাপারে আমাদের কোনো ইন্টারফেয়ার নেই, সভার অনুমতি দেয়া মেট্রোপলিটন পুলিশের ব্যাপার। পুলিশের কাছে তারা আবেদন করেছে, পুলিশই এ ব্যাপারে সিদ্ধান্ত নেয়ার মালিক।

আগামী জাতীয় নির্বাচনে বিএনপির লেভেল প্লেয়িং ফিল্ডের দাবির ব্যাপারে মন্ত্রী বলেন, যদি ডিসেম্বরে নির্বাচন হয়, সিডিউল ঘোষণার আনুষঙ্গিক প্রস্তুতি চলছে। আগামী অক্টোবর থেকেই প্রস্তুতি শুরু হবে। ইলেকশন হওয়ার আগে ইলেকশনের সিডিউল ঘোষণা হবে। আওয়ামী লীগ, বিএনপিসহ সবাই নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে।

এ সময় সেতুমন্ত্রীর সঙ্গে সড়ক ও জনপদ বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

জাবিতে নির্বাচনী বিতর্ক, প্রতীকী গণভোটে সংস্কারের পক্ষে রায়

রাস্তা বন্ধ করে সমাবেশ করায় পুলিশ গ্রেফতার করেছে: কাদের

আপডেট সময় : ০৮:৫৮:২২ অপরাহ্ণ, শুক্রবার, ৯ মার্চ ২০১৮