রবিবার | ৮ ফেব্রুয়ারি ২০২৬ | শীতকাল
শিরোনাম :
Logo জাবিতে নির্বাচনী বিতর্ক, প্রতীকী গণভোটে সংস্কারের পক্ষে রায় Logo খুবিতে ‘নৈয়ায়িক ভয়েসক্রাফট’ শীর্ষক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত Logo খুবিতে ‘রান ফর ফিউচার বাংলাদেশ’ কর্মসূচি অনুষ্ঠিত Logo প্রধানমন্ত্রীর মেয়াদ সর্বোচ্চ ১০ বছর ও উপ-রাষ্ট্রপতি পদ সৃষ্টির প্রস্তাব বিএনপির Logo দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থান সৃষ্টিতে শিরোপা ডেভেলপমেন্ট সোসাইটির অগ্রযাত্রা Logo প্যাপিরাস পাঠাগারের উদ্যোগে জাতীয় গ্রন্থাগার দিবস উদযাপন Logo হাইমচর উপজেলার নীলকমল ইউনিয়নে মোমবাতির প্রার্থী আহসান উল্লাহ দিনভর গণসংযোগ Logo হাল্ট প্রাইজ অ্যাট খুলনা ইউনিভার্সিটি-এর গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠিত Logo চাঁদপুরে ইসলামী ছাত্র শিবিরের ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন, বর্ণাঢ্য র‍্যালিতে নেতাকর্মীদের ঢল Logo চাঁদপুর ল্যাবরেটরী স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

এএসপি মিজান হত্যা মামলার প্রতিবেদন ৪ এপ্রিল

  • Nil Kontho
  • আপডেট সময় : ০৮:৩৭:৫১ অপরাহ্ণ, সোমবার, ৫ মার্চ ২০১৮
  • ৭৮৩ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক: হাইওয়ে পুলিশের সহকারী কমিশনার (এএসপি) মিজানুর রহমান তালুকদার হত্যা মামলার প্রতিবেদন দাখিলের জন্য আগামী ৪ এপ্রিল দিন ধার্য করেছেন আদালত।

সোমবার মামলার প্রতিবেদন দাখিলের দিন ধার্য ছিল। এদিন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) প্রতিবেদন দাখিল না করায় ঢাকা মহানগর হাকিম জিয়ারুল ইসলাম প্রতিবেদন দাখিলের ওই দিন ধার্য করেন।

আদালত সূত্র জানায়, ২০১৭ সালের ২১ জুন সকালে রাজধানীর রূপনগর বেড়িবাঁধের বিরুলিয়া সেতুসংলগ্ন রাস্তার পাশে গলায় কাপড় পেঁচানো অবস্থায় মিজানুরের (৫০) লাশ উদ্ধার করা হয়। এ ঘটনায় নিহতের ছোট ভাই মাসুম তালুকদার বাদী হয়ে রূপনগর থানায় মামলাটি দায়ের করেন। মামলায় অজ্ঞাত ব্যক্তিদের আসামি করা হয়। নিহত পুলিশ কর্মকর্তা হাইওয়ে পুলিশের গাজীপুর অঞ্চলের সাভার সার্কেলের দায়িত্বে ছিলেন। এ মামলায় গ্রেফতার হওয়া একমাত্র আসামি ছিনতাইকারী শাহ আলম ওরফে বুড্ডা (৬২) ২৩ জুলাই ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

জাবিতে নির্বাচনী বিতর্ক, প্রতীকী গণভোটে সংস্কারের পক্ষে রায়

এএসপি মিজান হত্যা মামলার প্রতিবেদন ৪ এপ্রিল

আপডেট সময় : ০৮:৩৭:৫১ অপরাহ্ণ, সোমবার, ৫ মার্চ ২০১৮