রবিবার | ৮ ফেব্রুয়ারি ২০২৬ | শীতকাল
শিরোনাম :
Logo জাবিতে নির্বাচনী বিতর্ক, প্রতীকী গণভোটে সংস্কারের পক্ষে রায় Logo খুবিতে ‘নৈয়ায়িক ভয়েসক্রাফট’ শীর্ষক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত Logo খুবিতে ‘রান ফর ফিউচার বাংলাদেশ’ কর্মসূচি অনুষ্ঠিত Logo প্রধানমন্ত্রীর মেয়াদ সর্বোচ্চ ১০ বছর ও উপ-রাষ্ট্রপতি পদ সৃষ্টির প্রস্তাব বিএনপির Logo দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থান সৃষ্টিতে শিরোপা ডেভেলপমেন্ট সোসাইটির অগ্রযাত্রা Logo প্যাপিরাস পাঠাগারের উদ্যোগে জাতীয় গ্রন্থাগার দিবস উদযাপন Logo হাইমচর উপজেলার নীলকমল ইউনিয়নে মোমবাতির প্রার্থী আহসান উল্লাহ দিনভর গণসংযোগ Logo হাল্ট প্রাইজ অ্যাট খুলনা ইউনিভার্সিটি-এর গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠিত Logo চাঁদপুরে ইসলামী ছাত্র শিবিরের ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন, বর্ণাঢ্য র‍্যালিতে নেতাকর্মীদের ঢল Logo চাঁদপুর ল্যাবরেটরী স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

বিরোধী দলে না থাকলে এভাবে বাড়ি হারাতে হতো না: মওদুদ

  • Nil Kontho
  • আপডেট সময় : ০৭:২৮:২০ অপরাহ্ণ, শুক্রবার, ২ মার্চ ২০১৮
  • ৭৯০ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক: বিরোধী দলে না থাকলে এভাবে বাড়ি হারাতে হতো না বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ।

তিনি বলেন, আমার বাড়ি নিয়ে গেছেন, আমাদের খরিদ করা বাড়ি, প্রাইভেট পারসন থেকে নেওয়া, সরকারের সম্পত্তি না। পুলিশ পাঠিয়ে নিয়ে গেলেন, কোনো নোটিশ দিলেন না, কোর্টে কোনো অর্ডার নেই। কেন? আমি বিরোধী দল করি।

শুক্রবার জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে ২০ দলীয় জোটের শরিক ন্যাশনাল পিপলস পার্টির (এনপিপি) উদ্যোগে ‘বিএনপি চেয়ারপারসনের মুক্তি এবং নিরপেক্ষ সরকারের অধীনে জাতীয় নির্বাচন দাবি’ শীর্ষক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

বিএনপি আগামীতে ক্ষমতায় গেলে আওয়ামী লীগ সরকারের সময়ের ‘দুর্নীতির শ্বেতপত্র’ প্রকাশ করবে বলে জানান মওদুদ আহমদ।

এ সরকার তো শেষ সরকার নয়, এই সরকারকে একদিন বিদায় নিতে হবে উল্লেখ করে মওদুদ আহমদ বলেন, এই সরকারের আমলে যত দুর্নীতি হয়েছে, ইনশাআল্লাহ তাদের দুর্নীতির ওপর একটি শ্বেতপত্র প্রকাশ করা হবে।

আওয়ামী লীগ নেতৃত্বাধীন বর্তমান সরকারের মন্ত্রী-এমপিদের পাশাপাশি তাদের ‘মদদপুষ্ট’ ব্যবসায়ী, এমনকি জেলা পর্যায়ের নেতাদের সবার ‘দুর্নীতির হিসাব’ সেখানে থাকবে এবং সেদিন তাদের বিচারের মুখোমুখি করা হবে বলে হুমকি দেন এই বিএনপি নেতা।

মওদুদ বলেন, কোনো জবাবদিহি নেই এই সরকারের, কোনো রকমের কোনো মনিটরিং নেই। যত বড় বড় প্রকল্প তত হাজার হাজার কোটি টাকা, যত বড় বড় প্রকল্প তত বড় বড় কমিশন। যত বড় বড় কমিশন তত বড় বড় ঘুষ।

তিনি বলেন, বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে জরুরি অবস্থার সময় ১৫টি মামলা ছিল। সেগুলোর একটিও এখন নেই। আর আমার নেত্রীর (খালেদা জিয়া) বিরুদ্ধে তখন চারটি মামলা ছিল, তার সঙ্গে এখন যোগ হয়েছে ৩২টি মামলা। আমার যে আগামী বইটা বের হবে, তাতে সব পাবেন।

তিনি বলেন, আমি এই সরকারের আমলে দুবার জেলে গেছি। অনেকে বলে মওদুদ সাহেব জেলে যেতে চায় না। জেল আমাদের জন্য নতুন কিছু নয়। আমি আটবার জেল খেটেছি। ১৯৫৫ সালে ভাষা আন্দোলনের সময় আমি প্রথম জেলে যাই। সুতরাং জেলকে আমাদের ভয় করার কিছু নেই।

ন্যাশনাল পিপলস পার্টির চেয়ারম্যান অ্যাডভোকেট ফরিদুজ্জামান ফরহাদের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য দেন বিএনপির ভাইস চেয়ারম্যান নিতাই রায় চৌধুরী, জাতীয় পার্টি (জাফর) মহাসচিব মোস্তফা জামাল হায়দার, এনপিপির মহাসচিব মোস্তাফিজুর রহমান মোস্তফা, বিএনপির নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মোহাম্মদ রহমাতুল্লাহ, ন্যাপের মহাসচিব এম গোলাম মোস্তফা ভূঁইয়া প্রমুখ।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

জাবিতে নির্বাচনী বিতর্ক, প্রতীকী গণভোটে সংস্কারের পক্ষে রায়

বিরোধী দলে না থাকলে এভাবে বাড়ি হারাতে হতো না: মওদুদ

আপডেট সময় : ০৭:২৮:২০ অপরাহ্ণ, শুক্রবার, ২ মার্চ ২০১৮