রবিবার | ৮ ফেব্রুয়ারি ২০২৬ | শীতকাল
শিরোনাম :
Logo জাবিতে নির্বাচনী বিতর্ক, প্রতীকী গণভোটে সংস্কারের পক্ষে রায় Logo খুবিতে ‘নৈয়ায়িক ভয়েসক্রাফট’ শীর্ষক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত Logo খুবিতে ‘রান ফর ফিউচার বাংলাদেশ’ কর্মসূচি অনুষ্ঠিত Logo প্রধানমন্ত্রীর মেয়াদ সর্বোচ্চ ১০ বছর ও উপ-রাষ্ট্রপতি পদ সৃষ্টির প্রস্তাব বিএনপির Logo দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থান সৃষ্টিতে শিরোপা ডেভেলপমেন্ট সোসাইটির অগ্রযাত্রা Logo প্যাপিরাস পাঠাগারের উদ্যোগে জাতীয় গ্রন্থাগার দিবস উদযাপন Logo হাইমচর উপজেলার নীলকমল ইউনিয়নে মোমবাতির প্রার্থী আহসান উল্লাহ দিনভর গণসংযোগ Logo হাল্ট প্রাইজ অ্যাট খুলনা ইউনিভার্সিটি-এর গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠিত Logo চাঁদপুরে ইসলামী ছাত্র শিবিরের ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন, বর্ণাঢ্য র‍্যালিতে নেতাকর্মীদের ঢল Logo চাঁদপুর ল্যাবরেটরী স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

১১ মার্চ সোহরাওয়ার্দীতে সমাবেশ করতে চায় বিএনপি

  • Nil Kontho
  • আপডেট সময় : ০৮:৩১:১৯ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ১ মার্চ ২০১৮
  • ৭৭৮ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক: দলের চেয়ারপারসন খালেদা জিয়ার কারামুক্তি দাবিতে আগামী ১১ মার্চ রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ করতে চায় বিএনপি।

বৃহস্পতিবার বিকালে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এ কথা জানান। সমাবেশের অনুমতি ও সর্বাত্মক সহযোগিতা করার জন্য পুলিশের প্রতি আহ্বান জানিয়েছেন রিজভী।

উল্লেখ্য, গত ৮ ফেব্রুয়ারি ঢাকার বিশেষ জজ আদালত-৫ এর বিচারক ড. আক্তারুজ্জামানের আদালত খালেদা জিয়াকে পাঁচ বছরের সশ্রম কারাদণ্ড দেন। একই আদালত খালেদা জিয়া ও তারেক রহমানসহ ছয় আসামির সবাইকে মোট ২ কোটি ১০ লাখ ৭১ হাজার ৬৪৩ টাকা ৮০ পয়সা অর্থদণ্ডে দণ্ডিত করেন। এ অর্থদণ্ডের টাকা প্রত্যেককে সমান অঙ্কে প্রদান করতে হবে বলে রায়ে উল্লেখ করা হয়।

রায়ের পর থেকে নাজিমউদ্দিন রোডের পুরনো কারাগারে আছেন খালেদা জিয়া। ওই রায়ের বিরুদ্ধে হাইকোর্টে আবেদন করেছেন তিনি। হাইকোর্ট তার আপিল শুনানির জন্য গ্রহণ করে অর্থদণ্ড স্থগিত করেছেন। তবে নিম্ন আদালতের নথি আসার পর তার জামিন আবেদনের ওপর আদেশের জন্য সময় রেখেছেন হাইকোর্ট।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

জাবিতে নির্বাচনী বিতর্ক, প্রতীকী গণভোটে সংস্কারের পক্ষে রায়

১১ মার্চ সোহরাওয়ার্দীতে সমাবেশ করতে চায় বিএনপি

আপডেট সময় : ০৮:৩১:১৯ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ১ মার্চ ২০১৮