রবিবার | ৮ ফেব্রুয়ারি ২০২৬ | শীতকাল
শিরোনাম :
Logo জাবিতে নির্বাচনী বিতর্ক, প্রতীকী গণভোটে সংস্কারের পক্ষে রায় Logo খুবিতে ‘নৈয়ায়িক ভয়েসক্রাফট’ শীর্ষক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত Logo খুবিতে ‘রান ফর ফিউচার বাংলাদেশ’ কর্মসূচি অনুষ্ঠিত Logo প্রধানমন্ত্রীর মেয়াদ সর্বোচ্চ ১০ বছর ও উপ-রাষ্ট্রপতি পদ সৃষ্টির প্রস্তাব বিএনপির Logo দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থান সৃষ্টিতে শিরোপা ডেভেলপমেন্ট সোসাইটির অগ্রযাত্রা Logo প্যাপিরাস পাঠাগারের উদ্যোগে জাতীয় গ্রন্থাগার দিবস উদযাপন Logo হাইমচর উপজেলার নীলকমল ইউনিয়নে মোমবাতির প্রার্থী আহসান উল্লাহ দিনভর গণসংযোগ Logo হাল্ট প্রাইজ অ্যাট খুলনা ইউনিভার্সিটি-এর গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠিত Logo চাঁদপুরে ইসলামী ছাত্র শিবিরের ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন, বর্ণাঢ্য র‍্যালিতে নেতাকর্মীদের ঢল Logo চাঁদপুর ল্যাবরেটরী স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

বেগম খালেদা জিয়া সিলেট সার্কিট হাউজে পৌঁছেছেন

  • Nil Kontho
  • আপডেট সময় : ০৫:০৭:২৪ অপরাহ্ণ, সোমবার, ৫ ফেব্রুয়ারি ২০১৮
  • ৭৫৪ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক: বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া সিলেট সার্কিট হাউজে পৌঁছেছেন। সোমবার বিকাল সাড়ে ৪টার সময় সার্কিট হাউজে পৌঁছান তিনি।

খালেদা জিয়ার গাড়িবহর সিলেট নগরীতে প্রবেশের সময় চণ্ডিপুল এলাকায় তার গাড়িবহরকে স্বাগত জানান স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী।

এর আগে, সকাল সোয়া ৯টার দিকে গুলশানের নিজ বাসভবন ফিরোজা থেকে সড়কপথে রওনা হন খালেদা জিয়া।

হজরত শাহ্জালাল (রহ.) ও হজরত শাহ্পরানের (রহ.) -এর মাজার জিয়ারতের উদ্দেশে সিলেটে গেছেনতিনি।

এ সফরে তার সঙ্গে রয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, ড. আবদুল মঈন খান, আমির খসরু মাহমুদ চৌধুরীসহ শতাধিক নেতা।

সিলেট সার্কিট হাউসে কিছু সময় বিশ্রামের পর বিকালে তিনি হজরত শাহজালাল (রহ.) ও হজরত শাহপরানের (রহ.)-এর মাজার জিয়ারত করবেন। সন্ধ্যা ৬টায় তিনি ঢাকার উদ্দেশে রওনা দেবেন।

খালেদা জিয়ার বিরুদ্ধে আগামী ৮ ফেব্রুয়ারি জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় রায় দেবেন ঢাকার পঞ্চম বিশেষ জজ আদালত। এ রায়ের আগে বাংলাদেশের দুই আদি মুসলিম দরবেশের মাজার জিয়ারতে গেলেন তিনি।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

জাবিতে নির্বাচনী বিতর্ক, প্রতীকী গণভোটে সংস্কারের পক্ষে রায়

বেগম খালেদা জিয়া সিলেট সার্কিট হাউজে পৌঁছেছেন

আপডেট সময় : ০৫:০৭:২৪ অপরাহ্ণ, সোমবার, ৫ ফেব্রুয়ারি ২০১৮