শুক্রবার | ৬ ফেব্রুয়ারি ২০২৬ | শীতকাল
শিরোনাম :
Logo চাঁদপুরে ইসলামী ছাত্র শিবিরের ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন, বর্ণাঢ্য র‍্যালিতে নেতাকর্মীদের ঢল Logo চাঁদপুর ল্যাবরেটরী স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ Logo ডি এন (দ্বারকানাথ) উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও অবসরপ্রাপ্ত শিক্ষকদের বিদায় সংবর্ধনা Logo খুবিতে স্থাপত্য ডিসিপ্লিনে আর্ককেইউ ডিগ্রি শো উদ্বোধন Logo খুবিতে প্রোগ্রাম সেলফ-অ্যাসেসমেন্টে সার্ভে টুলস উন্নয়ন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত Logo ১১৬ আসনে ব্যালট পাঠানো হয়েছে, ৭ ফেব্রুয়ারির মধ্যে সব আসনে যাবে : ইসি সচিব Logo বাঁকা ইউনিয়নে বিএনপির মহিলা সমাবেশে নেতাকর্মীদের সরব উপস্থিতি Logo জীবননগরে ভোটগ্রহণ কর্মকর্তাদের প্রশিক্ষণ Logo খুবিতে প্লাস্টিক দূষণ প্রতিরোধে ব্যতিক্রমী পরিচ্ছন্নতা কর্মসূচি Logo চাঁদপুরে আক্কাছ আলী রেলওয়ে একাডেমিতে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

শৈলকুপায় দু’দল গ্রামবাসির সংঘর্ষে আহত ৬

  • Nil Kontho
  • আপডেট সময় : ০৪:৪৪:২২ অপরাহ্ণ, বুধবার, ৩১ জানুয়ারি ২০১৮
  • ৭৫৭ বার পড়া হয়েছে

ঝিনাইদহ প্রতিনিধিঃ ঝিনাইদহ শৈলকুপায় দুই দল গ্রামবাসির সংঘর্ষে কমপক্ষে ৬ জন আহত হয়েছে। মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার সারুটিয়া ইউনিয়নের কীর্তিনগর গ্রামে এই সংঘর্ষের ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, কীর্তিনগর গ্রামের মাতবর জমির উদ্দিনের কাছে কয়েক দিন আগে বিচালি বিক্রি করেন ভুলুন্দিয়া গ্রামের আবু তালেব। মঙ্গলবার সকালে বিচালি বিক্রির টাকা চাইতে গেলে দুইজনের মধ্যে বাচসা হয়। এক পর্যায়ে উভয় গ্রামের লোকজন ঢাল, ফালা, রামদা, লাঠি-সোটা নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়। এতে দুইপক্ষের অন্তত ছয়জন আহত হন। এদের মধ্যে কীর্তিনগর গ্রামের বাবু (২৫) ও মনিরুল (৪৫) এবং ভুলুন্দিয়া গ্রামের আবু তালেব (৪০), মহির উদ্দিন (৪২) ও রনির নাম জানা গেছে। আহতদের শৈলকুপা হাসপাতালে ভর্তি করা হয়েছে। শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন জানান, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে লোকজন সংঘর্ষে লিপ্ত হয়। এঘটনায় কয়েকজন আহত হয়েছেন। পরিস্থিতি স্বাভাবিক রাখতে এলাকায় পুলিশ পাঠানো হয়েছে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

চাঁদপুরে ইসলামী ছাত্র শিবিরের ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন, বর্ণাঢ্য র‍্যালিতে নেতাকর্মীদের ঢল

শৈলকুপায় দু’দল গ্রামবাসির সংঘর্ষে আহত ৬

আপডেট সময় : ০৪:৪৪:২২ অপরাহ্ণ, বুধবার, ৩১ জানুয়ারি ২০১৮