রবিবার | ৮ ফেব্রুয়ারি ২০২৬ | শীতকাল
শিরোনাম :
Logo জাবিতে নির্বাচনী বিতর্ক, প্রতীকী গণভোটে সংস্কারের পক্ষে রায় Logo খুবিতে ‘নৈয়ায়িক ভয়েসক্রাফট’ শীর্ষক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত Logo খুবিতে ‘রান ফর ফিউচার বাংলাদেশ’ কর্মসূচি অনুষ্ঠিত Logo প্রধানমন্ত্রীর মেয়াদ সর্বোচ্চ ১০ বছর ও উপ-রাষ্ট্রপতি পদ সৃষ্টির প্রস্তাব বিএনপির Logo দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থান সৃষ্টিতে শিরোপা ডেভেলপমেন্ট সোসাইটির অগ্রযাত্রা Logo প্যাপিরাস পাঠাগারের উদ্যোগে জাতীয় গ্রন্থাগার দিবস উদযাপন Logo হাইমচর উপজেলার নীলকমল ইউনিয়নে মোমবাতির প্রার্থী আহসান উল্লাহ দিনভর গণসংযোগ Logo হাল্ট প্রাইজ অ্যাট খুলনা ইউনিভার্সিটি-এর গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠিত Logo চাঁদপুরে ইসলামী ছাত্র শিবিরের ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন, বর্ণাঢ্য র‍্যালিতে নেতাকর্মীদের ঢল Logo চাঁদপুর ল্যাবরেটরী স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

বিএনপি নির্বাচনকালীন সরকার নিয়ে অন্ধকারে ঢিল ছুঁড়ে জাতিকে বিভ্রান্ত করছে : ওবায়দুল কাদের

  • amzad khan
  • আপডেট সময় : ০৪:৫৯:১৩ অপরাহ্ণ, মঙ্গলবার, ১৬ জানুয়ারি ২০১৮
  • ৭৬৪ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি নির্বাচনকালীন সরকার নিয়ে অন্ধকারে ঢিল ছুঁড়ে জাতিকে বিভ্রান্ত করছে।
তিনি আজ বিকেলে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ের দলীয় কার্যালয়ের সামনে সরকারের চার বছরপূর্তি উপলক্ষে আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য উপ-কমিটির উদ্যোগে শীতার্তদের মধ্যে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।
শিল্প ও বাণিজ্য উপ-কমিটির চেয়ারম্যান কাজী আকরাম উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক আব্দুস সাত্তার, তথ্য ও গবেষণা সম্পাদক এডভোকেট আফজাল হোসেন, ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক সুজিত রায় নন্দী, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি আবুল হাসনাত ও সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদ উপস্থিত ছিলেন।
সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, ‘বিএনপি নির্বাচনকালীন সরকার নিয়ে দ্বিধাগ্রস্ত। তারা এখন পর্যন্ত নির্বাচনকালীন সরকারের কোন রূপরেখা দিতে পারেন নি। তারা ঘোষণা করেছিল, নির্বাচনকালীন সরকারের রূপরেখা ঘোষণা করবে। তারা আজ পর্যন্ত সে ঘোষণা দিতে পারেন নি।’
বিএনপি কখনো নির্বাচন সহায়ক সরকার, কখনো তত্ত্বাবধায়ক সরকার বা কখনো নির্দলীয় সরকারের দাবী করে উল্লেখ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বিএনপির প্রতি প্রশ্ন রেখে বলেন, পরিষ্কার করে বলবেন, আপনারা কোন সরকার চান। দেশের মানুষ তা জানতে চায়।
বিএনপি নির্বাচনকালীন সরকার নিয়ে অন্ধকারে ঢিল ছুঁড়ে জাতিকে বিভ্রান্ত করছে উল্লেখ করে তিনি বলেন, বিএনপির নিজস্ব রাজনৈতিক স্বচ্ছ দৃষ্টিভঙ্গি নেই।
সেতুমন্ত্রী কাদের বলেন, ‘আমরা পরিষ্কারভাবে বলছি, আমরা আমাদের সংবিধানের বাইরে যেতে পারব না। আর নির্বাচনকালীন সরকার সংবিধানের মধ্যেই রয়েছে।’
তিনি বলেন, বিশ্বের অন্যান্য সংসদীয় সরকার পদ্ধতির দেশের যেভাবে নির্বাচন হয়, আমাদের দেশেও একই পদ্ধতিতে নির্বাচন হবে। তার কোন ব্যতিক্রম হবে না। বিএনপি বার বার ২০১৪ সালের দশম জাতীয় সংসদ নির্বাচনের কথা বলে থাকে। বিএনপি নির্বাচনে না আসায় এ ধরনের নির্বাচনী ফলাফল হয়েছে। তারা তাদের দায়িত্ব পালন করলে এ ধরনের কথা সরকারকে শুনতে হতো না।
তিনি বলেন, আগামী জাতীয় নির্বাচন নিয়ে নতুন কোন বিষয়ের অবতারণা করে কোন লাভ নেই। সংবিধান অনুযায়ী নির্বাচন হবে। নির্বাচনকালীন সরকার যথাযথভাবে তাঁর দায়িত্ব পালন করবে। কাদের আরো বলেন, কুমিল্লা, নারায়ণগঞ্জ ও রংপুর সিটি কর্পোরেশন নির্বাচনে সরকার যেভাবে নির্বাচন কমিশন (ইসি)কে সহায়তা করেছে তেমনিভাবে আগামী জাতীয় নির্বাচনেও নির্বাচনকালীন সরকার ইসিকে প্রয়োজনীয় সহায়তা দেবে।
আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য উপ-কমিটির উদ্যোগে অসহায় শীতার্ত মানুষের মধ্যে মোট ৬ হাজার কম্বল বিতরণ করা হবে। আজ দু’হাজার শীতবস্ত্র বিতরণ করা হয়। বাকী কম্বল দু’ধাপে বিতরণ করা হবে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

জাবিতে নির্বাচনী বিতর্ক, প্রতীকী গণভোটে সংস্কারের পক্ষে রায়

বিএনপি নির্বাচনকালীন সরকার নিয়ে অন্ধকারে ঢিল ছুঁড়ে জাতিকে বিভ্রান্ত করছে : ওবায়দুল কাদের

আপডেট সময় : ০৪:৫৯:১৩ অপরাহ্ণ, মঙ্গলবার, ১৬ জানুয়ারি ২০১৮