রবিবার | ৮ ফেব্রুয়ারি ২০২৬ | শীতকাল
শিরোনাম :
Logo জাবিতে নির্বাচনী বিতর্ক, প্রতীকী গণভোটে সংস্কারের পক্ষে রায় Logo খুবিতে ‘নৈয়ায়িক ভয়েসক্রাফট’ শীর্ষক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত Logo খুবিতে ‘রান ফর ফিউচার বাংলাদেশ’ কর্মসূচি অনুষ্ঠিত Logo প্রধানমন্ত্রীর মেয়াদ সর্বোচ্চ ১০ বছর ও উপ-রাষ্ট্রপতি পদ সৃষ্টির প্রস্তাব বিএনপির Logo দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থান সৃষ্টিতে শিরোপা ডেভেলপমেন্ট সোসাইটির অগ্রযাত্রা Logo প্যাপিরাস পাঠাগারের উদ্যোগে জাতীয় গ্রন্থাগার দিবস উদযাপন Logo হাইমচর উপজেলার নীলকমল ইউনিয়নে মোমবাতির প্রার্থী আহসান উল্লাহ দিনভর গণসংযোগ Logo হাল্ট প্রাইজ অ্যাট খুলনা ইউনিভার্সিটি-এর গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠিত Logo চাঁদপুরে ইসলামী ছাত্র শিবিরের ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন, বর্ণাঢ্য র‍্যালিতে নেতাকর্মীদের ঢল Logo চাঁদপুর ল্যাবরেটরী স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

ভুলের জন্য ক্ষমা চেয়ে নির্বাচনের প্রস্তুতি নিন: ড. হাছান মাহমুদ

  • আপডেট সময় : ০৫:২২:৫৫ অপরাহ্ণ, শনিবার, ১৩ জানুয়ারি ২০১৮
  • ৭৬০ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

ভুলের জন্য ক্ষমা চেয়ে নির্বাচনে অংশ গ্রহণের জন্য প্রস্তুতি নিন মন্তব্য করে আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ বিএনপিকে উদ্দেশ্য করে বলেছেন, এই বছরের শেষ নাগাদ জাতীয় নির্বাচন অনুষ্টিত হবে। নির্বাচনের আগে নির্বাচনকালীন সরকার গঠিত হবে। আবারো নির্বাচন বানচালের চেষ্টা না করে অতীতের ভুলের জন্য ক্ষমা চেয়ে সংবিধান অনুযায়ী অনুষ্ঠিতব্য আগামী নির্বাচনে অংশ গ্রহণের জন্য প্রস্তুতি নিন। আজ জাতীয় প্রেসক্লাবের সামনে বাংলাদেশ স্বাধীনতা পরিষদ আয়োজিত সরকারের চার বছর পূর্তি উপলক্ষে এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।

সরকারের সফলতা উল্লেখ করে হাছান মাহমুদ বলেন, গত নয় বছর আগে কেউ যদি দেশের বাইরে গিয়ে থাকে, তাহলে এখন দেশে ফিরে সে যদি ঢাকা শহরের বিভিন্ন ফ্লাইওভার ও অন্যান্য উন্নয়ন কর্মকাণ্ডগুলো দেখে, তাহলে এটি যে বাংলাদেশ তা সে চিনতে পারবে না। সে মনে করবে, সে হয়তো ভুল করে সিঙ্গাপুর বা অন্য কোনো উন্নত রাষ্ট্রে চলে এসেছে। বিএনপি নেতা মির্জা ফখরুলের উদ্দেশ্যে বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতির উদ্দেশে দেয়া ভাষণের সমালোচনা না করে এই ভাষণকে অভিনন্দন জানিয়ে আগামী নির্বাচনের প্রস্তুতি নিন।

বিডি প্রতিদিন

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

জাবিতে নির্বাচনী বিতর্ক, প্রতীকী গণভোটে সংস্কারের পক্ষে রায়

ভুলের জন্য ক্ষমা চেয়ে নির্বাচনের প্রস্তুতি নিন: ড. হাছান মাহমুদ

আপডেট সময় : ০৫:২২:৫৫ অপরাহ্ণ, শনিবার, ১৩ জানুয়ারি ২০১৮