সোমবার | ৯ ফেব্রুয়ারি ২০২৬ | শীতকাল
শিরোনাম :
Logo চাঁদপুর গ্রামার একাডেমিতে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ Logo পলাশবাড়ীতে যুবদল নেতার উপর যুব জামায়াত কর্মীদের হামলার অভিযোগে থানা অবরোধ করে বিক্ষোভ Logo খুবি স্কু্লের বার্ষিক ক্রিড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন Logo নতুন প্রজন্মের জন্য মুক্তিযুদ্ধের অনুপ্রেরণা প্রয়োজন : প্রধান উপদেষ্টা Logo জীবননগরে বাবু খানরে নেতৃত্বে এক কিলোমিটারজুড়ে বিএনপির গণমিছিল Logo বৈষম্যহীন রাষ্ট্র বিনির্মাণে বিএনপির পক্ষে ভোট চাইলেন জাবি শিক্ষকরা Logo আগামীর রাষ্ট্র পরিচালনায় ন্যায় ও ইনসাফের অঙ্গীকার: কয়রায় জামায়াতের জনসমাবেশ Logo হাইমচরে ধানের শীষের প্রার্থী শেখ ফরিদ আহমেদ মানিকের সমর্থনে বিশাল জনসভা Logo চাঁদপুর ৩ আসনে দাঁড়িপাল্লার প্রার্থী অ্যাডভোকেট শাহজাহান মিয়ার নির্বাচনী গনমিছিল Logo ফরিদগঞ্জে হাতপাখার সমর্থনে বিশাল সমাবেশ

কাঁপছে সারা দেশের মানুষ শীত ও শৈত্যপ্রবাহে ঘন কুয়াশা !

  • আপডেট সময় : ১২:২৫:২৮ অপরাহ্ণ, শুক্রবার, ৫ জানুয়ারি ২০১৮
  • ৭৭৭ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

শৈত্যপ্রবাহের কারণে ঘন কুয়াশায় ছেয়ে আছে দেশ। কনকনে ঠাণ্ডা, ঘন কুয়াশার সঙ্গে যোগ হয়েছে শীতল বাতাস। সবমিলিয়ে তাপমাত্রা কমে যাওয়ায় শীতে কাঁপছে দেশবাসী। দেশের ছয় বিভাগের ওপর দিয়ে বয়ে যাচ্ছে মৃদু থেকে মাঝারি এই শৈত্যপ্রবাহ। ফলে সর্বনিম্ন তাপমাত্রা নেমেছে সাড়ে ৬ ডিগ্রি সেলসিয়াসে। আগামী সাতদিন দেশের বিভিন্ন অঞ্চলে এ পরিস্থিতি বিরাজ করবে। এতে দেশের কোথাও কোথাও দুপুর পর্যন্ত সূর্যের দেখা মিলবে না।

আবহাওয়া অধিদফতর জানিয়েছে, পাবনা, চুয়াডাঙ্গা, দিনাজপুর, সৈয়দপুর, নওগাঁ দিয়ে শৈত্যপ্রবাহ চলমান রয়েছে। উত্তর দিক থেকে বাতাস প্রবাহিত হওয়ায় রাতের তাপমাত্রা আরও কমবে। একই পরিস্থিতি বিরাজ করবে রাজশাহী, ঢাকা, খুলনা বিভাগেও। শৈত্যপ্রবাহের কারণে সারা দেশের তাপমাত্রা ১-৩ ডিগ্রি সেলসিয়াস কমবে।

উপমহাদেশীয় উচ্চচাপ বলয় পশ্চিমবঙ্গ পর্যন্ত বিস্তৃত হওয়ায় বাংলাদেশে শীত বেড়েছে বলেও জানায় আবহাওয়া অধিদফতর।

এর আগে, বৃহস্পতিবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল চুয়াডাঙ্গায় ৬ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস; চলতি শীত মৌসুমে এটাই সর্বনিম্ন তাপমাত্রা।

এছাড়া ঢাকায় থার্মোমিটারের পারদ এদিন ১০ দশমিক ৫, রংপুরে ৯, দিনাজপুরে ৮ দশমিক ৯, শ্রীমঙ্গলে ৮ দশমিক ৬, টাঙ্গাইলে ৮ দশমিক ৫, গোপালগঞ্জে ৮ দশমিক ৪, ময়মনসিংহে ৮, যশোরে ৭ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াসে নেমেছে।

দিনের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে খুলনার মোংলায়, ২৮.৮ ডিগ্রি সেলসিয়াস।

এর আগে, আবহাওয়া অধিদফতরের জানুয়ারির পূর্বাভাসে বলা হয়েছে, এ মাসে দেশের উত্তরাঞ্চল ও মধ্যাঞ্চলে একটি মাঝারি, বা তীব্র ধরনের শৈত্যপ্রবাহ এবং অন্য জায়গায় ২-৩টি মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

চাঁদপুর গ্রামার একাডেমিতে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

কাঁপছে সারা দেশের মানুষ শীত ও শৈত্যপ্রবাহে ঘন কুয়াশা !

আপডেট সময় : ১২:২৫:২৮ অপরাহ্ণ, শুক্রবার, ৫ জানুয়ারি ২০১৮