রবিবার | ৮ ফেব্রুয়ারি ২০২৬ | শীতকাল
শিরোনাম :
Logo জাবিতে নির্বাচনী বিতর্ক, প্রতীকী গণভোটে সংস্কারের পক্ষে রায় Logo খুবিতে ‘নৈয়ায়িক ভয়েসক্রাফট’ শীর্ষক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত Logo খুবিতে ‘রান ফর ফিউচার বাংলাদেশ’ কর্মসূচি অনুষ্ঠিত Logo প্রধানমন্ত্রীর মেয়াদ সর্বোচ্চ ১০ বছর ও উপ-রাষ্ট্রপতি পদ সৃষ্টির প্রস্তাব বিএনপির Logo দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থান সৃষ্টিতে শিরোপা ডেভেলপমেন্ট সোসাইটির অগ্রযাত্রা Logo প্যাপিরাস পাঠাগারের উদ্যোগে জাতীয় গ্রন্থাগার দিবস উদযাপন Logo হাইমচর উপজেলার নীলকমল ইউনিয়নে মোমবাতির প্রার্থী আহসান উল্লাহ দিনভর গণসংযোগ Logo হাল্ট প্রাইজ অ্যাট খুলনা ইউনিভার্সিটি-এর গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠিত Logo চাঁদপুরে ইসলামী ছাত্র শিবিরের ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন, বর্ণাঢ্য র‍্যালিতে নেতাকর্মীদের ঢল Logo চাঁদপুর ল্যাবরেটরী স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

বিএনপির আচরণ জঙ্গিরা ছাড়া বিশ্বের কোন দেশ সমর্থন করে না : মতিয়া

  • আপডেট সময় : ১২:১০:৪১ অপরাহ্ণ, শুক্রবার, ৫ জানুয়ারি ২০১৮
  • ৭৭২ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরী বলেছেন, বিএনপির ‘অসভ্য’ আচরণ কেবলমাত্র জঙ্গি, অবৈধ অস্ত্র ও মাদক ব্যবসায়ী ছাড়া বিশ্বের কোন দেশ সমর্থন করে না।
তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা খালেদা জিয়ার কনিষ্ঠপুত্র আরাফাত রহমান কোকোর মৃত্যুর পর পুত্রহারা মা’কে সান্তনা দিতে গেলে তিনি (খালেদা জিয়া) যে আচরণ করেন, তাদের ‘অসভ্য’ আচরণ কোন দেশেই সমাদৃত হয়নি, কেউই তা সমর্থন করে নাই।
আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য বেগম মতিয়া চৌধুরী গতকাল বৃহস্পতিবার সকালে জেলার নালিতাবাড়ীর যোগানিয়া ইউনিয়নের কাপাশিয়া শহীদ স্মৃতি উচ্চ বিদ্যালয় মাঠে শিক্ষার্থীদের মধ্যে শীতবস্ত্র বিতরণ উপলক্ষে আয়োজিত এক সমাবেশে একথা বলেন।
তিনি দিনব্যাপী নালিতাবাড়ী উপজেলার ৮ ইউনিয়ন ও একটি পৌরসভার সকল প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের স্কুল-মাদ্রাসার ২য় শ্রেণীর ১০জন করে গরীব ও মেধাবী শিক্ষার্থীদের মধ্যে কম্বল বিতরণ করেন।
এছাড়া এসএসসি টেস্ট পরীক্ষায় উত্তীর্ণ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের মেধাক্রমানুসারে প্রথম ১০ জনকে আর্থিক প্রণোদনা প্রদান করেন।
এ সময় জেলা প্রশাসক ড. মল্লিক আনোয়ার হোসেন, পুলিশ সুপার রফিকুল হাসান গণি, উপজেলা চেয়ারম্যান মোখলেসুর রহমান, পৌর মেয়র আবু বক্কর, উপজেলা আওয়ামী লীগের সভাপতি জিয়াউল হক সহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

জাবিতে নির্বাচনী বিতর্ক, প্রতীকী গণভোটে সংস্কারের পক্ষে রায়

বিএনপির আচরণ জঙ্গিরা ছাড়া বিশ্বের কোন দেশ সমর্থন করে না : মতিয়া

আপডেট সময় : ১২:১০:৪১ অপরাহ্ণ, শুক্রবার, ৫ জানুয়ারি ২০১৮