রবিবার | ৮ ফেব্রুয়ারি ২০২৬ | শীতকাল
শিরোনাম :
Logo জাবিতে নির্বাচনী বিতর্ক, প্রতীকী গণভোটে সংস্কারের পক্ষে রায় Logo খুবিতে ‘নৈয়ায়িক ভয়েসক্রাফট’ শীর্ষক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত Logo খুবিতে ‘রান ফর ফিউচার বাংলাদেশ’ কর্মসূচি অনুষ্ঠিত Logo প্রধানমন্ত্রীর মেয়াদ সর্বোচ্চ ১০ বছর ও উপ-রাষ্ট্রপতি পদ সৃষ্টির প্রস্তাব বিএনপির Logo দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থান সৃষ্টিতে শিরোপা ডেভেলপমেন্ট সোসাইটির অগ্রযাত্রা Logo প্যাপিরাস পাঠাগারের উদ্যোগে জাতীয় গ্রন্থাগার দিবস উদযাপন Logo হাইমচর উপজেলার নীলকমল ইউনিয়নে মোমবাতির প্রার্থী আহসান উল্লাহ দিনভর গণসংযোগ Logo হাল্ট প্রাইজ অ্যাট খুলনা ইউনিভার্সিটি-এর গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠিত Logo চাঁদপুরে ইসলামী ছাত্র শিবিরের ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন, বর্ণাঢ্য র‍্যালিতে নেতাকর্মীদের ঢল Logo চাঁদপুর ল্যাবরেটরী স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

মন্ত্রিসভায় আরো নতুন তিন মন্ত্রী অন্তর্ভুক্ত !

  • আপডেট সময় : ১১:২৬:৫৪ পূর্বাহ্ণ, বুধবার, ৩ জানুয়ারি ২০১৮
  • ৭৬১ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

৫০ সদস্যের মন্ত্রিসভায় মঙ্গলবার নতুন তিনজন মন্ত্রী এবং একজন প্রতিমন্ত্রী থেকে পূর্ণ মন্ত্রী হিসেবে অন্তর্ভুক্ত হয়েছেন। রাষ্ট্রপতি আব্দুল হামিদ বঙ্গভবনে তাদের শপথ বাক্যপাঠ করান।
শপথ নেয়া মন্ত্রীগণ হচ্ছেন- আইসিটি বিশেষজ্ঞ ও উদ্যোক্তা এবং বাংলাদেশ এসোসিয়েশন অব সফটওয়্যার এন্ড ইনফর্মেশন সার্ভিস (বিএএসআইএস)-এর সভাপতি মুস্তফা জব্বার, লক্ষ্মীপুর থেকে নির্বাচিত আওয়ামী লীগ দলীয় সংসদ সদস্য একেএম শাহজাহান কামাল এবং মৎস্য ও পশুসম্পদ প্রতিমন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ।
রাজবাড়ী থেকে নির্বাচিত ক্ষমতাসীন দলের সংসদ সদস্য কাজী কেরামত আলী শপথ নিয়েছেন প্রতিমন্ত্রী হিসেবে।
বঙ্গভবনের দরবার হলে সন্ধ্যা সাড়ে ৬টায় শপথ গ্রহণ অনুষ্ঠান পরিচালিত হয়।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও কয়েকজন মন্ত্রী এ অনুষ্ঠান প্রত্যক্ষ করেন।
শপথ গ্রহণ অনুষ্ঠান পরিচালনা করেন মন্ত্রিপরিষদ সচিব মো. শফিউল আলম।
শফিউল জানিয়েছেন, আগামীকাল বুধবার নয়া মন্ত্রীদের মাঝে দপ্তর বন্টন করা হবে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

জাবিতে নির্বাচনী বিতর্ক, প্রতীকী গণভোটে সংস্কারের পক্ষে রায়

মন্ত্রিসভায় আরো নতুন তিন মন্ত্রী অন্তর্ভুক্ত !

আপডেট সময় : ১১:২৬:৫৪ পূর্বাহ্ণ, বুধবার, ৩ জানুয়ারি ২০১৮