রবিবার | ৮ ফেব্রুয়ারি ২০২৬ | শীতকাল
শিরোনাম :
Logo জাবিতে নির্বাচনী বিতর্ক, প্রতীকী গণভোটে সংস্কারের পক্ষে রায় Logo খুবিতে ‘নৈয়ায়িক ভয়েসক্রাফট’ শীর্ষক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত Logo খুবিতে ‘রান ফর ফিউচার বাংলাদেশ’ কর্মসূচি অনুষ্ঠিত Logo প্রধানমন্ত্রীর মেয়াদ সর্বোচ্চ ১০ বছর ও উপ-রাষ্ট্রপতি পদ সৃষ্টির প্রস্তাব বিএনপির Logo দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থান সৃষ্টিতে শিরোপা ডেভেলপমেন্ট সোসাইটির অগ্রযাত্রা Logo প্যাপিরাস পাঠাগারের উদ্যোগে জাতীয় গ্রন্থাগার দিবস উদযাপন Logo হাইমচর উপজেলার নীলকমল ইউনিয়নে মোমবাতির প্রার্থী আহসান উল্লাহ দিনভর গণসংযোগ Logo হাল্ট প্রাইজ অ্যাট খুলনা ইউনিভার্সিটি-এর গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠিত Logo চাঁদপুরে ইসলামী ছাত্র শিবিরের ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন, বর্ণাঢ্য র‍্যালিতে নেতাকর্মীদের ঢল Logo চাঁদপুর ল্যাবরেটরী স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

মানুষ হত্যাকারীদের এদেশের জনগণ আর ভোট দেবে না : নাসিম

  • আপডেট সময় : ১১:৪২:৫৫ পূর্বাহ্ণ, সোমবার, ১ জানুয়ারি ২০১৮
  • ৭৬২ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, জ্বালাও-পোড়াও করে যারা মানুষ হত্যা করেছে এদেশের জনগণ আর কোন দিন তাদের ভোট দেবে না।
গতকাল রোববার কাজীপুরের গান্ধাইলে পরিবার পরিকল্পনা বিভাগ আয়োজিত পরিবার কল্যাণ সেবা ও প্রচার সাপ্তাহের উদ্বোধন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
আগামী নির্বাচনে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আবারও নৌকা মার্কায় ভোট দিয়ে বিজয়ী করার আহবান জানিয়ে মোহাম্মদ নাসিম বলেন, জ্বালাও-পোড়াও ও মানুষ হত্যাকারীদের দল বিএনপি ক্ষমতায় এলে দেশের উন্নয়ন স্থবির হয়ে যাবে, দেশ অন্ধকারে নিমজ্জিত হবে। নতুন করে হাওয়া ভবনের সৃষ্টি হবে। তাই জ্বালাও পোড়াও মানুষ হত্যাকারীদের এদেশের জনগণ আর কোন দিনই ভোট দেবে না।
ইউপি চেয়ারম্যান শওকত হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক সৈয়দ ইরতিজা আহসান, অতিরিক্ত পুলিশ সুপার শাহিনুর আলম খান, উপজেলা নির্বাহী অফিসার শফিকুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খলিলুর রহমান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সাইফুল ইসলাম বেলাল প্রমুখ বক্তব্য রাখেন।
দেশবাসীকে নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে মোহাম্মদ নাসিম বলেন, আগামী বছর বিজয়ের মাসে নির্বাচন অনুষ্ঠান হবে। সেই নির্বাচনে খালেদা জিয়ার দল বিএনপিসহ সকল দল অংশ গ্রহণ করবে।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, দেশে শিশু ও মাতৃ মৃত্যুহার কমেছে। শেখ হাসিনার যোগ্য নেতৃত্বে দেশে এখন উন্নয়ন এবং শান্তির পথে এগিয়ে যাচ্ছে।
পরে তিনি চালিতাডাঙ্গা ইউনিয়নের মাথাইলচাপর আদর্শ উচ্চ বিদ্যালয়ের ভবন নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।
এছাড়াও বিকেলে স্বাস্থ্যমন্ত্রী ৬৫ কোটি টাকা ব্যয়ে সরকারের যমুনা নদীর ডানতীর রক্ষা প্রকল্পের ড্রেজিং কার্যত্রমের কাজের অগ্রগতি পরিদর্শন করেন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

জাবিতে নির্বাচনী বিতর্ক, প্রতীকী গণভোটে সংস্কারের পক্ষে রায়

মানুষ হত্যাকারীদের এদেশের জনগণ আর ভোট দেবে না : নাসিম

আপডেট সময় : ১১:৪২:৫৫ পূর্বাহ্ণ, সোমবার, ১ জানুয়ারি ২০১৮