রবিবার | ৮ ফেব্রুয়ারি ২০২৬ | শীতকাল
শিরোনাম :
Logo জাবিতে নির্বাচনী বিতর্ক, প্রতীকী গণভোটে সংস্কারের পক্ষে রায় Logo খুবিতে ‘নৈয়ায়িক ভয়েসক্রাফট’ শীর্ষক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত Logo খুবিতে ‘রান ফর ফিউচার বাংলাদেশ’ কর্মসূচি অনুষ্ঠিত Logo প্রধানমন্ত্রীর মেয়াদ সর্বোচ্চ ১০ বছর ও উপ-রাষ্ট্রপতি পদ সৃষ্টির প্রস্তাব বিএনপির Logo দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থান সৃষ্টিতে শিরোপা ডেভেলপমেন্ট সোসাইটির অগ্রযাত্রা Logo প্যাপিরাস পাঠাগারের উদ্যোগে জাতীয় গ্রন্থাগার দিবস উদযাপন Logo হাইমচর উপজেলার নীলকমল ইউনিয়নে মোমবাতির প্রার্থী আহসান উল্লাহ দিনভর গণসংযোগ Logo হাল্ট প্রাইজ অ্যাট খুলনা ইউনিভার্সিটি-এর গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠিত Logo চাঁদপুরে ইসলামী ছাত্র শিবিরের ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন, বর্ণাঢ্য র‍্যালিতে নেতাকর্মীদের ঢল Logo চাঁদপুর ল্যাবরেটরী স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

বিএনপি চোখ কানা দল, সরকারের উন্নয়ন চোখে দেখে না : নাসিম

  • আপডেট সময় : ১১:২২:০০ পূর্বাহ্ণ, শনিবার, ৩০ ডিসেম্বর ২০১৭
  • ৭৭৪ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, বিএনপি চোখ কানা দল, তারা সরকারের কোন উন্নয়ন চোখে দেখে না।
শুক্রবার বিকেলে সিরাজগঞ্জ সদর উপজেলার রতনকান্দি ইউনিয়নের মহিষামুড়া- কুড়িপাড়া চৌরাস্তার ভিত্তি প্রস্তর ফলক উন্মোচন শেষে আয়োজিত এক জনসমাবেশে আওয়ামী লীগের প্রবীণ নেতা এ কথা বলেছেন।
মোহাম্মদ নাসিম বলেন, ‘আগামী বছরের বিজয়ের মাস ডিসেম্বরে জাতীয় নির্বাচন। নির্বাচনে জনগণ ভোটের মাধ্যমে আওয়ামী লীগকে পুনরায় নির্বাচিত করে বিএনপির কানা রোগের চিকিৎসা দিবে।’
রংপুর সিটি নির্বাচনসহ অন্যান্য নির্বাচন এ সরকারের আমলে সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে দাবী করে মোহাম্মদ নাসিম বলেন, নির্বাচনে অংশ নিয়ে তারা হারলে কারচুপির অভিযোগ করে, এটি তাদের পুরানো অভ্যাস।
এর আগে স্বাস্থ্যমন্ত্রী কাজীপুর উপজেলা পরিষদ মাঠে ১১৮ ভূমিহীনের মাঝে কৃষি খাসজমির দলিল হস্তান্তর, জমির ক্ষতিপূরণের চেক বিতরণ করেন।
কাজীপুর সদর ইউনিয়ন পরিষদ আয়োজিত শীতার্ত মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ করে বেড়িপোটলে আমেনা মনসুর ইনস্টিটিউট অব টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজের নির্মাণ কাজের অগ্রগতি পরিদর্শন করেন।
এ সময় জেলা প্রশাসক কামরুন নাহার সিদ্দীকা, অতিরিক্ত পুলিশ সুপার শাহিনুর আলম খান, সিভিল সার্জন ডাঃ কাজী শামীম হোসেন, উপজেলা নির্বাহী অফিসার শফিকুল ইসলাম, জেলা আওয়ামী লীগের সহসভাপতি আবু ইউসুফ সূর্য্য, কৃষকলীগের কেন্দ্রীয় সহসভাপতি আব্দুল লতিফ কারিন, রতনকান্দি ইউপি চেয়ারম্যান গোলাম মোস্তফা খোকন উপস্থিত ছিলেন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

জাবিতে নির্বাচনী বিতর্ক, প্রতীকী গণভোটে সংস্কারের পক্ষে রায়

বিএনপি চোখ কানা দল, সরকারের উন্নয়ন চোখে দেখে না : নাসিম

আপডেট সময় : ১১:২২:০০ পূর্বাহ্ণ, শনিবার, ৩০ ডিসেম্বর ২০১৭