শুক্রবার | ৬ ফেব্রুয়ারি ২০২৬ | শীতকাল
শিরোনাম :
Logo চাঁদপুরে ইসলামী ছাত্র শিবিরের ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন, বর্ণাঢ্য র‍্যালিতে নেতাকর্মীদের ঢল Logo চাঁদপুর ল্যাবরেটরী স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ Logo ডি এন (দ্বারকানাথ) উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও অবসরপ্রাপ্ত শিক্ষকদের বিদায় সংবর্ধনা Logo খুবিতে স্থাপত্য ডিসিপ্লিনে আর্ককেইউ ডিগ্রি শো উদ্বোধন Logo খুবিতে প্রোগ্রাম সেলফ-অ্যাসেসমেন্টে সার্ভে টুলস উন্নয়ন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত Logo ১১৬ আসনে ব্যালট পাঠানো হয়েছে, ৭ ফেব্রুয়ারির মধ্যে সব আসনে যাবে : ইসি সচিব Logo বাঁকা ইউনিয়নে বিএনপির মহিলা সমাবেশে নেতাকর্মীদের সরব উপস্থিতি Logo জীবননগরে ভোটগ্রহণ কর্মকর্তাদের প্রশিক্ষণ Logo খুবিতে প্লাস্টিক দূষণ প্রতিরোধে ব্যতিক্রমী পরিচ্ছন্নতা কর্মসূচি Logo চাঁদপুরে আক্কাছ আলী রেলওয়ে একাডেমিতে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

চট্টগ্রামে চার নারী ধর্ষণ; কর্ণফুলী থানার ওসিকে প্রত্যাহার !

  • আপডেট সময় : ০৩:০৮:১১ অপরাহ্ণ, বুধবার, ২৭ ডিসেম্বর ২০১৭
  • ৭৪৪ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

চট্টগ্রামের বহুল আলোচিত চার নারী ধর্ষণের ঘটনায় মামলার নথিতে ত্রুটি, মামলা নিতে বিলম্ব এবং ধর্ষকদের গ্রেফতারে গড়িমসি করাসহ নানা অভিযোগে কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দুল মোস্তফাকে প্রত্যাহার করা হয়েছে।

এর আগে কর্ণফুলী থানা পুলিশ মামলা নিতে গড়িমসি এবং আসামি গ্রেফতারে অবহেলার অভিযোগ আসার প্রেক্ষাপটে তদন্তের দায়িত্বভার পুলিশের ব্যুরো অব ইনভেস্টিগেশন পিবিআইকে দেওয়া হয়।এরপরই মিজান মাতব্বর (৪৫) নামে আরও একজনকে গ্রেফতার করে পিবিআই।

প্রসঙ্গত, গত ১২ ডিসেম্বর গভীর রাতে কর্ণফুলীর বড়উঠান ইউনিয়নের শাহ মিরপুর গ্রামে একটি বাড়িতে ডাকাতি করতে গিয়ে বাড়ির চার নারীকে ধর্ষণ করে ডাকাতরা। চারজনের মধ্যে তিনজন প্রবাসী তিন ভাইয়ের স্ত্রী, অন্যজন তাদের বাড়িতে বেড়াতে আসা ননদ। এই পরিবারের চার ভাইয়ের মধ্যে তিনজন মধ্যপ্রাচ্যপ্রবাসী। তিন ভাইয়ের স্ত্রী তাদের শাশুড়ি ও দুই সন্তান নিয়ে এই বাড়িতে থাকেন। ধর্ষিতা গৃহবধূদের একজন ছয় মাসের অন্তঃসত্ত্বা বলে পরিবারের সদস্যরা জানিয়েছিলেন। এ ঘটনায় মামলা নিতে পুলিশের বিরুদ্ধে গড়িমসি করার অভিযোগের পর ভূমি প্রতিমন্ত্রী সাইফুজ্জামান জাবেদের নির্দেশে কর্ণফুলী থানা পুলিশ প্রায় সাতদিন পর মামলা নেয়। ওই ঘটনায় এর আগে তিনজনকে গ্রেফতার করা হয়েছে। এরা হলেন মো. সুজন ওরফে আবু, মাহমুদ ফারুকী ও বাপ্পী।

বিডিপ্রতিদিন

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

চাঁদপুরে ইসলামী ছাত্র শিবিরের ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন, বর্ণাঢ্য র‍্যালিতে নেতাকর্মীদের ঢল

চট্টগ্রামে চার নারী ধর্ষণ; কর্ণফুলী থানার ওসিকে প্রত্যাহার !

আপডেট সময় : ০৩:০৮:১১ অপরাহ্ণ, বুধবার, ২৭ ডিসেম্বর ২০১৭