শনিবার | ৭ ফেব্রুয়ারি ২০২৬ | শীতকাল
শিরোনাম :
Logo জাবিতে নির্বাচনী বিতর্ক, প্রতীকী গণভোটে সংস্কারের পক্ষে রায় Logo খুবিতে ‘নৈয়ায়িক ভয়েসক্রাফট’ শীর্ষক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত Logo খুবিতে ‘রান ফর ফিউচার বাংলাদেশ’ কর্মসূচি অনুষ্ঠিত Logo প্রধানমন্ত্রীর মেয়াদ সর্বোচ্চ ১০ বছর ও উপ-রাষ্ট্রপতি পদ সৃষ্টির প্রস্তাব বিএনপির Logo দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থান সৃষ্টিতে শিরোপা ডেভেলপমেন্ট সোসাইটির অগ্রযাত্রা Logo প্যাপিরাস পাঠাগারের উদ্যোগে জাতীয় গ্রন্থাগার দিবস উদযাপন Logo হাইমচর উপজেলার নীলকমল ইউনিয়নে মোমবাতির প্রার্থী আহসান উল্লাহ দিনভর গণসংযোগ Logo হাল্ট প্রাইজ অ্যাট খুলনা ইউনিভার্সিটি-এর গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠিত Logo চাঁদপুরে ইসলামী ছাত্র শিবিরের ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন, বর্ণাঢ্য র‍্যালিতে নেতাকর্মীদের ঢল Logo চাঁদপুর ল্যাবরেটরী স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

বিদেশে পলাতক যুদ্ধাপরাধীদের শিগগির দেশে ফিরিয়ে আনা হবে : কাদের

  • আপডেট সময় : ১১:৩০:৪৫ পূর্বাহ্ণ, শুক্রবার, ১৫ ডিসেম্বর ২০১৭
  • ৭৮৮ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, মুক্তিযুদ্ধের সময়ে মানবতা বিরোধী অপরাধের জন্য আদালতের রায়ে মৃত্যুদন্ডাদেশপ্রাপ্ত বিদেশে পলাতক যুদ্ধাপরাধীদের দেশে ফিরিয়ে আনা হবে।
তিনি আশা প্রকাশ করে বলেন, বর্তমান সরকার যুদ্ধাপরাধের দায়ে মৃত্যুদন্ডাদেশপ্রাপ্ত বিভিন্ন দেশে পলাতক যুদ্ধাপরাধীদের শিগগির দেশে ফিরিয়ে আনবে।
শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে তিনি বৃহস্পতিবার সকালে রাজধানীর মিরপুরে শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে দলের পক্ষ থেকে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে এক প্রতিক্রিয়ায় সাংবাদিকদের এ কথা বলেন।
আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য এডভোকেট আব্দুল মতিন খসরু, সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী, এ কে এম এনামুল হক শামীম, উপ-দপ্তর সম্পাদক বিপ্লব বড়–য়া এবং আওয়ামী লীগের কার্য নির্বাহী কমিটির সদস্য এডভোকেট রিয়াজুল কবির কাউসার অন্যান্যের মধ্যে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
ওবায়দুল কাদের বলেন, বর্তমান সরকার ১৯৭১ সালে বুদ্ধিজীবী হত্যাকারীদের দেশে ফিরিয়ে আনতেও কাজ করছে। তিনি বলেন, তবে হত্যাকারীরা যেসব দেশে পালিয়ে রয়েছে, সেসব দেশ থেকে তাদের ফিরিয়ে আনার ক্ষেত্রে কিছু আইনগত জটিলতাও রয়েছে। সরকার এ ব্যাপারে কাজ করছে।
সেতুমন্ত্রী বলেন, খুনীদের দেশে ফিরিয়ে এনে তাদের মৃত্যুদন্ড দ্রুত কার্যকর করার ক্ষেত্রে আমরা আশাবাদি।
এর আগে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের শহীদ বুদ্ধিজীবী দিবসের অনুষ্ঠান উপলক্ষে দলের সভাপতি শেখ হাসিনার পক্ষে শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

জাবিতে নির্বাচনী বিতর্ক, প্রতীকী গণভোটে সংস্কারের পক্ষে রায়

বিদেশে পলাতক যুদ্ধাপরাধীদের শিগগির দেশে ফিরিয়ে আনা হবে : কাদের

আপডেট সময় : ১১:৩০:৪৫ পূর্বাহ্ণ, শুক্রবার, ১৫ ডিসেম্বর ২০১৭