শুক্রবার | ৬ ফেব্রুয়ারি ২০২৬ | শীতকাল
শিরোনাম :
Logo প্যাপিরাস পাঠাগারের উদ্যোগে জাতীয় গ্রন্থাগার দিবস উদযাপন Logo হাইমচর উপজেলার নীলকমল ইউনিয়নে মোমবাতির প্রার্থী আহসান উল্লাহ দিনভর গণসংযোগ Logo হাল্ট প্রাইজ অ্যাট খুলনা ইউনিভার্সিটি-এর গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠিত Logo চাঁদপুরে ইসলামী ছাত্র শিবিরের ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন, বর্ণাঢ্য র‍্যালিতে নেতাকর্মীদের ঢল Logo চাঁদপুর ল্যাবরেটরী স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ Logo ডি এন (দ্বারকানাথ) উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও অবসরপ্রাপ্ত শিক্ষকদের বিদায় সংবর্ধনা Logo খুবিতে স্থাপত্য ডিসিপ্লিনে আর্ককেইউ ডিগ্রি শো উদ্বোধন Logo খুবিতে প্রোগ্রাম সেলফ-অ্যাসেসমেন্টে সার্ভে টুলস উন্নয়ন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত Logo ১১৬ আসনে ব্যালট পাঠানো হয়েছে, ৭ ফেব্রুয়ারির মধ্যে সব আসনে যাবে : ইসি সচিব Logo বাঁকা ইউনিয়নে বিএনপির মহিলা সমাবেশে নেতাকর্মীদের সরব উপস্থিতি

বিচারের আওতায় আসছেন ডিবির সেই ৭ পুলিশ !

  • আপডেট সময় : ০৪:০০:২৯ অপরাহ্ণ, বুধবার, ১৩ ডিসেম্বর ২০১৭
  • ৭৫৭ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

কক্সবাজারের টেকনাফে এক ব্যবসায়ীকে অপহরণের পর মুক্তিপণ আদায়ের অভিযোগে সাময়িক বরখাস্ত পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) সাতজনের বিরুদ্ধে পর্যাপ্ত সাক্ষ্যপ্রমাণ পেয়েছে তদন্ত সংস্থা পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। তাদের আসামি করে ডিসেম্বরের মধ্যেই অভিযোগপত্র দাখিলের জোর চেষ্টা চালাচ্ছে সংস্থাটি। ফলে এই অপরাধে জড়িত সেই সাত পুলিশ বিচারের আওতায় আসছেন।

বিষয়টি নিশ্চিত করে তদন্তকারী কর্মকর্তা পিবিআই কক্সবাজার জেলার অতিরিক্ত পুলিশ সুপার মো.মনিরুজ্জামান বলেন, তদন্ত প্রায় শেষ। চলতি মাসেই প্রতিবেদন দেওয়ার চেষ্টা চলছে। এ মাসে সম্ভব না হলে জানুয়ারির প্রথম সপ্তাহে তদন্ত প্রতিবেদনটি দাখিল করা হবে।

ব্যবসায়ী গফুরকে কক্সবাজার শহর থেকে আটকের পর টেকনাফে নিয়ে ১৭ লাখ টাকা মুক্তিপণ আদায় করে ছেড়ে দেওয়া হয়। সেই টাকা নিয়ে ফেরার পথে গত ২৫ অক্টোবর ভোরে সেনাচৌকিতে তল্লাশির মুখে পড়েন ডিবি পুলিশের সদস্যরা। গাড়িতে ডিবির সাত সদস্য ছিলেন। সেনা সদস্যরা ডিবির ছয় সদস্যকে আটক করেন। এসময় পালিয়ে যেতে সক্ষম হওয়া একজনকে পরে আটক করে পুলিশ।

আটক পুলিশ সদস্যরা হলেন, এসআই মনিরুজ্জামান, গোলাম মোস্তফা ও আবুল কালাম আজাদ, এএসআই ফিরোজ আহমেদ, আলাউদ্দিন ও নূরুজ্জামান এবং কনস্টেবল মোস্তফা।

পরে গফুর ওই সাত পুলিশ সদস্যের বিরুদ্ধে টেকনাফ থানায় একটি মামলা দায়ের করেন।

সূত্রমতে, আটকের পরই তদন্ত করে ঘটনার সত্যতা পাওয়া গেছে মর্মে একটি অভ্যন্তরীণ প্রতিবেদন জমা দেন কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার মো. আফরুজুল হক টুটুল। এরপর সাতজনকে সাময়িক বরখাস্ত করা হয়।

গ্রেফতার হওয়া ডিবির সাত সদস্য এখনও কারাগারে আছেন বলে জানিয়েছেন এই পুলিশ কর্মকর্তা।

বিডি প্রতিদিন

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

প্যাপিরাস পাঠাগারের উদ্যোগে জাতীয় গ্রন্থাগার দিবস উদযাপন

বিচারের আওতায় আসছেন ডিবির সেই ৭ পুলিশ !

আপডেট সময় : ০৪:০০:২৯ অপরাহ্ণ, বুধবার, ১৩ ডিসেম্বর ২০১৭