মঙ্গলবার | ১০ ফেব্রুয়ারি ২০২৬ | শীতকাল
শিরোনাম :
Logo চাঁদপুরে জলবায়ু পরিবর্তনের প্রভাবে স্বাস্থ্যঝুঁকি মোকাবিলায় ও প্রতিরোধে  অবহিতকরণ সভা Logo বৃহস্পতিবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট : প্রস্তুতি সম্পন্ন Logo সারাদেশে ইইউ’র ৯০ জন স্বল্পমেয়াদি পর্যবেক্ষক মোতায়েন Logo বীরগঞ্জে ধানের শীষের নির্বাচনী জনসভা অনুষ্ঠিত Logo ডক্টর মনিরুজ্জামানকে নির্বাচিত করলে উন্নয়নের ছয়লাব হবে: হুমায়ুন কবির Logo গণভোটে ‘হ্যাঁ’ ভোট জিতলে দেশ পাল্টে যাবে, আর অপশাসন ফিরবে না: প্রধান উপদেষ্টা Logo খুলনা-৬ আসনের নির্বাচনী সমীকরণে নতুন মাত্রা: কয়রায় এস এম মনিরুল হাসান বাপ্পির সমর্থনে বিশাল গণমিছিল Logo নির্বাচনের শেষ দিনে চাঁদপুরে ব্যাপক গণসংযোগ চরাঞ্চলবাসীর জীবনমান উন্নয়ন ও নিরাপদ চাঁদপুর গড়তে মোমবাতি মার্কায় ভোট দিন Logo পুরানবাজার ডিগ্রি কলেজে বার্ষিক ক্রীড়া, সাহিত্য ও সাংস্কৃতিক অনুষ্ঠান Logo খুবিতে হিট এটিএফ সাব-প্রজেক্ট প্রপোজাল রাইটিং শীর্ষক কর্মশালা

বিচার বিভাগ সরকারের দখলে : শামসুজ্জামান দুদু

  • আপডেট সময় : ০৩:৫৩:৩৩ অপরাহ্ণ, বুধবার, ১৩ ডিসেম্বর ২০১৭
  • ৭৯৩ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

নিম্ন আদালতের শৃঙ্খলা ও আচরণবিধির গেজেট প্রকাশের মাধমে বিচার বিভাগ সরকার দখলে নিয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু।

বুধবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে শিক্ষক কর্মচারী ঐক্যজোটের চেয়ারম্যান ও বিএনপির গণশিক্ষা বিষয়ক সম্পাদক অধ্যক্ষ সেলিম ভূইয়ার মিথ্যা মামলা প্রত্যাহার ও নি:শর্ত মুক্তির দাবিতে এক মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

তিনি বলেন, দেশে লুটপাট করে দেশের অর্থনৈতিক ব্যবস্থাপনা ধ্বংস করে দেয়া হয়েছে। একেবারে বিশৃঙ্খলা পরিস্থিতি সৃষ্টি করা হয়েছে। শিক্ষাঙ্গণে বিরোধী মতের ছাত্র সংগঠন, শিক্ষক সংগঠন অবস্থান করতে পারে না। পেশাজীবীরা যে যেখানে আছে তারা যখনই সরকারের অন্যায় ফ্যাসিবাদী কার্যকলাপের বিরোধীতা করে তার বিরুদ্ধে মিথ্যা মামলা দেয়া হয়। যেমন আমার দেশের ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমানের নামে প্রায় প্রতিদিনই কোনো না কোনো জায়গায় মিথ্যা মামলা দেয়া হচ্ছে। এই দেশে এখন স্বাধীন মুক্ত চিন্তা এবং ফ্যাসিবাদের বিরুদ্ধে সংগঠন গড়ে তুললেই মিথ্যা মামলা দেয়া হয়।

সংগঠনের সভাপতি আলমগীর হোসেনের সভাপতিত্বে মানববন্ধনে আরও বক্তব্য রাখেন শিক্ষক কর্মচারী ঐক্যজোটের অতিরিক্ত মহাসচিব জাকির হোসেন, কৃষক দলের কেন্দ্রীয় নেতা মাইনুল ইসলাম, দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলনের সভাপতি কে এম রকিবুল ইসলাম রিপন, শিক্ষক নেতা সেলিম মিয়া প্রমুখ।

বিডি প্রতিদিন

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

চাঁদপুরে জলবায়ু পরিবর্তনের প্রভাবে স্বাস্থ্যঝুঁকি মোকাবিলায় ও প্রতিরোধে  অবহিতকরণ সভা

বিচার বিভাগ সরকারের দখলে : শামসুজ্জামান দুদু

আপডেট সময় : ০৩:৫৩:৩৩ অপরাহ্ণ, বুধবার, ১৩ ডিসেম্বর ২০১৭