বুধবার | ২৫ ফেব্রুয়ারি ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo রুগ্ন ও বন্ধ শিল্প কারখানা পুনরায় চালুর উদ্যোগ নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ Logo পলাশবাড়ীতে বিএনপির বিশাল বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত Logo সংসদ সদস্য নুরুল আমিন সড়ক দুর্ঘটনায় আহত Logo  পলাশবাড়ী মডেল মসজিদ তিন বছরেও চালু হয়নি, জেলা প্রশাসকের নির্দেশের পরও অগ্রগতি শূন্য Logo চাঁদপুর সদর উপজেলা প্রশাসনের সাথে এমপি শেখ ফরিদ আহমেদ মানিকের মতবিনিময় সভা Logo চাঁদপুরে দুই সহস্রাধিক পরিবারের মাঝে জামায়াতে ইসলামীর রমজানের ফুড প্যাকেজ বিতরণ Logo খুব দ্রুতই আধুনিক চিকিৎসাসেবা পাবে কয়রাবাসী – স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে এমপি Logo জীবননগরে সার ও বীজ মনিটরিং কমিটির সভা Logo শিক্ষামন্ত্রী ও শিক্ষা প্রতিমন্ত্রীর সঙ্গে চাঁবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ Logo হালিশহরে বাসায় গ্যাস বিস্ফোরণ দগ্ধ নয় জন

ঝালকাঠিতে অর্থনৈতিক জোন গড়ে তোলার পরিকল্পনা রয়েছে : শিল্পমন্ত্রী

  • আপডেট সময় : ১২:২৩:০২ অপরাহ্ণ, রবিবার, ১০ ডিসেম্বর ২০১৭
  • ৭৯৩ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

শিল্পমন্ত্রী আমির হোসেন আমু বলেছেন, মোংলা ও পায়রা এবং পদ্মাসেতুকে কেন্দ্র করে ঝালকাঠিতে একটি অর্থনৈতিক জোন গড়ে তোলার পরিকল্পনা সরকারের রয়েছে।
তিনি বলেন, ‘পদ্মাসেতু ও পায়রা বন্দরের কাজ শেষ হলে দক্ষিণাঞ্চলে ব্যপক শিল্প বিপ্লব ঘটবে। ব্যবসায়ীদের পদ্মাসেতু এবং পায়রা বন্দরের কথা মাথায় রেখে শিল্প-প্রতিষ্ঠান গড়ে তুলতে হবে। ইতোমধ্যে মোংলা বন্দরের কারণে দক্ষিণ-পশ্চিমাঞ্চলে বেশ কিছু শিল্পাঞ্চল গড়ে উঠেছে। যেহেতু ঝালকাঠি জেলা মোংলা ও পায়রা বন্দরের মধ্যখানে সে কারণে এখানে এই দুই বন্দর এবং পদ্মাসেতুকে কেন্দ্র করে একটি অর্থনৈতিক জোন গড়ে তোলার পরিকল্পনা সরকারের রয়েছে।’
জেলা চেম্বার অব কমার্স এর দেয়া সংবর্ধনা অনুষ্ঠানে শনিবার শিল্পমন্ত্রী প্রধান অতিথির বক্তৃতা করছিলেন।
চেম্বার অব কমার্স সভাপতি মাহাবুবু হোসেনের সভাপতিত্বে শহরের সানাই কমিউনিটি সেন্টারে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতা করেন জেলা প্রশাসক মো. হামিদুল হক, পুলিশ সুপার মো. জোবায়েদুর রহমান, জেলা পরিষদ প্রশাসক সরদার মো. শাহ-আলম, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট খান সাইফুল্লাহ পনির, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. সুলতান হোসেন খান, পৌর মেয়র লিয়াকত আলী তালুকদার ও চেম্বার অব কমার্স সহ-সভাপতি সরদার শামসুল ইকরাম পিরু।
শিল্পমন্ত্রী বলেন, আওয়ামী লীগ প্রতিহিংসার রাজনীতি করে না। খালেদা জিয়ার বিরুদ্ধে আদালতে জিয়া অর্ফানেজ ট্রাস্টের দুর্নীতির যে মামলা চলছে তা তত্ত্বাবধায়ক সরকারের দায়ের করা, শেখ হাসিনার সরকারের নয়।
তিনি বলেন, সরকার একটি সুষ্ঠু নির্বাচন চায়। ২০১৪ সালে বিএনপি নির্বাচনে অংশ নিলে তারা প্রমাণ পেতো শেখ হাসিনার অধীনে সুষ্ঠু নির্বাচন হতে পারে। কারণ বাংলাদেশের ইতিহাসে একমাত্র শেখ হাসিনাই ২০০১ সালে শান্তিপূর্ণভাবে তত্ত্বাবধায়ক সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করেছিল। এর পূর্বে বা পরে কোন নেতা বা নেত্রী স্বেচ্ছায় ক্ষমতা ছাড়েনি।
এর আগে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস উদযাপন উপলক্ষে ঝালকাঠিতে জয়িতা অন্বেষণে জেলা পর্যায়ে নির্বাচিত শ্রেষ্ঠ জয়িতাদের সম্মাননা প্রদান ও আলোচনা সভার প্রধান অতিথির বক্তৃতা করেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু।

(বাসস)

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

রুগ্ন ও বন্ধ শিল্প কারখানা পুনরায় চালুর উদ্যোগ নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ

ঝালকাঠিতে অর্থনৈতিক জোন গড়ে তোলার পরিকল্পনা রয়েছে : শিল্পমন্ত্রী

আপডেট সময় : ১২:২৩:০২ অপরাহ্ণ, রবিবার, ১০ ডিসেম্বর ২০১৭