বুধবার | ২৫ ফেব্রুয়ারি ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo রুগ্ন ও বন্ধ শিল্প কারখানা পুনরায় চালুর উদ্যোগ নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ Logo পলাশবাড়ীতে বিএনপির বিশাল বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত Logo সংসদ সদস্য নুরুল আমিন সড়ক দুর্ঘটনায় আহত Logo  পলাশবাড়ী মডেল মসজিদ তিন বছরেও চালু হয়নি, জেলা প্রশাসকের নির্দেশের পরও অগ্রগতি শূন্য Logo চাঁদপুর সদর উপজেলা প্রশাসনের সাথে এমপি শেখ ফরিদ আহমেদ মানিকের মতবিনিময় সভা Logo চাঁদপুরে দুই সহস্রাধিক পরিবারের মাঝে জামায়াতে ইসলামীর রমজানের ফুড প্যাকেজ বিতরণ Logo খুব দ্রুতই আধুনিক চিকিৎসাসেবা পাবে কয়রাবাসী – স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে এমপি Logo জীবননগরে সার ও বীজ মনিটরিং কমিটির সভা Logo শিক্ষামন্ত্রী ও শিক্ষা প্রতিমন্ত্রীর সঙ্গে চাঁবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ Logo হালিশহরে বাসায় গ্যাস বিস্ফোরণ দগ্ধ নয় জন

নারী উদ্যোক্তাদের এসএমই ফাউন্ডেশনের মাধ্যমে ওয়ান ডিজিটে ব্যাংক লোন দিচ্ছে সরকার:শিল্পমন্ত্রী আমু এমপি

  • আপডেট সময় : ১০:২৭:২৯ পূর্বাহ্ণ, রবিবার, ১০ ডিসেম্বর ২০১৭
  • ৮০৮ বার পড়া হয়েছে

রিপোর্ট : ইমাম বিমান।

আন্তর্জাতিক নারী নির্যাতন পক্ষ ও বেগম রোকেয়া দিবস উদযাপন উপলক্ষে সদর উপজেলা পরিষদ মিলনায়তনে ঝালকাঠি জেলা প্রশাসক মো: হামিদুল হক এর সভাপতিত্বে
৯ ডিসেম্বর শনিবার দুপুরে ঝালকাঠিতে জয়িতা অন্বেষণে জেলা পর্যায়ে নির্বাচিত শ্রেষ্ঠ জয়িতাদের সম্মাননা প্রদান ও আলোচনা সভার প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ সরকারের মাননীয় শিল্প মন্ত্রী আলহাজ্ব আমির হোসেন অামু এমপি এসব কথা বলেন।
এ সময় শিল্পমন্ত্রী অামু বলেছেন, বহু বছর পূর্বে মাতৃ গং বলে একটি কথা ছিলো। মায়ের নামেই সবাই পরিচিত হতো। পরে তা বিলুপ্ত হয়ে যায়। কিন্তু শেখ হাসিনা ক্ষমতায় এসে বাবার নামের সাথে মায়ের নাম সন্বিবিশিত করে এই দেশে মাতৃ জাতিকে সম্মানিত করেছে। স্কুল কলেজে ভর্তিসহ চাকরি সহ সব ক্ষেত্রে বাবার নাম দেয়া হতো। এখন বাবার নামের পাশাপাশি মায়ের নাম দিতে হবে। এটা শেখ হাসিনার অবদান। শিল্পমন্ত্রী অালহাজ্ব অামির হোসেন অামু এম পি আরও বলেন, নারী উদ্যোক্তাদের সৃষ্টির লক্ষে বাংলাদেশ সরকারের শিল্পমন্ত্রনালয় এসএমই ফাউন্ডেশন করে ওয়ান ডিজিটে ব্যাংক লোন দেয়া এবং বিশেষ ভাবে বিসিকে প্লট বরাদ্দ দেয়া হচ্ছে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝালকাঠি জেলা পুলিশ সুপার জোবায়েদুর রহমান, জেলা পরিষদ চেয়ারম্যান সরদার মো: শাহ আলম, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক খান সাইফুল্লাহ পনির, সদর উপজেলা চেয়ারম্যান সুলতান হোসেন খান, পৌর মেয়র লিয়াকত আলী তালুকদার।

জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের যৌথ আয়োজনে অনুষ্ঠানে বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখায় ৫ জয়িতাকে সম্মাননা দেয়া হয়। অনুষ্ঠানে বিভিন্ন সংগঠনের ৫ শতাধিক নারীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
পরে ঝালকাঠি চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাট্রি’র পক্ষ থেকে শিল্পমন্ত্রীকে সম্ভর্ধনা দিয়েছে। বিকেল সাড়ে ৪টায় সদর উপজেলার ধানসিড়ি ইউনিয়নে শাহ বারেক স্মৃতি ফুটবল টুর্নামেন্ট’র ফাইনাল খেলা ও পুরস্কার বিতরনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিল্পমন্ত্রী আমু।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

রুগ্ন ও বন্ধ শিল্প কারখানা পুনরায় চালুর উদ্যোগ নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ

নারী উদ্যোক্তাদের এসএমই ফাউন্ডেশনের মাধ্যমে ওয়ান ডিজিটে ব্যাংক লোন দিচ্ছে সরকার:শিল্পমন্ত্রী আমু এমপি

আপডেট সময় : ১০:২৭:২৯ পূর্বাহ্ণ, রবিবার, ১০ ডিসেম্বর ২০১৭