রবিবার | ৮ ফেব্রুয়ারি ২০২৬ | শীতকাল
শিরোনাম :
Logo জাবিতে নির্বাচনী বিতর্ক, প্রতীকী গণভোটে সংস্কারের পক্ষে রায় Logo খুবিতে ‘নৈয়ায়িক ভয়েসক্রাফট’ শীর্ষক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত Logo খুবিতে ‘রান ফর ফিউচার বাংলাদেশ’ কর্মসূচি অনুষ্ঠিত Logo প্রধানমন্ত্রীর মেয়াদ সর্বোচ্চ ১০ বছর ও উপ-রাষ্ট্রপতি পদ সৃষ্টির প্রস্তাব বিএনপির Logo দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থান সৃষ্টিতে শিরোপা ডেভেলপমেন্ট সোসাইটির অগ্রযাত্রা Logo প্যাপিরাস পাঠাগারের উদ্যোগে জাতীয় গ্রন্থাগার দিবস উদযাপন Logo হাইমচর উপজেলার নীলকমল ইউনিয়নে মোমবাতির প্রার্থী আহসান উল্লাহ দিনভর গণসংযোগ Logo হাল্ট প্রাইজ অ্যাট খুলনা ইউনিভার্সিটি-এর গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠিত Logo চাঁদপুরে ইসলামী ছাত্র শিবিরের ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন, বর্ণাঢ্য র‍্যালিতে নেতাকর্মীদের ঢল Logo চাঁদপুর ল্যাবরেটরী স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

আওয়ামী লীগ ক্ষমতায় না আসলে দেশ পিছিয়ে যাবে: খন্দকার মোশাররফ !

  • amzad khan
  • আপডেট সময় : ০২:৩৯:১৬ অপরাহ্ণ, শনিবার, ৯ ডিসেম্বর ২০১৭
  • ৭৬৪ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, দেশের উন্নয়নের জন্য আওয়ামী লীগের কোনও বিকল্প নেই। আগামীতে আওয়ামী লীগ ক্ষমতায় না আসলে দেশ পিছিয়ে পড়বে। দেশের স্বার্থে এবং উন্নয়নের স্বার্থে আওয়ামী লীগকে ভোট দিয়ে ফের ক্ষমতায় আনতে হবে।

মন্ত্রী শুক্রবার দুপুরে ফরিদপুরের কবি জসীমউদদীন হলে অনুদানের চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

জেলা প্রশাসক উম্মে সালমা তানজিয়ার সভাপতিত্বে চেক বিতরণ অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা পরিষদের চেয়ারম্যান লোকমান হোসেন মৃধা, সদর উপজেলা চেয়ারম্যান খন্দকার মোহতেশাম হোসেন বাবর, ভারপ্রাপ্ত পুলিশ সুপার জামাল পাশা।

খন্দকার মোশাররফ হোসেন আরও বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন বিশ্বের রাষ্ট্রনায়কদের মধ্যে সততায় তৃতীয় হন সেখানে বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়া সৌদিআরবে টাকা পাচারের দায়ে অভিযুক্ত। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ এখন বিশ্বের সাথে তাল মিলিয়ে এগিয়ে যাচ্ছে। বর্তমান সরকার সুনির্দিষ্ট লক্ষ্যমাত্রা নিয়ে কাজ করছে। ফলে আগামী জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগকে ভোট দিয়ে ক্ষমতায় আনতে হবে।

জেলা প্রশাসন, জেলা পরিষদ ও উপজেলা প্রশাসনের আয়োজনে ৪ জন শিক্ষক-শিক্ষিকা, ১৮৪ জন মেধাবী শিক্ষার্থী ও ১২টি প্রতিষ্ঠানকে শিক্ষা অনুদান প্রদান করা হয়। এছাড়া ২০০টি অসহায় পরিবারের মাঝে ত্রানের টিন বিতরণ করা হয়।
জেলা পরিষদের তরফ থেকে ৭৪টি ধর্মীয় প্রতিষ্ঠানকে অনুদানের চেক এবং ১৩টি সাংস্কৃতিক প্রতিষ্ঠানকে বাদ্যযন্ত্র বিতরণ করা হয়।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

জাবিতে নির্বাচনী বিতর্ক, প্রতীকী গণভোটে সংস্কারের পক্ষে রায়

আওয়ামী লীগ ক্ষমতায় না আসলে দেশ পিছিয়ে যাবে: খন্দকার মোশাররফ !

আপডেট সময় : ০২:৩৯:১৬ অপরাহ্ণ, শনিবার, ৯ ডিসেম্বর ২০১৭