শনিবার | ৭ ফেব্রুয়ারি ২০২৬ | শীতকাল
শিরোনাম :
Logo জাবিতে নির্বাচনী বিতর্ক, প্রতীকী গণভোটে সংস্কারের পক্ষে রায় Logo খুবিতে ‘নৈয়ায়িক ভয়েসক্রাফট’ শীর্ষক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত Logo খুবিতে ‘রান ফর ফিউচার বাংলাদেশ’ কর্মসূচি অনুষ্ঠিত Logo প্রধানমন্ত্রীর মেয়াদ সর্বোচ্চ ১০ বছর ও উপ-রাষ্ট্রপতি পদ সৃষ্টির প্রস্তাব বিএনপির Logo দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থান সৃষ্টিতে শিরোপা ডেভেলপমেন্ট সোসাইটির অগ্রযাত্রা Logo প্যাপিরাস পাঠাগারের উদ্যোগে জাতীয় গ্রন্থাগার দিবস উদযাপন Logo হাইমচর উপজেলার নীলকমল ইউনিয়নে মোমবাতির প্রার্থী আহসান উল্লাহ দিনভর গণসংযোগ Logo হাল্ট প্রাইজ অ্যাট খুলনা ইউনিভার্সিটি-এর গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠিত Logo চাঁদপুরে ইসলামী ছাত্র শিবিরের ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন, বর্ণাঢ্য র‍্যালিতে নেতাকর্মীদের ঢল Logo চাঁদপুর ল্যাবরেটরী স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

সরকার বিকারগ্রস্ত হয়ে পড়েছে : খালেদা

  • amzad khan
  • আপডেট সময় : ০২:৩৬:১৭ অপরাহ্ণ, শনিবার, ৯ ডিসেম্বর ২০১৭
  • ৭৬২ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

বর্তমান সরকারের কোনো গণভিত্তি নেই দাবি করে বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া বলেছেন, তাই বর্তমান ভোটারবিহীন সরকার জুলুম-নির্যাতন ও সন্ত্রাসের আশ্রয়প্রার্থী। জোর করে ক্ষমতা ধরে রাখতে গিয়ে সরকার বিকারগ্রস্ত হয়ে পড়েছে বলেও মন্তব্য করেন তিনি।

স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আব্দুল কাদির ভুইয়া জুয়েলকে গ্রেফতারে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে শনিবার গণমাধ্যমে দেয়া এক বিবৃতিতে বিএনপি নেত্রী এসব কথা বলেন।

খালেদা জিয়া আরও বলেন, দেশের জনগণের কাছ থেকে এবং আন্তর্জাতিকভাবেও বিচ্ছিন্ন হয়ে এই সরকার ক্রুদ্ধ হয়ে উঠেছে, আর এই ভয়ঙ্কর ক্রুদ্ধতার বিষাক্ত ছোবল গিয়ে পড়ছে বিরোধী নেতাকর্মীদের উপর। তাই দেশবাসীর নিরাপত্তার জন্য তিনি দেশের ঐক্যবদ্ধ গণতান্ত্রিক শক্তিতে এগিয়ে আসার আহ্বান জানান।

এর আগে, শুক্রবার দিবাগত রাতে আব্দুল কাদির ভুইয়া জুয়েলকে তার বাসা থেকে গ্রেফতার করা হয়।

বিএনপি প্রধান বলেন, দুঃশাসনের বিরুদ্ধে বলিষ্ঠ প্রতিবাদী নেতৃত্বকে ধ্বংস করতেই সরকার বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দকে গ্রেফতার করছে। আর তারই শিকার হলো আব্দুল কাদির ভূইয়া জুয়েল।

বিবৃতিতে অবিলম্বে তার বিরদ্ধে দায়েরকৃত মামলা প্রত্যাহার ও নিঃশর্ত মুক্তির জোর দাবি জানান খালেদা জিয়া।

বিডি-প্রতিদিন

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

জাবিতে নির্বাচনী বিতর্ক, প্রতীকী গণভোটে সংস্কারের পক্ষে রায়

সরকার বিকারগ্রস্ত হয়ে পড়েছে : খালেদা

আপডেট সময় : ০২:৩৬:১৭ অপরাহ্ণ, শনিবার, ৯ ডিসেম্বর ২০১৭