শনিবার | ৭ ফেব্রুয়ারি ২০২৬ | শীতকাল
শিরোনাম :
Logo জাবিতে নির্বাচনী বিতর্ক, প্রতীকী গণভোটে সংস্কারের পক্ষে রায় Logo খুবিতে ‘নৈয়ায়িক ভয়েসক্রাফট’ শীর্ষক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত Logo খুবিতে ‘রান ফর ফিউচার বাংলাদেশ’ কর্মসূচি অনুষ্ঠিত Logo প্রধানমন্ত্রীর মেয়াদ সর্বোচ্চ ১০ বছর ও উপ-রাষ্ট্রপতি পদ সৃষ্টির প্রস্তাব বিএনপির Logo দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থান সৃষ্টিতে শিরোপা ডেভেলপমেন্ট সোসাইটির অগ্রযাত্রা Logo প্যাপিরাস পাঠাগারের উদ্যোগে জাতীয় গ্রন্থাগার দিবস উদযাপন Logo হাইমচর উপজেলার নীলকমল ইউনিয়নে মোমবাতির প্রার্থী আহসান উল্লাহ দিনভর গণসংযোগ Logo হাল্ট প্রাইজ অ্যাট খুলনা ইউনিভার্সিটি-এর গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠিত Logo চাঁদপুরে ইসলামী ছাত্র শিবিরের ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন, বর্ণাঢ্য র‍্যালিতে নেতাকর্মীদের ঢল Logo চাঁদপুর ল্যাবরেটরী স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

প্রধানমন্ত্রী ‘দুর্গম হাওর সোলার বিদ্যুৎ প্রকল্প’ উদ্বোধন করবেন আগামীকাল !

  • amzad khan
  • আপডেট সময় : ০২:১৫:২০ অপরাহ্ণ, শনিবার, ৯ ডিসেম্বর ২০১৭
  • ৭৬১ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ১০ ডিসেম্বর রোববার তাঁর সরকারি বাসভবন গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সুনামগঞ্জে ‘দুর্গম হাওর সোলার বিদ্যুৎ প্রকল্প’ উদ্ধোধন করবেন।
জেলার শাল্লার হবিবপুর ইউনিয়নের প্রত্যন্ত হাওর এলাকা আগুয়াই-শ্বাসখাই বাজারের মধ্যবর্তী স্থানে ৩২ কোটি টাকা ব্যয়ে নির্মিত হয়েছে ‘দুর্গম হাওর সোলার বিদ্যুৎ প্রকল্প’।
প্রায় ৪শ’ গ্রাহক এই প্রকল্প থেকে বিদ্যুৎ সংযোগ পাবেন। ঠিকাদারী প্রতিষ্ঠান রহিমা আফরোজ এই প্রকল্পের কাজ সম্পন্ন করেছে ।
এই প্রকল্পে ২ হাজার ৩২২টি সোলার প্যানেল ও ৫৪০টি ব্যাটারী ব্যবহার করা হয়েছে। প্রকল্প থেকে বিদ্যুৎ পাবে আগুয়াই, শ্বাসখাই বাজার, বিলপুর, সরসপুরসহ ১৬ টি পাড়ার ৪শ’ পরিবার।
প্রকল্প থেকে মিটার সংযোগ হবে পল্লী বিদ্যুতের নিয়মে। প্রত্যেক গ্রাহককে সংযোগের জন্য প্রাক্কলন ব্যয় ৭০৩ টাকা, নিরাপত্তা জমা ৩৭৫ টাকা দিতে হবে।
জেলা প্রশাসক মো. সাবিরুল ইসলাম আজ বাসস’কে জানান, আগামী ১০ ডিসেম্বর রোববার আনুষ্ঠানিকভাবে প্রধানমন্ত্রী এই প্রকল্পের উদ্বোধন করবেন। গণভবনে বিদ্যুৎ প্রতিমন্ত্রী, বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা, বিদ্যুত সচিব সহ সংশ্লিষ্টরা থাকবেন। জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নান এমপি, সুনামগঞ্জের সংসদ সদস্যগণ, জেলা আওয়ামী লীগের সভাপতি-সাধারণ সম্পাদক, পৌর মেয়র এবং শাল্লার এই প্রকল্পের সুবিধাভোগীরা উপস্থিত থাকবেন।

(বাসস)

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

জাবিতে নির্বাচনী বিতর্ক, প্রতীকী গণভোটে সংস্কারের পক্ষে রায়

প্রধানমন্ত্রী ‘দুর্গম হাওর সোলার বিদ্যুৎ প্রকল্প’ উদ্বোধন করবেন আগামীকাল !

আপডেট সময় : ০২:১৫:২০ অপরাহ্ণ, শনিবার, ৯ ডিসেম্বর ২০১৭