রবিবার | ৮ ফেব্রুয়ারি ২০২৬ | শীতকাল
শিরোনাম :
Logo জাবিতে নির্বাচনী বিতর্ক, প্রতীকী গণভোটে সংস্কারের পক্ষে রায় Logo খুবিতে ‘নৈয়ায়িক ভয়েসক্রাফট’ শীর্ষক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত Logo খুবিতে ‘রান ফর ফিউচার বাংলাদেশ’ কর্মসূচি অনুষ্ঠিত Logo প্রধানমন্ত্রীর মেয়াদ সর্বোচ্চ ১০ বছর ও উপ-রাষ্ট্রপতি পদ সৃষ্টির প্রস্তাব বিএনপির Logo দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থান সৃষ্টিতে শিরোপা ডেভেলপমেন্ট সোসাইটির অগ্রযাত্রা Logo প্যাপিরাস পাঠাগারের উদ্যোগে জাতীয় গ্রন্থাগার দিবস উদযাপন Logo হাইমচর উপজেলার নীলকমল ইউনিয়নে মোমবাতির প্রার্থী আহসান উল্লাহ দিনভর গণসংযোগ Logo হাল্ট প্রাইজ অ্যাট খুলনা ইউনিভার্সিটি-এর গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠিত Logo চাঁদপুরে ইসলামী ছাত্র শিবিরের ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন, বর্ণাঢ্য র‍্যালিতে নেতাকর্মীদের ঢল Logo চাঁদপুর ল্যাবরেটরী স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

জেনারেল জিয়া ‘চার নম্বর মীরজাফর’ : তথ্যমন্ত্রী

  • amzad khan
  • আপডেট সময় : ০৩:৩০:০১ অপরাহ্ণ, শুক্রবার, ৮ ডিসেম্বর ২০১৭
  • ৭৭৫ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

জাসদ সভাপতি ও তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, যুদ্ধাপরাধী-রাজাকার এবং সাম্প্রাদয়িকতার বিষবৃক্ষ বিএনপিকে রোপন করে জেনারেল জিয়াউর রহমান বাংলাদেশের রাজনীতিতে ‘চার নম্বর মীরজাফর’ হিসেবে নিজের নাম লিখিয়েছেন।
আজ কুষ্টিয়ার মিরপুর পাকিস্তানী হানাদার মুক্ত দিবস উপলক্ষে উপজেলা মিলনায়তনে আয়োজিত আলোচনা সভায় যোগ দেয়ার আগে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
রংপুর সিটি কর্পোরেশন নির্বাচনে বিএনপির সেনাবাহিনী মোতায়েনের দাবীর প্রশ্নে তথ্যমন্ত্রী বলেন, ‘সংবিধান অনুযায়ী নির্বাচন অনুষ্টিত হবে। নির্বাচনে সেনাবাহিনী থাকা না থাকা এটা কমিশনের ব্যাপার’।
তিনি বলেন, ১৯৯১-৯৬-২০০১ সালের নির্বাচনে সেনাবাহিনী থাকার পরও বিএনপি অভিযোগ তুলেছে। সুতরাং বেগম খালেদা জিয়া কোন নির্বাচনের ফল মানেননি যখন উনি পরাজিত হয়েছেন। নির্বাচনে সেনাবাহিনী চাওয়া মানে একটা কুট তর্ক তৈরি করা, কার্যত নির্বাচনকে বানচাল করার একটা পাঁয়তারা ছাড়া আর কিছুই না।
ইনু বলেন, ‘বেগম খালেদা জিয়ার চ্যালেঞ্জ হচ্ছে কিভাবে নির্বাচনে খুনীদের রক্ষা করা যায়, আমাদের চ্যালেঞ্জ হচ্ছে কিভাবে খুনীদের হাত থেকে বাংলাদেশের রাজনীতি, সংসদ, গণতন্ত্র এবং ক্ষমতাকে দুরে রাখা যায়’।
এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম জামাল উদ্দিন আহমেদ, জেলা জাসদের সভাপতি গোলাম মহসিন, সিনিয়র সহকারী পুলিশ সুপার নূরে আলম সিদ্দিকী ও মিরপুর মুক্তিযোদ্ধা কমান্ডার নজরুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।
এর আগে মন্ত্রী মুক্ত দিবসের এক র‌্যালীতে অংশ নিয়ে শহীদ মুক্তিযোদ্ধাদের পুষ্পস্তবক অর্পণ করেন। এরপর সকাল সাড়ে ৯টায় তিনি মিরপুর ছাতিয়ান ইউনিয়নে বেশিনগর সরকারী প্রাথমিক বিদ্যালয়ে সুনাগরিক সমাবেশে প্রধান অতিথি হিসেবে যোগদান করেন। এছাড়াও সকাল ১০টায় ধলসা বাজার সংলগ্ন নতুন সড়ক’র নির্মাণ কাজের উদ্ধোধন, সাড়ে ১০টায় ছাতিয়ান কালিতলায় বিদ্যুতায়নের শুভ উদ্বোধন করেন।
মন্ত্রী বিকেল ৩টায় ছাতিয়ান মাধ্যমিক বিদ্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেবেন বলে জানা গেছে।

(বাসস)

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

জাবিতে নির্বাচনী বিতর্ক, প্রতীকী গণভোটে সংস্কারের পক্ষে রায়

জেনারেল জিয়া ‘চার নম্বর মীরজাফর’ : তথ্যমন্ত্রী

আপডেট সময় : ০৩:৩০:০১ অপরাহ্ণ, শুক্রবার, ৮ ডিসেম্বর ২০১৭