মঙ্গলবার | ১০ ফেব্রুয়ারি ২০২৬ | শীতকাল
শিরোনাম :
Logo বীরগঞ্জে ধানের শীষের নির্বাচনী জনসভা অনুষ্ঠিত Logo ডক্টর মনিরুজ্জামানকে নির্বাচিত করলে উন্নয়নের ছয়লাব হবে: হুমায়ুন কবির Logo গণভোটে ‘হ্যাঁ’ ভোট জিতলে দেশ পাল্টে যাবে, আর অপশাসন ফিরবে না: প্রধান উপদেষ্টা Logo খুলনা-৬ আসনের নির্বাচনী সমীকরণে নতুন মাত্রা: কয়রায় এস এম মনিরুল হাসান বাপ্পির সমর্থনে বিশাল গণমিছিল Logo নির্বাচনের শেষ দিনে চাঁদপুরে ব্যাপক গণসংযোগ চরাঞ্চলবাসীর জীবনমান উন্নয়ন ও নিরাপদ চাঁদপুর গড়তে মোমবাতি মার্কায় ভোট দিন Logo পুরানবাজার ডিগ্রি কলেজে বার্ষিক ক্রীড়া, সাহিত্য ও সাংস্কৃতিক অনুষ্ঠান Logo খুবিতে হিট এটিএফ সাব-প্রজেক্ট প্রপোজাল রাইটিং শীর্ষক কর্মশালা Logo চাঁদপুরে হাতপাখা প্রতীকের প্রার্থী শেখ মুহাম্মাদ জয়নাল আবেদীনের নির্বাচনী জনসভা Logo ডিন’স অ্যাওয়ার্ড পেলেন খুবির জীব বিজ্ঞান স্কুলের ৭ শিক্ষার্থী Logo তালায় গরিব ও অসহায় বৃদ্ধাদের মাঝে শাড়ি বিতরণ

আগামী নির্বাচনে অংশ না নিলে বিএনপি’র অস্তিত্ব থাকবে না : শাজাহান খান

  • amzad khan
  • আপডেট সময় : ০৩:২৪:৪৫ অপরাহ্ণ, শুক্রবার, ৮ ডিসেম্বর ২০১৭
  • ৭৬৭ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

নৌপরিবহন মন্ত্রী শাজাহান বলেছেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে অংশ না নিলে বিএনপি’র অস্তিত্ব বিলীন হয়ে যাবে।
তিনি বলেন, ‘২০১৪ সালে জাতীয় সংসদ নির্বাচনে না এসে বিএনপি যে ভুল করেছে, সেই ভুল তারা আবার করবে কিনা সেটা বিএনপির ব্যাপার। তবে, বারবার ভুল করলে তাদের অস্তিত্ব বিলীন হয়ে যাবে’।
শুক্রবার সকালে মাদারীপুরে নিজ বাসভবনে স্থানীয় নেতাকর্মীদের সাথে মত বিনিময়কালে মন্ত্রী এসব কথা বলেন।
বিএনপি নেতাদের কথায় এখন মানুষ বিভ্রান্তিতে পড়ে গেছে উল্লেখ করে নৌপরিবহন মন্ত্রী বলেন, ‘বিএনপি কখনও বলছে নির্বাচনে আসবে, কখনও বলছে আসবেনা। বিএনপির যদি রাজনীতি করতে হয়, যদি গণতন্ত্রে বিশ^াস করে তাহলে তাদেরকে নির্বাচনে আসতে হবে। এর বাইরে বিকল্প কোন কিছু তাদের সামনে নেই’।
কোন দল নির্বাচনে আসবে কি আসবেনা সেটা নির্ভর করে সেই দলের উপর। এই দায়িত্ব সরকারের নয় বলেও মন্তব্য করেন শাজাহান খান।
এ সময় উপস্থিত ছিলেন মাদারীপুরের জেলা প্রশাসক মোঃ ওয়াহিদুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক সৈয়দ ফারুক আহম্মদ, অতিরিক্ত পুলিশ সুপার সুমন কুমার দেব, মাদারীপুর জেলা আইনজীবি সমিতির সভাপতি এ্যাড. ওবায়দুর রহমান কালু খান, সদর উপজেলা চেয়ারম্যান পাভেলুর রহমান শফিক খান প্রমুখ।

(বাসস)

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

বীরগঞ্জে ধানের শীষের নির্বাচনী জনসভা অনুষ্ঠিত

আগামী নির্বাচনে অংশ না নিলে বিএনপি’র অস্তিত্ব থাকবে না : শাজাহান খান

আপডেট সময় : ০৩:২৪:৪৫ অপরাহ্ণ, শুক্রবার, ৮ ডিসেম্বর ২০১৭