রবিবার | ৮ ফেব্রুয়ারি ২০২৬ | শীতকাল
শিরোনাম :
Logo জাবিতে নির্বাচনী বিতর্ক, প্রতীকী গণভোটে সংস্কারের পক্ষে রায় Logo খুবিতে ‘নৈয়ায়িক ভয়েসক্রাফট’ শীর্ষক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত Logo খুবিতে ‘রান ফর ফিউচার বাংলাদেশ’ কর্মসূচি অনুষ্ঠিত Logo প্রধানমন্ত্রীর মেয়াদ সর্বোচ্চ ১০ বছর ও উপ-রাষ্ট্রপতি পদ সৃষ্টির প্রস্তাব বিএনপির Logo দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থান সৃষ্টিতে শিরোপা ডেভেলপমেন্ট সোসাইটির অগ্রযাত্রা Logo প্যাপিরাস পাঠাগারের উদ্যোগে জাতীয় গ্রন্থাগার দিবস উদযাপন Logo হাইমচর উপজেলার নীলকমল ইউনিয়নে মোমবাতির প্রার্থী আহসান উল্লাহ দিনভর গণসংযোগ Logo হাল্ট প্রাইজ অ্যাট খুলনা ইউনিভার্সিটি-এর গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠিত Logo চাঁদপুরে ইসলামী ছাত্র শিবিরের ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন, বর্ণাঢ্য র‍্যালিতে নেতাকর্মীদের ঢল Logo চাঁদপুর ল্যাবরেটরী স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

আমি এদেশের মানুষের কাছে চির কৃতজ্ঞ : খালেদা জিয়া

  • amzad khan
  • আপডেট সময় : ১২:৪৫:৪৯ অপরাহ্ণ, রবিবার, ৩ ডিসেম্বর ২০১৭
  • ৭৬১ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া বলেছেন, বাংলাদেশের মানুষ সবসময় জিয়াউর রহমান ও তার পরিবারকে ভালোবেসেছে। সেজন্য আমি এদেশের মানুষের কাছে চির কৃতজ্ঞ। তারেক রহমান আমার ছেলে। তার কিছু পাবার নেই, শুধু কিছু দেবারই আছে মানুষের জন্য। সেজন্য সে কাজ করে যাচ্ছে। আপনারা সবাই তার জন্য দোয়া করবেন যাতে সে সুস্থ হয়ে আমাদের মাঝে, দেশের মানুষের মাঝে ফিরে আসতে পারে। ’

শনিবার রাতে গুলশানে নিজ কার্যালয়ে তারেক রহমানকে নিয়ে লেখা বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে তিনি একথা বলেন।

‘ডেমোক্রেটিক পলিসি ফোরাম’র উদ্যোগে বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে রচিত তিনটি গ্রন্থের মোড়ক উন্মোচন উপলক্ষে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

বিএনপির প্রচার সম্পাদক শহীদউদ্দিন চৌধুরীর এ্যানির পরিচালনায় অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক এমাজউদ্দিন আহমেদ ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বক্তব্য রাখেন।

দলের স্থায়ী কমিটি সদস্য খন্দকার মোশাররফ হোসেন, মওদুদ আহমদ, জমিরউদ্দিন সরকার, তরিকুল ইসলাম, গয়েশ্বর চন্দ্র রায়, আবদুল মঈন খান, মির্জা আব্বাস, আমীর খসরু মাহমুদ চৌধুরী অনুষ্ঠানের মঞ্চে ছিলেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আ ফ ম ইউসুফ হায়দার, তাজমেরী এস ইসলাম, মামুন আহমেদ, তাহমিদা আখতার টফি এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক কামরুল ইসলামসহ বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষকরা।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

জাবিতে নির্বাচনী বিতর্ক, প্রতীকী গণভোটে সংস্কারের পক্ষে রায়

আমি এদেশের মানুষের কাছে চির কৃতজ্ঞ : খালেদা জিয়া

আপডেট সময় : ১২:৪৫:৪৯ অপরাহ্ণ, রবিবার, ৩ ডিসেম্বর ২০১৭