রবিবার | ৮ ফেব্রুয়ারি ২০২৬ | শীতকাল
শিরোনাম :
Logo জাবিতে নির্বাচনী বিতর্ক, প্রতীকী গণভোটে সংস্কারের পক্ষে রায় Logo খুবিতে ‘নৈয়ায়িক ভয়েসক্রাফট’ শীর্ষক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত Logo খুবিতে ‘রান ফর ফিউচার বাংলাদেশ’ কর্মসূচি অনুষ্ঠিত Logo প্রধানমন্ত্রীর মেয়াদ সর্বোচ্চ ১০ বছর ও উপ-রাষ্ট্রপতি পদ সৃষ্টির প্রস্তাব বিএনপির Logo দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থান সৃষ্টিতে শিরোপা ডেভেলপমেন্ট সোসাইটির অগ্রযাত্রা Logo প্যাপিরাস পাঠাগারের উদ্যোগে জাতীয় গ্রন্থাগার দিবস উদযাপন Logo হাইমচর উপজেলার নীলকমল ইউনিয়নে মোমবাতির প্রার্থী আহসান উল্লাহ দিনভর গণসংযোগ Logo হাল্ট প্রাইজ অ্যাট খুলনা ইউনিভার্সিটি-এর গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠিত Logo চাঁদপুরে ইসলামী ছাত্র শিবিরের ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন, বর্ণাঢ্য র‍্যালিতে নেতাকর্মীদের ঢল Logo চাঁদপুর ল্যাবরেটরী স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

প্রযুক্তি শিক্ষায় শিক্ষিত তরুণরাই বিশ্ব জয় করবে- সিংড়ায় প্রতিমন্ত্রী পলক

  • amzad khan
  • আপডেট সময় : ০৬:৪৬:২৯ অপরাহ্ণ, শনিবার, ২ ডিসেম্বর ২০১৭
  • ৭৬৬ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

মোঃ সালমান হোসাইন, নাটোর জেলা সংবাদদাতাঃ তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এমপি বলেছেন, প্রযুক্তি শিক্ষায় শিক্ষিত এদেশের তরুণরাই একদিন বিশ্ব জয় করবে। এই লক্ষ্য নিয়ে তাদের দক্ষ করে গড়ে তোলার জন্য প্রয়োজনীয় প্রশিক্ষণ কেন্দ্র নির্মাণ ও বিশ্বমানের প্রশিক্ষণের পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।
শনিবার (০২রা ডিসেম্বর) বেলা ১১টার দিকে সিংড়া উপজেলা পরিষদ মিলনায়তনে যুব উন্নয়ন অধিদপ্তরের ন্যাশনাল সার্ভিস কর্মসূচির দ্বিতীয় পর্যায়ে তিন মাসের প্রশিক্ষণ শেষে ৫৩৯ জন প্রশিক্ষণার্থীর মধ্যে চেক ও অভিজ্ঞতার সনদ বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, প্রযুক্তির ব্যবহারে বাংলাদেশ বিশ্বের মডেল হতে যাচ্ছে। জননেত্রী শেখ হাসিনা এবং তথ্য প্রযুক্তির রুপকার সজীব ওয়াজেদ জয়ের অনন্য অবদানের কারণেই এ অর্জন সম্ভব হচ্ছে।
তিনি বলেন, ‍জঙ্গিবাদ, সন্ত্রাসবাদ এবং দুর্নীতির বিরুদ্ধে বর্তমান সরকার যুদ্ধ ঘোষণা করেছে। জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর।
এসময় উপস্থিত ছিলেন- উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসিফ মাহমুদ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ওহিদুর রহমান শেখ, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. রফিকুল ইসলাম প্রমুখ।
এরআগে প্রতিমন্ত্রী সিংড়া উপজেলার সরকারি প্রাথমিক বিদ্যালয় সমূহের নব নিয়োগপ্রাপ্ত নৈশ প্রহরীদের সঙ্গে মতবিনিময় করেন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

জাবিতে নির্বাচনী বিতর্ক, প্রতীকী গণভোটে সংস্কারের পক্ষে রায়

প্রযুক্তি শিক্ষায় শিক্ষিত তরুণরাই বিশ্ব জয় করবে- সিংড়ায় প্রতিমন্ত্রী পলক

আপডেট সময় : ০৬:৪৬:২৯ অপরাহ্ণ, শনিবার, ২ ডিসেম্বর ২০১৭