মঙ্গলবার | ১০ ফেব্রুয়ারি ২০২৬ | শীতকাল
শিরোনাম :
Logo ভোটকেন্দ্রের নিরাপত্তা ও আইন-শৃঙ্খলা নিশ্চিতে রাঙ্গামাটিতে পুলিশের ব্রিফিং Logo খুবির আন্তঃডিসিপ্লিন ক্রিকেট প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন ইংরেজি ডিসিপ্লিন  Logo সৈয়দ আবুল ওলা (রহ.) সৈয়দ সাহেব-এর ওফাত বার্ষিকী আজ Logo চাঁদপুরে জলবায়ু পরিবর্তনের প্রভাবে স্বাস্থ্যঝুঁকি মোকাবিলায় ও প্রতিরোধে  অবহিতকরণ সভা Logo বৃহস্পতিবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট : প্রস্তুতি সম্পন্ন Logo সারাদেশে ইইউ’র ৯০ জন স্বল্পমেয়াদি পর্যবেক্ষক মোতায়েন Logo বীরগঞ্জে ধানের শীষের নির্বাচনী জনসভা অনুষ্ঠিত Logo ডক্টর মনিরুজ্জামানকে নির্বাচিত করলে উন্নয়নের ছয়লাব হবে: হুমায়ুন কবির Logo গণভোটে ‘হ্যাঁ’ ভোট জিতলে দেশ পাল্টে যাবে, আর অপশাসন ফিরবে না: প্রধান উপদেষ্টা Logo খুলনা-৬ আসনের নির্বাচনী সমীকরণে নতুন মাত্রা: কয়রায় এস এম মনিরুল হাসান বাপ্পির সমর্থনে বিশাল গণমিছিল

গভীর খাদের কিনারায় বিএনপির রাজনীতি আজ !

  • amzad khan
  • আপডেট সময় : ১১:৩৭:৪৭ পূর্বাহ্ণ, সোমবার, ২৭ নভেম্বর ২০১৭
  • ৭৭৭ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, “গণতন্ত্র নয়, বিএনপির রাজনীতি আজ গভীর খাদের কিনারায়। সব কিছুতে ব্যর্থ হয়ে তারা এখন অস্ত্রের ভাষায় কথা বলছে।

সোমবার ৯০ এর স্বৈরাচার বিরোধী গণআন্দোলনে শহীদ ডা. শামসুল আলম খান মিলন এর ২৭ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে ঢাকা মেডিকেল কলেজ প্রাঙ্গণে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

আলোচনা সভায় খালেদা জিয়ার উদ্দেশ্যে ওবায়দুল কাদের বলেন, “গণতন্ত্র না থাকলে আমাদের সিপিসি সম্মেলন হলো কিভাবে। বিএনপি যখন ক্ষমতায় ছিল আমরা দেখেছি কফিনের ভিতরে গণতন্ত্রের লাশ। খালেদা জিয়া মাঠের রাজনীতি ছেড়ে অস্ত্রের রাজনীতি শুরু করেছেন।

শহীদ ডা. মিলনের স্মৃতি স্মরণ করে তিনি বলেন, তারুণ্য ও ছাত্র রাজনীতির প্রতিকৃতি হলো ডা. মিলন।

আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন, সাবেক পররাষ্ট্র মন্ত্রী ডা. দীপু মনি, সাবেক স্বাস্থ্যমন্ত্রী অধ্যাপক আ ফ ম রুহুল হক, ঢামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল একেএম নাসির উদ্দিন, ঢামেক অধ্যক্ষ ডা. খান আবুল কালাম আজাদ, চিকিৎসক নেতৃবৃন্দ, শহীদ ডা. মিলনের মা সেলিনা আক্তার সহ অন্যান্যরা।

আলোচনা সভার সভাপতিত্ব করেন, বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশনের সভাপতি ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন। আলোচনা সভার পূর্বে নেতৃবৃন্দ শহীদ ডা. মিলনের সমাধি’তে পুষ্পস্তবক অর্পণ করেন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

ভোটকেন্দ্রের নিরাপত্তা ও আইন-শৃঙ্খলা নিশ্চিতে রাঙ্গামাটিতে পুলিশের ব্রিফিং

গভীর খাদের কিনারায় বিএনপির রাজনীতি আজ !

আপডেট সময় : ১১:৩৭:৪৭ পূর্বাহ্ণ, সোমবার, ২৭ নভেম্বর ২০১৭